‹ বিশ্ব ও দেশ-বিদেশের তথ্য অংশ ১১৩ / ১১৬

২০০৮ সালের ২৪ নভেম্বর, মৃদু স্রোতেই উৎপাদিত হবে বিদ্যুৎ। পানিবিদ্যুৎ তৈরি করতে আর প্রচন্ড স্রোতের দরকার পড়বে না। যুক্তরাষ্ট্র প্রকৌশলীরা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা দিয়ে সামান্য স্রোতে বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এতে খরচ পড়বে তুলনামূলক কম।

২০০৮ সালের ২৭ ডিসেম্বর, মার্কিন যুক্তরাষ্ট্রের হেনরি আর্ল নামে এক ব্যক্তি ছোটোখাটো অভিযোগে ১০০০বার হাজত বাস করেছেন। ১০০০তম গ্রেপ্তারের সময় তিনি ১০০০দিন হাজত বাস করেছেন।

২০০৯ সালের ১৭ জানুয়ারি, প্রথম আলো: যুক্তরাষ্ট্রের একটি অভ্যন্তরীণ ফ্লাইট গত বৃহস্পতিবার ১৫৫ জন আরোহী নিয়ে এভাবেই নিউইয়র্কের হাডসন নদীতে জরুরি অবতরণ করে। বিমান দুর্ঘটনার ইতিহাসে বিরল এ ঘটনাটিকে 'হাডসন দৈব ঘটনা' হিসেবে উল্লেখ করা হচ্ছে। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় বিমানটি নদীতে পড়লেও যাত্রী ও ক্রুরা সবাই বেঁচে গেছেন। চালকের দক্ষতায় বাঁচল ১৫৫ আরোহী। এরপর বিমানের দরজা খুলে পাখায় আশ্রয় নিল যাত্রীরা।

২০০৯ সালের ২২ জানুয়ারি, প্রথম আলো: পেরুর রাজধানী লিমা থেকে ১২০ মাইল উত্তরে উপকুলবর্তী সুপে উপত্যকায় পাঁচ হাজার ৮০০ বছর আগেই মানবসভ্যতার উন্মেষ হয়েছিল। যুদ্ধে নয়, আমেরিকার সভ্যতা ধ্বংশ হয় প্রাকৃতিক বিপর্যেয়।

২০০৯ সালের ২৩ জানুয়ারি, প্রথম আলো: প্রশাসনে স্বচ্ছতা ও তথ্য গোপন না করার ওপর জোর দিলেন ওবামা।

২০০৯ সালের ২৮ জানুয়ারি, প্রথম আলো ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের উপকণ্ঠ বেলফ্লাওয়ারে কাইজার পার্মােনন্টের মেডিকেল সেন্টারে এক নারী গত সোমবার (২৬-০১-২০০৯) একসঙ্গে আট সন্তানের জন্ম দেন। নবজাতক ছয় ছেলে ও দুই মেয়ের সবাই সুস্থ আছে। একসঙ্গে আটটি জীবিত সন্তান প্রসবের ঘটনা বিশ্বে এটি দ্বিতীয়। এর আগে ১৯৯৮ সালে হিউস্টনে নাইজেরীয় বংশোদ্ভূত ২৯ বছর বয়সী এনকেম চুকইয়ু একসঙ্গে আটটি জীবিত সন্তান প্রসব করেছিলেন। প্রসবের এক সপ্তাহ পর একজন মারা যায়; বাকি পাঁচ মেয়ে ও দুই ছেলে গত ডিসেম্বরে তাদের দশম জন্মবার্ষিকী পালন করেছে।

২০০৯ সালের ১২ মার্চ, প্রথম আলো: যুক্তরাষ্ট্রে কোর্টহাইজ টাওয়ার ভবনের ছাদে একটি গাছ জন্মেছে যার বয়স ১০০ বছরেরও বেশি।

২০০৯ সালের ১৩ মার্চ, প্রথম আলো: ১০ লাখ সন্ত্রাসী এফবিআইয়ের তালিকায়। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তালিকায় ১০ লাখ সন্দেহভাজন সন্ত্রাসী রয়েছে। তালিকার নাম 'ওয়াচ অ্যান্ড স্টপ' তথা 'নজর রাখো এবং ঠেকাও'। এসব ব্যক্তির আকাশপথে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ওয়াশিংটনে তালিকা তৈরি করেছে এফবিআইয়ের সন্ত্রাসী পর্যেবক্ষণ কেন্দ্র।

