২০০৫ সালের ১৭ সেপ্টেম্বর, ইনকিলাব পত্রিকা-এএফপি/এপি: ৫৭-শতাংশ আমেরিকানের মতামত-ইরাক আরেকটি ভিয়েতনাম হয়ে উঠছে।
২০০৫ সালের ২৩ সেপ্টেম্বর, ইনকিলাব-এপি ও এএফপি: হারিকেন রিটা আঘাত হেনেছে: টেক্সাস ও লুইজিয়ানায় জরুরী অবস্থা-প্রাণভয়ে পালাচ্ছে লাখ লাখ মানুষ। হারিকেন রিটার বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ২৮০-কিলোমিটারে দাঁড়িয়েছে।
২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর, ইনকিলাব-রয়টার্স, এএফপি ও এপি: হারিকেন ক্যাটরিনার তান্ডব মুছে যাবার আগেই ২৫ দিনের মাথায় যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে প্রায় একই অঞ্চলে আরেকটি ভয়াবহ সামুদ্রিক ঝড় হারিকেন রিটা আঘাত হেনেছে। হারিকেন রিটার আঘাতে যুক্তরাষ্ট্রের দু'টি অঙ্গরাজ্য লন্ডভন্ড-২০-ফুট উঁচু জলোচ্ছ্বাস। বাড়ীঘরে অগ্নিকান্ডঃ বিদ্যুৎ বিপর্যেয় ১০ লাখ লোক অন্ধকারে।
২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর, ইনকিলাব-এএফপি, রয়টার্স: রিটায় ২ জনের মৃত্যু: শত শত লোক এখনো নিখোঁজ। ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি ডলার।
২০০৫ সালের ২ অক্টোবর, ইনকিলাব-এপিঃ মার্কিন যুক্তরাষ্ট্রের কোটিপতি ব্যবসায়ী গ্রেগরি ওলসেন মহাশূন্যে তৃতীয় পর্যটক হয়েছেন।
২০০৫সালের ২৫অক্টোবর,এএফপি/এপিঃহারিকেন উইলমাঃফ্লোরিডায় ৯-ফুট উঁচু জলোচ্ছ্বাস।
২০০৫সালের ২৭ অক্টোবর,নিউইয়র্ক থেকে এনাঃ যুক্তরাষ্ট্রে ৩৬-লাখ বিদেশীর সন্ধান নেই
২০০৫ সালের ৩ নভেম্বর, নিউইয়র্ক থেকে এনা: জরিপের ফলাফল-যুক্তরাষ্ট্রের ৫৪% মহিলা প্রতিদিনই সেক্সে আগ্রহী। এদের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে এবং তারা কেউই এখনো বিয়ে করেননি।
২০০৫ সালের ১১ নভেম্বর, ইনকিলাব-কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলীর গলায় 'প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম'-এর পদক পরিয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডবিস্নউ বুশ। আমেরিকার সর্বোচ্চ বেসামরিক পুরস্কারে ভূষিত মোহাম্মদ আলী। ০৯-১১-২০০৫ সালে হোয়াইট হাউজ থেকে বুধবার তোলা ছবিটি দেয়া গেল না এখানে।
২০০৫ সালের ২ ডিসেম্বর, এএফপি, রয়টার্স: গত ৩০ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে সহস্রতম ব্যক্তির মৃত্যুদন্ডের রায় কার্যকর করা হবে। ৩০ বছরে ১০০০তম মৃত্যুদন্ডের রায় কার্যকর।
২০০৫ সালের ৪ ডিসেম্বর,ইনকিলাব ডেস্কঃ বিশ্বের জঘন্য মানবাধিকার লংঘনকারী দেশ যুক্তরাষ্ট্র।
২০০৫ সালের ১০ ডিসেম্বর, নিউইয়র্ক থেকে এনা: প্রতি ভোটের জন্য ১০৩-ডলার ব্যয় করে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন নিউইয়র্ক সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গ। এবারের পুনঃনির্বাচনে তার ব্যয় হয়েছে ৭৭.৮ মিলিয়ন ডলার। ৭৭.৮ মিলিয়ন ডলারকে গুন ১০,০০০০০=৭,৭৮,০০০০০ ডলারকে ১০৩ দিয়ে ভাগ করলে=ভোটার সংখ্যা হবে= ৭,৫৫,৩৩৯.৮। ভোটার প্রতি খরচ হয় ১০৩-ডলার।
২০০৫ সালের ১১ ডিসেম্বর, নিউইয়র্ক থেকে এনাঃ যুক্তরাষ্ট্রে মুসলমানের বাইবেল ছুঁয়ে শপথ নেয়ার পক্ষে আদালতের রায়।
২০০৬ সালের ৫ জানুয়ারি, নিউইয়র্ক থেকে এনা: গত বছর নিউইয়র্ক সিটিতে বিয়ে ও তালাক হয়েছে ১,৯৯,৯৪৭টি। ২০০৫ সালে নিউইয়র্ক সিটিতে বিয়ে হয়েছে-১,৩৭,১৫৩টি এবং তালাকের ঘটনা ঘটেছে-৬২,৭৯৪টি। নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলের শিক্ষকরা গড়ে বেতন পেয়েছেন বার্ষিক-৩৯,০০০ হাজার ডলার। মোট ১১ লাখ শিশু ভর্তি হয় পাবলিক স্কুলসমূহে। ১২,৭৭৯ ইয়েলো ট্যাক্সি গত বছর ৮০২-মিলিয়ন মাইল ভ্রমণ করেছে সিটির ভেতরে। লাইসেন্সধারী ইয়েলো ট্যাক্সি ড্রাইভারের সংখ্যা হচ্ছে ৪২,০০০ হাজার। সারা বছরে এ সিটির পাতাল ট্রেনে চলাচল করেছেন ১.৪ বিলিয়ন প্যাসেঞ্জার। নিজেকে আরো আর্কষণীয় করার জন্যে ৩,০১,৮৮৪টি ইঞ্জেকশন গ্রহণ করেছেন মহিলারা। ম্যানহাটনে ২২ লাখ লোক কাজ করেন। সারা বছরে মোট ৯-হাজার এপার্টেমন্ট বিক্রি হয়েছে। ম্যানহাটানে বসবাস করেন ১৭৮ বিলিয়নিয়ার। এছাড়া বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত ম্যানহাটান। নিউইয়র্ক সিটিতে গত বছর সিগারেট পান করেছেন ৯,৫৯,০০০ ব্যক্তি এবং ধুমপান ছেড়ে দিয়েছেন-৫,৭৫,০০০ ব্যক্তি। এরমধ্যে ৬০ হাজার জন সত্যিকারভাবে সিগারেট ত্যাগ করেছেন।
২০০৬ সালের ৭ জানুয়ারি, ইনকিলাব ডেস্ক: কেনেডি যেদিন ক্যাস্ত্রোকে খুন করতে চেয়েছিলেন সেদিনই ১৯৬৩ সালের ২২ নভেম্বর, তিনি নিজে খুন হন। কেনেডি হত্যার পেছনে ক্যাস্ত্রোর হাত-কিউবার গোয়েন্দাদের কাছে এফবিআই'র পরাজয়ের চাঞ্চল্যকর কাহিনী।
২০০৬ সালের ৩০ জানুয়ারি, নিউইয়র্ক থেকে এনা: যৌন মিলনের চেয়ে আদর সোহাগ পছন্দ করে ৪৭% মার্কিন মহিলা।
২০০৬ সালের ২ এপ্রিল, নিউইয়র্ক থেকে এনা: মেক্সিকোতে বুশের ঘোষণা। যুক্তরাষ্ট্র ১ কোটি ২০ লাখ ইমির্গযান্টকে গ্রীন কার্ড দেবে।
২০০৬ সালের ৬ জুলাই, বিডি নিউজ: চিকিৎসা শাস্ত্রে বিরল ঘটনা। আমেরিকার টেরি ওয়ালিস (৪২) এক গাড়ী দুর্ঘটনায় আহত হয়ে গত ২০ বছর ধরে কোমায় ছিলেন। ২০ বছর কোমায় থেকে জ্ঞান ফিরে পেলেন ওয়ালিস।
২০০৬ সালের ১৯ জুলাই, ইনকিলাব ডেক্স: বিবিসি অনলাইন: যুক্তরাষ্ট্রের বিখ্যাত অপরাধ বিষয়ক লেখক মিকি স্পিলেন (৮৮) মৃত্যুবরণ করেণ।
২০০৬ সালের ৯ আগষ্ট, নিউইয়র্ক থেকে এনা: যুক্তরাষ্টে অবিবাহিত পুরুষের সংখ্যা বেড়েই চলেছে।