২০০৯ সালের ১৪ মার্চ, প্রথম আলো: লিংকনের ঘড়ির গোপন বার্তা। ১৮৬১ সালের ১৩ এপ্রিল বার্তািট ছিল। ১৮৬১ সালের ১২ এপ্রিল সাউথ ক্যারোলাইনার চার্লেলসটনে সুম্পটের দুর্গে বিচ্ছিন্নতাবাদী সেনারা গুলি চালালে গৃহযুদ্ধের শুরু হয়। এ যুদ্ধের ৪৫ বছর পর ডিলন নিউইয়র্ক পাইমসকে জানিয়েছিলেন, গৃহযুদ্ধের গোলাগুলির শব্দ শোনার সময় তিনি ঘড়িটি মেরামত করেছিলেন।

২০০৯ সালের ৩১ মার্চ, প্রথম আলো: দৌড়ে লাখ মাইল। রবার্ট র্যাভেন ক্রাফট (৫৮) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লোক। ১৯৭৫ সালের ১ জানুয়ারি থেকে মায়ামি উপকুলে তিনি প্রতিদিন আট মাইল দৌড়ে আসছেন। সংসার ও অর্থিচন্তার মধ্যেও কখনোই তাঁর এ অভ্যাসে ছেদ পড়েনি। (২৯-০৩-২০০৯ তারিখ) র্যাভেন দৌড়ে এক লাখ মাইল পথ পাড়ি দেওয়ার মাইলফলক স্পর্শ করলেন। অবশ্য বয়সের ভারে আজ অনেকটাই ক্লান্ত র্যাভেন। 'ব্যাপক জন সমর্থন থাকার পরও একদিন আমার আর দৌড়ানোর শক্তি থাকবে না।' হতাশ কন্ঠে বলেন র্যাভেন। মায়ামি হেরাল্ড।

২০০৯ সালের ২১ এপ্রিল,প্রথম আলোঃমার্কিন প্রেসিডেন্ট ওবামার দাদিকে ধর্মান্তকরণের চেষ্টা

২০০৯ সালের ২১ এপ্রিল, আমাদের সময়-যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার প্রায় ২ শতাংশ পক্ষাঘাতগ্রস্ত যা সংখ্যায় দাড়িয়েছে ৫৫ লাখ।

২০০৯ সালের ৭ মে, প্রথম আলো: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে নির্যািতত নারী কনি কালপের (৪৬) পুরো মুখমন্ডল সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। পাঁচ বছর আগে স্বামীর আগ্নেয়াস্ত্রের গুলিতে মুখমন্ডল ঝঁজরা হয়ে যায় কনি কালপের। যুক্তরাষ্ট্রে প্রথম মুখমন্ডল প্রতিস্থাপনে সাফল্য চিকিৎসকেরা দাবি করেন, চিকিৎসাবিজ্ঞানের এ ধরনের অস্ত্রোপচারের ঘটনা এটিই প্রথম। তিনি বলেন, মুখমন্ডলের এমন সম্পূর্ণ প্রতিস্থাপন প্লাস্টিক সার্জািরর ক্ষেত্রে বিজ্ঞানের নতুন সাফল্য। এর অঅগে ২০০৫ সালে ফ্রান্সে বিশ্বের প্রথম আংশিক মুখমন্ডল প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়।

২০০৯ সালের ১৬ মে, প্রথম আলো ছুটিরদিনে: মার্কিনদের পারসোনাল কম্পিউটারের সংখ্যা-(প্রায় ২২৩ মিলিয়ন) যা ২২ কোটি ৩০ লাখ।

২০০৯ সালের ২৬ মে, প্রথম আলো: নিউইয়র্কে ফড়িং আকৃতির সেই ভবনের নকশা। পরিবেশবান্ধব ভবনে উৎপাদন হবে শস্য। নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডে মাথা তুলে দাঁড়াবে এ ৬০০ মিটার উঁচু ১৩২ তলা ভবনটি। ফড়িংয়ের সঙ্গে প্রকৃতির সম্পর্ক নিবিড়। সেটা ফুটিয়ে তুলতেই এ পথ বেছে নেওয়া হয়েছে। কারণ এ রকম নকশায় গড়ে তোলা ভবনটি আর কিছু নয়, একটি 'গ্রিণ হাউস'। নকশাবিদের দাবি বিশ্বের নগরগুলোতে খামার গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের ভবন রীতিমতো বিপ্লব ঘটিয়ে ফেলতে পারে। এই ভবনের বাসিন্দারা থাকবে দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশে। পরিবেশবান্ধব ভবনটির ভেতরে তারা যেমন ২৮ রকমের শস্য ফলাবে, তেমনি লালন-পালন করবে হাঁস-মুরগি ও গবাদিপশু। ভবনের বাসিন্দারা নিজেরাই শাকসবজির চাষ করে রান্নাঘরের চাহিদা মেটাবে। একই ভবনে থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর ও আবাসনের ব্যবস্থা। ভবনের শীর্ষেদশের বাগানগুলোতে পড়া বৃষ্টির পানি যা কিছু ধুয়ে-মুছে বের করে দেবে, তার সঙ্গে বাড়ির তরল আবর্জনার মিশেলে তৈরি করা হবে জৈব সার, যা শস্য ও শাকসবজি উৎপাদনে ব্যবহার করা হবে। জনসংখ্যার অনুপাতে ভবিষ্যৎ খাদ্যসংকট মোকাবিলার লক্ষ্য থেকেই ক্যালবাউট এ ধরনের ভবনের নকশা করেছেন। বিশ্বজুড়ে দিন দিন জনসংখ্যা যে হারে বাড়ছে। তাতে করে ভবিষ্যতে খাদ্যের সংকট তীব্র আকার ধারণ করবে। তিনি বলেন বর্তমানে (৬৭৫ কোটি লোকের মধ্যে) বিশ্বের ৪১০ কোটি লোক বা শতকরা ৬১ ভাগ লোক শহরে বাস করে। ২০২৫ সালে (বিশ্বের লোকসংখ্যা হবে-৮০০ কোটি) শহুরে বাসিন্দার সংখ্যা ৫৫০ কোটিতে গিয়ে দাড়াবে বা শতকরা ৬৯ ভাগ লোক শহরে বাস করবে। তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে ভাসমান পদ্মপাতার আদলে একটি স্বয়ংসম্পূর্ণ ভাসমান নগরের নকশা করা। জলবায়ু পরিবর্তেনর বিরূপ প্রভাবে সাগর ফুঁসে ওঠায় ভবিষ্যতে টিকে থাকতে গিয়ে মানুষ যে সমস্যায় পড়বে, তা মোকাবিলায় এ ধরনের নগর খুবই কাজ দেবে বলে তাঁর অভিমত। সূত্র: মেইল অনলাইন।

২০০৯ সালের ২৩ জুন, প্রথম আলো: গ্রিনল্যান্ডে পাখির সবচেয়ে পুরোনো বাসার সন্ধান মিলেছে। এক পাহাড়ি এলাকায় উঁচু শৈলশ্রেণীর মধ্যে এমন কয়েকটি বাসা পাওয়া গেছে, যেগুলোর প্রতিটির বয়স হাজার বছরের ওপরে। এসব বাসায় 'গিরফ্যালকন' নামের সবচেয়ে বড় জাতের বাজপাখি এখনো ডিম পেড়ে থাকে। এরমধ্যে একটি বাসার বয়স কমপক্ষে দুই হাজার ৭৪০ বছর। অর্থাৎ যিশুখ্রিষ্টের জন্মেরও অনেক আগে বাসাটি তৈরি হয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিশেযজ্ঞ কার্ট বার্নহ্যাম জানান, রেডিও কার্বন ডেটিং কৌশল ব্যবহার করে তাঁরা এসব বাসার বয়স নির্ণয় করেছেন। টেলিগ্রাম অনলাইন।