২০০৬ সালের ২ সেপ্টেম্বর, ওয়াশিংটন ডিসি থেকে এনা: ৫ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষে আমেরিকায় ৭ কোটি ৫৫ লাখ ছাত্র-ছাত্রী স্কুল-কলেজে যাচ্ছে। এরমধ্যে ১ কোটি ৭৬ লাখ ছাত্র-ছাত্রী যাবে কলেজে। স্কুল-কলেজ ছাত্র-ছাত্রীর মধ্যে ১ কোটি অভিভাবকের জন্ম হচ্ছে বিদেশে অর্থাৎ ইমির্গযান্ট। আমেরিকায় মোট-৯৫,৬১৫টি পাবলিক স্কুল ও ২৯,২৭৩টি প্রাইভেট স্কুল=মোট-১,২৪,৮৮৮টি (পাবলিক ও প্রাইভেট স্কুল আছে) এবং ৪,২১৬টি কলেজ রয়েছে। স্কুল-কলেজে শিক্ষকের সংখ্যা-৬৮ লাখ। এরমধ্যে ২৬ লাখ হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। সেনসাস ব্যুরো আরও জানিয়েছে, পাবলিক কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বার্ষিক মাথাপিছু গড় খরচ (বেতন-থাকা-খাওয়া) বছরে-১২,৬০৫ ডলার।
২০০৬ সালের ২২ সেপ্টেম্বর, এএফপি: নিউইয়ের্ক ক্লিনটন গ্লোবাল ইনিসিয়েটিভের বার্ষিক সম্মেলনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন বক্তৃতা দেন ও তার ডানে বিল গেটস। দরিদ্রদের সাহায্যে ক্লিনটন ও বিল গেটস-এ উদ্যোগ ২০১০ সালের মধ্যে পঞ্চাশ কোটি ডলার সংগ্রহে অপরচ্যুনিটি ইন্টারন্যাশনালের প্রতিশ্রুতি। ২০১২ সালের মধ্যে ১০০ কোটি ডলার সংগ্রহ করবে।
২০০৬ সালের ২২ সেপ্টেম্বর, ইনকিলাব ডেস্ক: মার্কিন তরুণী ক্রিস্টিনা হোয়াইটকে (প্রিন্সেস খালিয়ার জন্ম-১৯৭৬) বিয়ে করলেন প্রিন্স হোসেইন আঁগা খান (জন্ম-১৯৭৪)।
২০০৭ সালের ১৬ জানুয়ারি, জানা গেছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ হার সর্বোচ্চ বলে নিউইয়র্ক টাইমসের বিশেস্নষণমূলক এক জরিপে-নিউইয়র্ক থেকে এনা: ৫১% মার্কিন মহিলা যাপন করেন ব্যাচেলর জীবন।
২০০৭ সালের ২১ জানুয়ারি, নিউইয়র্ক থেকে এনা: ইরাক যুদ্ধে প্রতি মাসের ব্যয় ৬০ হাজার কোটি টাকা।
২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি, এনা, বিবিসি অনলাইন: সিনেটে বুশের শেষ বাজেটকে গণবিরোধী বলেছেন হিলারী-অভ্যন্তরীণ ক্ষেত্রের চেয়ে ইরাক ও আফগান যুদ্ধে বেশী ব্যয়ের প্রস্তাব। ২.৯ ট্রিলিয়ন বা ২ লাখ ৯০ হাজার কোটি ডলারের বাজেটে সামরিক খাতের জন্য ৭০ হাজার কোটি ডলার চাওয়া হয় যার সিংহভাগ ইরাক এবং আফগানিস্তান যুদ্ধে ব্যয় করা হবে।
২০০৭ সালের ১০ মার্চ, সিনহুয়া: যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী ২২ লাখ লোক।
২০০৭ সালের ৭ এপ্রিল: নিউইয়র্ক থেকে এনা: মার্কিন নির্বাচনে টাকার খেলা। ২৬০ কোটি ডলার সংগ্রহ করে শীর্ষে রোডহ্যাম হিলারি।
২০০৭ সালের ১৮ এপ্রিল, ইনকিলাব ডেস্ক: ভার্জিিনয়া বিশ্ববিদ্যালয়ের নৃশংস হত্যাকান্ড। ভার্জিিনয়ার টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ে যে দক্ষিণকোরীয় ছাত্র চো সিউং হাল নামের ২৩-বছরের বালক ৩২ জনকে গুলী হত্যা করেছে।