২০০৯ সালের ৫ জুলাই, আমাদের সময়: ০৭-০৭-২০০৯ তারিখ মঙ্গলবার মহাতারকাকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে মাইকেল জ্যাকশনের শেষকৃত্যানুষ্ঠান হবে। এ অনুষ্ঠানে যোগদানের জন্য আবেদন করেছেন ৫০ কোটি লোক। লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারই মাইকেলের জীবনের শেষ মঞ্চ। মস্তিষ্ক ছাড়াই সমাহিত হবেন। জ্যাকশনের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে এক ঘন্টায় ৫০ কোটি ভক্তের আবেদন। এটি বিশ্বের সবচেয়ে বেশি লোকের প্রত্যক্ষ করা অনুষ্ঠান হবে বলে আশা করা হচ্ছে।

২০০৯ সালের ১৪ জুলাই, আমাদের সময়: মহাতারকা মাইকেল জ্যাকশন মাসে ব্যয় করতেন ২৩ লক্ষ ডলার বা বাংলাদেশী টাকায় ১৫.৬৪(পনের কোটি চৌসট্টি লক্ষ) টাকা। আর দৈনিক খরচ করতেন ৭৬,৬৬৭ ডলার বা বাংলাদেশী টাকায় ৫২,১৩,৩৩৩ (বায়ান্ন লক্ষ তের হাজার তিনশত তেত্রিশ) টাকা।

২০০৯ সালের ১৫ জুলাই, প্রথম আলো: চলতি ২০০৮-২০০৯ অর্থবছরের নয় মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি এক লাখ কোটি (এক ট্রিলিয়ন) ডলার ছাড়াল। ২০০৭-২০০৮ অর্থবছরে যেখানে সারা বছরে বাজেট ঘাটতি ছিল ৪৫ হাজার ৫০০ কোটি ডলার। পাশাপাশি সরকারের রাজস্ব আয় হ্রাস পাওয়া এবং বিপুল পরিমাণে বেকার ভাতার চাপেও পড়েছে মার্কিন সরকার।

২০০৯ সালের ৩১ আগষ্ট, প্রথম আলো: পপসম্রাটের স্মরণে একসঙ্গে নেচে বিশ্ব রেকর্ড গড়ল তাঁর ১৩ হাজার ভক্ত।

২০০৯ সালের ২৫ সেপ্টেম্বর, প্রথম আলো: পায়ে হেঁটে বিশ্বজয়। ২০০০ সালের ১৮ আগষ্ট শুরু করা বেলেভুর পায়ে হেঁটে বিশ্বভ্রমণ। এ পর্যন্ত ৭৫ হাজার কিলোমিটার হেঁটে ২০১১ সালের মধ্যে পৌঁছতে চান কানাডা নিজের শহর মন্ট্রিলে। ৬৬টি দেশ ঘুরে দেশে কানাডায় ফিরে যাবে বেলেভু।

২০০৯ সালের ৭ অক্টোবর, আমাদের সময়: মা ক্রিশ্চিয়ানা রে ও তার স্বামী জারমি বোডেনের কোলে তাদের ফুটফুটে কন্যা সন্তান-যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের নাগরিক ক্রিশ্চিয়ানা রে। সবে মাত্র ১৯ বছরে পা দিয়েছেন। তার উচ্চতা ২ ফুট ৭ ইষ্ণি। বিশ্বের মধ্যে সবচেয়ে খাটো মহিলার বাচ্চা হয়। বাচ্চার ওজন ৮ পাউন্ড।

২০০৯ সালের ২৫ অক্টোবর, প্রথম আলো: আমেরিকায় লালবাতি জ্বলা ব্যাংকের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেল। ১৯৯২ সালের পর এ প্রথম কোনো এক বছরে যুক্তরাষ্ট্রে এতগুলো ব্যাংকে লালবাতি জ্বলল। সূত্র: এএফপি।

২০০৯ সালের ২৯ অক্টোবর, প্রথম আলো: ১৯২৯ সালের ২৯ অক্টোবর, নিউইয়র্ক স্টক একচেঞ্জ প্রাঙ্গনে আতঙ্কিত বিনিয়োগকারীদের ভিড়। 'কালো মঙ্গলবার'-এর ৮০তম বার্ষিকী।

২০০৯ সালের ৩১ অক্টোবর, ইত্তেফাক পত্রিকার সংবাদ: ৬৮ হাজার কোটি ডলারের মার্কিন প্রতিরক্ষা বাজেটে পাকিস্তানের জন্য ২৩০ কোটি ডলার।

২০০৯ সালের ২৫ ডিসেম্বর, প্রথম আলো: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৩ হাজার বছরের পুরোনো একটি জুরুপা ওকগাছকে বিশ্বের সবচেয়ে পুরোনো জীবিত বৃক্ষ হিসেবে ধারণা করছেন বিজ্ঞানীরা। নিজেদের গবেষণার বরাত দিয়ে একদল মার্কিন গবেষক জানিয়েছেন, নিজে নিজে 'ক্লোনিং' (অযৌন প্রজনন) প্রক্রিয়ার মাধ্যমে গাছটি এত বছর ধরে বেঁচে আছে।

২০১০ সালের ৪ ফেব্রুয়ারি, প্রথম আলো: সাগরতলে ভ্রমণের বিশেষ আয়োজন ভার্জিেনর। 'আন্ডারওয়াটার প্লেন' চালু করছে ভার্জিন।

২০১০ সালের ১২ মার্চ, প্রথম আলো: বিমানবাহিনীর প্রথম নারী পাইলটদের সম্মান জানাল যুক্তরাষ্ট্র। এক হাজার ১০২ জন নারী উইমেন এয়ারফোর্স সার্ভিস পাইলটে যোগ দিয়ে ১৯৪২ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে যুদ্ধ বিমান চালিয়েছেন।

২০১০ সালের ১৯ এপ্রিল, প্রথম আলো: জর্জ ওয়াশিংটনের জরিমানা। মিথ্যা কথা না বলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের বিশ্বজুড়ে খ্যাতি ছিল। কিন্তু তিনি যে ভুল করেননি, তা নয়। একটু-আধটু ভুল তিনিও করেছেন। জর্জ ওয়াশিংটন ১৭৮৯ সালের ৫ অক্টোবর, নিউইয়র্ক সোসাইটি লাইব্রেরি থেকে দুটি বই নিয়েছিলেন। কিন্তু এ বই দুটি তিনি আর কখনোই ফেরত দেননি। বই ফেরত দিতে ২২০ বছর দেরি করায় এখন পর্যন্ত তার জরিমানা হয়েছে তিন লাখ মার্কিন ডলার বা এক লাখ ৯৫ হাজার পাউন্ড। ম্যানহাটনের ওই গ্রন্থাগার কর্তৃপক্ষ জর্জ ওয়াশিংটনের জরিমানার হিসাব নিখুঁতভাবে বের করেছে ঠিকই, কিন্তু তারা এ জরিমানা নিচ্ছে না। তারা বলছে বই দুটি ফেরত দিলেই চলবে। জরিমানা দিতে হবে না।

২০১০ সালের ১৭ মে, প্রথম আলো: ৯৪ বছর বয়সে সস্নাতক ডিগ্রি। ১৯১৫ সালে ক্যালিফোর্নিয়ার রিচমন্ডে হ্যাজেল সোয়ার্সের জন্ম। তিনি ১৯৩২ সালে মাধ্যমিক পাস করলেও পারিবারিক ঝামেলার কারণে তিনি কলেজে ভর্তির সুয়োগ পাননি। হ্যাজেল স্বীকার করেন, ৭৮ বছর ধরে তিনি সস্নাতক ডিগ্রি অর্জেনর মনের মধ্যে পুষে রেখেছিলেন। তিনি ছয় সন্তানের জননী। এ ছাড়া হ্যাজেলের প্রায় ৪০ জন নাতি, নাতনি ও তাঁদের ছেলেমেয়ে রয়েছে। অকল্যান্ডের মিলস কলেজে তাঁর এ সাফল্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি ওই অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সবচেয়ে বেশি বয়সে সস্নাতক অর্জনকারীদের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছেন। এর আগে ২০০৭ সালে কানসাসের বাসিন্দা নোলা ওখস ৯৫ বছর বয়সে সস্নাতক ডিগ্রি অর্জন করে রেকর্ড করেন।