২০০৭ সালের ৪ মে, এএফপি: মার্কিন যুক্তরাষ্টের এক পাষন্ড পিতা তার নিজ ঔরষজাত কন্যাকে ধর্ষণ করে ইন্টারনেটে ভিডিও করে তা প্রচার করায় গত ০১-০৪-২০০৭ তারিখ হংকংয়ে আটক হয়েছে। এ সংবাদ দিয়েছে মার্কিন মার্শালস সার্ভিস। এ ধর্ষক পিতার নাম কেনেথ জন ফ্রিম্যান। তার বয়স ৪৪ বছর। যুক্তরাষ্ট প্রশাসন তাকে বিশ্বের জঘন্যতম কুখ্যাত শিশুনীপিড়ক হিসেবে আখ্যা দিয়েছে।
২০০৭ সালের ২৬ জুন, নিউইয়র্ক থেকে এনা: মার্কিন পুরুষরা সেক্স পার্টনার বেশি রাখেন। ফেডারেল স্বাস্থ্য প্রশাসনের উদ্যোগে সরকারীভাবে ১৯৯৯ থেকে ২০০২ সালে চালানো এক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়। ২৯% আমেরিকান পুরুষ সারাজীবনে ১৫টিরও অধিক মহিলার সাথে সঙ্গম করেছেন বলে জরিপে জানা গেছে। পক্ষান্তরে মাত্র ৯% মহিলা সারাজীবনে ১৫ জন পুরুষের সাথে সঙ্গমে লিপ্ত হচ্ছেন। জরিপে আরো জানা গেছে, গড়পড়তা একজন আমেরিকান পুরুষ সারাজীবনে ৭ জন মহিলার সাথে সেক্স করেন। মহিলাদের ক্ষেত্রে এ হার হচ্ছে মাত্র ৪ জন পুরুষ (২২-০৬-২০০৭ তারিখ এ জরিপটি প্রকাশিত হয়েছে)।
২০০৭ সালের ৫ জুলাই, মিসিসিপি নদীতে ভেঙ্গে পড়া সেতু দেখতে যাচ্ছেন বুশ: উদ্ধার অভিযান অব্যাহত। যুক্তরাষ্ট্রের ৭৭ হাজার সেতু মেরামত করতে হবে। এ সেতুগুলি ৪০ থেকে ৫০ বছর আগে নির্মিত হয়েছে।
২০০৭ সালের ৫ জুলাই, ইন্টারনেট: বিল গেটসকে ডিঙ্গিয়ে শীর্ষ ধনী কার্লোস স্লিম। একটানা ১৩ বছর (১৯৯৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত) বিশ্বের শীর্ষতম ধনীর খ্যাতি ধরে রাখলেও এ বছর এ পদ থেকে ছিটকে পড়লেন মাইক্রোসফটের কর্নধার বিল গেট। লেবানিজ বংশদ্বূত মেক্সিকোর অভিবাসী নাগরিক কার্লোস স্স্নিম হেলুর (৬৭ বছর বয়স) বিখ্যাত ফর্বস ম্যাগাজিনের জরিপে এবার শীর্ষ ধনীর পদ দখল করেছেন। স্স্নিমের মোট সম্পদের পরিমান ৬৭.৮ বিলিয়ন মার্কিন ডলার। ফর্বস ম্যাগাজিনের দাবী স্স্নিম এবং গেটসের সম্পদের ব্যবধান প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার।
০৭-০৭-২০০৭ জনকন্ঠ পত্রিকার রিপোর্ট অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে লাকী ট্রিপল সেভেনে ০৭-০৭-২০০৭ তারিখ ৮০,০০০ হাজার বিয়ে হচ্ছে। আবার এ দিনটি ফিরে আসবে ০৭-০৭-৩০০৭ তারিখ মানে ১,০০০(এক হাজার) বছর পর।
২০০৭ সালের ৮ জুলাই, নিউইয়র্ক থেকে এনা: (৭ জুলাই) অর্থাৎ ০৭-০৭-০৭ ছিল ট্রিপল লাকী নাম্বার। ট্রিপল লাকী নাম্বারের দিনে যুক্তরাষ্ট্রে ৮০ হাজার প্রেমিক-প্রেমিকার বিয়ে হল।
২০০৭ সালের ২৩ জুলাই, ফোকাস বাংলা: হটেস্ট সেলিব্রেটির খেতাবটি জয় করলেন বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় হলিউডের নায়িকা সালমা হায়েক।
২০০৭ সালের ৫ সেপ্টেম্বর, সিডনিতে বুশবিরোধী বিক্ষোভের আয়োজন। বুশ ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট: জরিপ।
২০০৭ সালের ৬ সেপ্টেম্বর, নিউইয়র্ক থেকে এনা: যুক্তরাষ্ট্রে ১৬ কোটি কুকুর-বিড়ালের বার্ষিক খাদ্য ব্যয় ১.০৫(এক লক্ষ পাঁচ হাজার) কোটি টাকা। গত বছর আমেরিকায় গৃহপালিত ৭ কোটি ৫০ লাখ কুকুর এবং ৮ কোটি ৮০ লাখ বিড়ালের জন্য ১,৫০০(এক হাজার পাঁচশত) কোটি ডলার-এর খাদ্যসমগ্রী ক্রয় করা হয়েছে। দু'বছর আগে এ খাতে ব্যয় হয়েছে ১,১০০(এক হাজার একশ) কোটি ডলার।
২০০৭ সালের ৮ সেপ্টেম্বর, বিবিসি ও এপি: ২০০৩ সালের মার্চ থেকে ইরাক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে ৩ হাজার ৭৬০ জন মার্কিন সৈন্য নিহত।
২০০৭ সালের ১৪ সেপ্টেম্বর, নিউইয়র্ক থেকে এনা: যুক্তরাষ্ট্রে ৯০ লাখ মুসলমান বসবাস করছেন এবং মসজিদ আছে প্রায় ২ হাজারটি তারমধ্যে ১৫০০ মসজিদে তারাবি নামাজ হচ্ছে। আমেরিকানদের গড় আয়ু ৭৭.৯ বছর।
২০০৭ সালের ২ নভেম্বর, প্রথম আলোর বিনোদন ডেস্ক: মৃত্যুর পরও ধনী-প্রয়াত সঙ্গীত তারকা এলভিস প্রিসলি অর্থিবত্তে এখনো তারকাদের রাজা। তাঁর সঙ্গীত থেকে গত এক বছরে আয় হয়েছে চার কোটি ৯০ লাখ ডলার। শুধু তা-ই নয়, প্রয়াত বিখ্যাত ব্যক্তিদের মধ্যে এ আয় এক নম্বর আসন দখল করেছে। সম্প্রতি ফোর্বস সাময়িকীর এক জরিপে এ ফলাফল জানা গেছে। এর আগে ২০০৫ সালে চালানো এ ধরনের জরিপে বিশ্বের সবচেয়ে বেশি উপার্জনকারী প্রয়াত বিখ্যাতদের মধ্যে এলভিস প্রিসলি এক নম্বরে ছিলেন।
২০০৭ সালের ৩ ডিসেম্বর, কাজী আলিম-উজ-জামান: ফর্বস ম্যাগাজিনের সর্বেশষ হিসাবে যুক্তরাষ্ট্রে বিলিয়নিয়ারের সংখ্যা ৪১৫ জন। এর পরই রয়েছে চীনে ১০০ জন। অথচ এ সংখ্যা ছিল চীনে এক বছর আগে মাত্র ১৫ জন।
২০০৮ সালের ১৬ জানুয়ারি, ইতিহাসবিদদের মতে, যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ১৮৬০ সালে নির্বাচনের সময় এক লাখ ডলার ব্যয় করেছিলেন। ১৯৮৮ সালে রিপাবলিকান পার্টির প্রার্থী জর্জ এইচ ডবিস্নউ বুশ প্রেসিডেন্ট নির্বািচত হওয়ার সময় খরচ হয়েছিল পাঁচ কোটি ৯০ লাখ ডলার। তবে ২০০৪ সালের নির্বাচনে ব্যয় হয়েছে সবচেয়ে বেশি। ওই বছর ব্যয় হয়েছিল ৬৯ কোটি ৩০ লাখ ডলার। এক হিসাবে দেখা গেছে, এ বছরের নির্বাচনে সব মিলিয়ে খরচ পড়বে প্রায় ১০০ কোটি ডলার। তবে ফরচুন সাময়িকী সম্প্রতি বলেছে, নির্বাচনী প্রচার-প্রচারণার ধরন দেখে মনে হচ্ছে, সামগ্রিক ব্যয় হবে ৩০০ কোটি ডলার। খবর এএফপির।
২০০৮ সালের ২৫ জানুয়ারি, প্রথম আলো ডেস্ক: নতুন হৃৎপিন্ড তৈরির পথে অনেকটাই এগিয়েছেন বিজ্ঞানীরা। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, এ স্বপ্ন পূরণ হতে আরও ১০ বছর লাগবে।
২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি, এনা, বিবিসি অনলাইন: সিনেটে বুশের শেষ বাজেটকে গণবিরোধী বলেছেন হিলারী-অভ্যন্তরীণ ক্ষেত্রের চেয়ে ইরাক ও আফগান যুদ্ধে বেশী ব্যয়ের প্রস্তাব। ৩.১ ট্রিলিয়ন বা ৩ লাখ ১০ হাজার কোটি ডলারের বাজেটে সামরিক খাতের জন্য ৮০ হাজার কোটি ডলার চাওয়া হয় যার সিংহভাগ ইরাক এবং আফগানিস্তান যুদ্ধে ব্যয় করা হবে।
২০০৮ সালের ৭ মার্চ, বিশ্বের সেরা ধনী ওয়ারেন বাফেট। বিনিয়োগ-গুরুখ্যাত মার্কিন নাগরিক পল ওয়ারেন বাফেট এখন বিশ্বের সেরা ধনী। দ্বিতীয় স্থানে আছেন মেক্সিকোর শিল্পপতি কার্লোস স্স্নিম হেলু। মাইক্রোসফটের চেয়ারম্যান বিল গেটস তালিকায় তৃতীয় স্থান পেয়েছেন। ফোর্বস ম্যাগাজিনে সদ্য প্রকাশিত তালিকায় উঠে এসেছে এ রকম চিত্র।
২০০৮ সালের ২৭ জুন, হলিউডের তারকা রিজ উইদারস্পুন সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন। প্রতি ছবি প্রতি দেড় থেকে দুই কোটি ডলার।
২০০৮ সালের ৮ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্বদ্যিালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের একদল শিক্ষক ও শিক্ষার্থী এমন এক চুলা উদ্ভাবন করেছেন, যা ধোঁয়ার উদগীরণ ৭৫ ভাগ কমাবে, জ্বালানি বাঁচাবে অর্ধেক। তাঁদের উদ্ভাবিত এ চুলা বাণিজ্যিকভাবে তৈরি করে ভারতসহ বিভিন্ন দেশে বিক্রির উদ্যোগ নিয়েছে মার্কিন বেসরকারি সংস্থা এনভায়রোফিট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বদ্ধ ঘরে ধোঁয়ার কারণে রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর ১৬ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়।
২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর, ১৯২৯ সালেও ওয়ালস্ট্রিটে বড় ধরণের ধস নেমেছিল তখনও সরকার রক্ষাপস্নান নিয়ে উপস্থিত হয়েছিল। ২০০৮ সালেও সরকার রক্ষাপস্নান নিয়ে মানে ৭০ হাজার কোটি ডলার নিয়ে উপস্থিত। মার্কিন সরকারও সমাজের লাভ না দেখে-ব্যক্তির লাভের পক্ষে চলে গেল। এ অর্থৈনতিক মন্দা থেকে মুক্তির পথ করে দিল সরকার কিছুসংখ্যক ব্যক্তিকে। ব্যক্তির লাভ আর সমাজের লোকসান।
২০০৮ সালের ২৯ অক্টোবর, বন্ধকি ঋণের বাজারে মোট লোকসান প্রায় তিন লাখ কোটি ডলারে দাঁড়াবে। যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভের বৈঠক শুরু, সুদহার কমানোর সম্ভাবনা।
২০০৮ সালের ৫ নভেম্বর, যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হলেন বারাক হোসেন ওবামা।
২০০৮ সালের ২০ নভেম্বর, যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাটর্নি জেনারেল হলেন অবিজ্ঞ আইনজীবী এরিক হোল্ডার।