২০১০ সালের ২ জুলাই, প্রথম আলো: উড়ন্ত গাড়ি অনুমোদন। উড়ন্ত গাড়ি ট্রানজিশনের মডেল।

২০১০ সালের ২৭ জুলাই, প্রথম আলো: ১২,৫০০ প্লাস্টিকের বোতলে তৈরী জাহাজের সাগর পাড়ি। ২০১০ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে যাত্রা শুরু করে ২৬-০৭-২০১০ তারিখ অস্ট্রেলিয়ার সিডনি পোতাশ্রয়ে নোঙর করেছে। জাহাজটি লম্বায় ১৮ ফিট। প্রশান্ত মহাসাগর ১৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।

২০১০ সালের ৪ আগষ্ট, প্রথম আলো: যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের একটি বিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠানের এক কর্মী গুলি করে কমপক্ষে আট জন সহকর্মীেক হত্যা করার পর আত্মহত্যা করেছেন।

২০১০ সালের ১ সেপ্টেম্বর, প্রথম আলো: আফগান যুদ্ধে এ পর্যন্ত দুই হাজার ৫৮ জন বিদেশি সেনা নিহত হয়েছে। তাদের মধ্যে এক হাজার ২৭০ জন মার্কিন সেনা। এএফপি।

২০১০ সালের ৩০ সেপ্টেম্বর, প্রথম আলো: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আমি নিজেই খ্রিষ্ট্রধর্ম বেছে নিয়েছি: ওবামা।

২০১০ সালের ২৭ অক্টোবর, প্রথম আলো: বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র তৈরি করবে যুক্তরাষ্ট্র। এতে কর্মসংস্থান হবে প্রায় ১০ হাজার লোকের।

২০১০ সালের ৯ নভেম্বর, প্রথম আলো: যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় কাপড়ের সঙ্গে ওয়াশিং মেশিনে ১০ দিনের এক কন্যাশিশুর মৃত্যু। ওই মেশিনের মধ্যে রাখা স্তুপকৃত কাড়ড়ের সঙ্গে সেও ঘুরপাক খায় টানা ৪০ মিনিট। দরজা খুলে যখন শিশুটিকে বের করে আনা হয় তখন আর তাকে চেনা যাচ্ছিল না। শিশুটির নাম ম্যাগি মে ফিডলার।

২০১০ সালের ২০ নভেম্বর, প্রথম আলো: সবচেয়ে লম্বা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ওয়েন হলকুইষ্ট ও লুরি হলকুইষ্ট জীবিতদের মধ্যে বিশ্বের সবচেয়ে লম্বা দম্পতি হিসেবে স্বীকৃতি পেয়েছেন। গিনেস বুক অব ওয়াল্র্ড রেকর্ডেসর পক্ষ থেকে তাঁদের এ স্বীকৃতি দেয়া হয়। ওয়েনের উচ্চতা ৬ ফুট ১০.৪ ইঞ্চি এবং তাঁর স্ত্রী লুরির উচ্চতা ৬ ফুট ৫.৯৫ ইঞ্চি।

২০১১ সালের ৮ জানুয়ারি, প্রথম আলো: প্রতিরক্ষা ব্যয় ও সেনা হ্রাসের ঘোষণা যুক্তরাষ্ট্রের। ২০১১-২০১২ অর্থবছরে প্রতিরক্ষা খাতের জন্য ওবামা প্রশাসন কংগ্রেসের কাছে ৫৫ হাজার ৩০০ কোটি ডলার চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগের বছরের চেয়ে এ অর্থের পরিমাণ এক হাজার ৩০০ কোটি ডলার কম।

২০১১ সালের ১৮ জানুয়ারি, প্রথম আলো: সেরা মার্কিন প্রেসিডেন্ট নিয়ে জরিপ-শীর্ষস্থানে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (১৯৩৩-১৯৪৫)।

২০১১ সালের ২ ফেব্রুয়ারি, প্রথম আলো: ২৬০ মার্কি কূটনীতিককে ওয়াশিংটনে জরুরি তলব। সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কূটনীতিকদের নিয়ে এ ধরনের বৈঠক যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন।