১৮৬১ সালের ৭ মে, (২৫ বৈশাখ, ১২৬৮ বাংলা) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যু-০৭-০৮-১৯৪১ তারিখ। ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মৃণানিলী দেবীর বিয়ে হয়। তিনি ১৯১৩ সালের ১৫ নভেম্বর, নোবেল পুরস্কার পেয়ে বাঙ্গালীদের মন জয় করেছিলেন। ১৮৬১ সালের ১৮ জুলাই, প্রথম বাঙালি নারী চিকিৎসক কাদম্বিনী গাঙ্গুলীর জন্ম, (১৮৮৬ সালে প্রথম ভারতীয় ডিগ্রিপ্রাপ্ত নারী চিকিৎসক ছিলেন) মৃত্যুঃ ০৩-১০-১৯২৩ তারিখ। ১৮৬১ সালে ঢাকা জেলার মহেশ্বরদী পরগনার নরসিংদী গ্রামে কবিগুণাকর হরিচরণ আচার্যেযর জন্ম, মৃত্যু-২৭-০৫-১৯৪১ তারিখ। ১৮৬২ সালের ২৫ সেপ্টেম্বর, ভারতের কাশ্মীরে ভারতের স্বাধীনতা সংগ্রামী ও রাজনীতিবিদ পন্ডিত মতিলাল নেহেরুর জন্ম, মৃত্যুঃ ০৬-০২-১৯৩১ তারিখ। ১৮৬২ সালের ১০ নভেম্বর, ইংল্যান্ডের উম্বারল্যান্ডের হেপসকট শহরে রমনা-নিসর্গের স্থপতি রবার্ট লুইস প্রাউডলকের জন্ম, মৃত্যু-১৯৩৬ সালের পরে হবে, জানা নেই। প্রায় ১০০ বছর আগে তিনি রাজধানী শহর ঢাকাকে উদ্যানের নগর হিসেবে গড়ে তুলতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেই অসামান্য অবদানের জন্য তিনি আমাদের কাছে নমস্য হয়ে থাকবেন। ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার, নবীনগর উপজেলার, শিবপুর গ্রামে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র জন্ম, মৃত্যু-মাইসুর, কলকাতাঃ ০৬-০৯-১৯৭২ তারিখ। ১৮৬৩ সালের ১ জানুয়ারি, আধুনিক ওলিম্পিক ক্রীড়ার 'জনক' তিনি হলেন ফ্রান্সের বিশিষ্ট শিক্ষাব্রতী ব্যারন পিয়ের দ্য কুব্যাঁর্তেযার জন্ম, মৃত্যু-০২-০৯-১৯৩৭ তারিখ। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি, হিন্দুধর্ম ও সমাজ সংস্কারক স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন, ০২-০৭-১৯০২ তারিখ ৯টা ৫০মিনিটের সময় মৃত্যুবরণ করেন। ১৮৬৩ সালের ১০ মে, কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মাছূয়া গ্রামের রায় পরিবারে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর জন্ম, মৃত্যুঃ ২০-১২-১৯১৫ তারিখ। উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ছিলেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধু। উপেন্দ্র কিশোর রায় ১৮৯৪ সালের দিকে কলকাতায় বইছাপা কারখানা দেন এবং পরে নিজেই পাবলিসারস হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন। ১৮৬৩ সালে ফেনী জেলার শিক্ষাবিদ ও সাহিত্যিক খান বাহাদুর আবদুল আজীজের জন্ম, মৃত্যু-১৯২৬ সালে। তাঁর পিতা আমজাদ আলী ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের ব্যক্তিগত সহকারী। আবদুল আজীজ ঢাকা কলেজ থেকে ১৮৮৬ সালে বি. এ. পাস করে। বৃহত্তর নোয়াখালী জেলার প্রথম র্গযাজুয়েট ছিলেন। পরিচয় হলোঃ কবি হাবিবুল্লাহ বাহার ও কবি শামসুন নাহারের নানা। ১৮৬৩ সালে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, বিখ্যাত চিকিৎসক এবং শিক্ষাবিদ ডা. হাকিম আজমল খানের জন্ম, মৃত্যু-১৯২৭ সালে। তিনিই একমাত্র ব্যক্তি যিনি জাতীয় কংগ্রেস, মুসলিম লিগ এবং অল ইন্ডিয়া খিলাফত কমিটির প্রেসিডেন্ট নির্বািচত হয়েছিলেন।
১৮৬৩ সালের ২৯ ডিসেম্বর, ধনবাড়ি, টাঙ্গাইল, নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরীর জন্ম, মৃত্যুঃ ১৭-০৪-১৯২৯ তারিখ। নবাব নওয়াব আলী চৌধুরী ছিলেন অবিভক্ত বাংলার প্রথম মুসলিম মন্ত্রী, বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ ও ঢাকা বিশ্বাবদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। ১৮৬৪ সালের ২৯ জুন, প্রধান বিচারপতি স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম হয় কলকাতা মলঙ্গা লেনের এক বাসাবাড়িতে এবং ২৫-০৫-১৯২৪ সালে পাটনায় হঠাৎ-ই পরলোগমন করেন। ১৮৬৪ সালের ১২ অক্টোবর ঝালকাঠি জেলার বাসন্ডা গ্রামে কবি কামিনী রায়ের জন্ম, মৃত্যু-২৭-০৯-১৯৩৩ তারিখ। তিনি ১৫ বছর বয়সেই লিখেছেন প্রথম কবিতাগ্রন্থ "আলো ও ছায়া"। ১৮৬৬ সালে নাছিরনগর উপজেলার গোকর্ণ গ্রামে নবাব স্যার সৈয়দ শামসূল হুদার জন্ম, (সর্বভারতীয় মুসলিম লীগের সভাপতি ছিলেন) মৃত্যু-১৯২২ সালে। ১৮৬৬ সালে চীনা জাতীয়তাবাদী নেতা সানইয়াৎ সেনের জন্ম, মৃত্যু-১২-০৩-১৯২৫ তারিখ। ১৮৬৭ সালের ৭ নভেম্বর, ওয়রশতে পোলিশ বংশোদ্ভূত ফরাসি রসায়নবিদ ও বিশ্বের প্রথম তেজস্ক্রিয় মৌল পোলোনিয়ামের আবিস্কারক মেরি কুরীর জন্ম, মৃত্যু-০৪-০৭-১৯৩৪ তারিখ। ১৮৯৮ সালে প্যারিসে খনিজ পিচবেস্নন্ড থেকে-পোলোনিয়াম নিস্কাশন করেন। পরবর্তী সময় একই বছরেই তিনি রেডিয়াম নামের আরেকটি তেজস্ক্রিয় মৌল আবিস্কার করেন। ১৮৬৭ সালে সিলেট জেলায় গজনফর আলী খানের জন্ম (গজনফর আলী খান ১৮৯৭ সালে অবিভক্ত ভারতের প্রথম বাঙালি মুসলিম আই.সি.এস. অফিসার ছিলেন) মৃত্যু-২৬-০৩-১৯৫৯ তারিখ। ১৮৬৭ সালের ১৬ এপ্রিল, অরবিল রাইট আমেরিকান ইন্ডিয়ানা প্রদেশে জন্ম, মৃত্যু-৩০-০৫-১৯১২ তারিখ। ১৮৭১ সালে উইলবার রাইট আমেরিকান ইন্ডিয়ানা প্রদেশে জন্ম, মৃত্যু-৩০-০৫-১৯৪৮ তারিখ। ১৯০৩ সালের ১৭ সেপ্টেম্বর, রাইট ভ্রাতৃদ্বয় তাদের নির্মিত উড়োজাহাজের সফল উড্ডয়ন ঘটান। এরা দুই-ভাই বিমান উৎপাদন ও উন্নয়নের ক্ষেত্রে জীবন উৎসর্গ করে গেছেন। ১৮৬৭ সালে মানিকগঞ্জ জেলায় বাংলা চলচ্চিত্রের জনক ও প্রবাল পুরুষ হীরালাল সেনের জন্ম, মৃত্যু-২৯-১০-১৯১৭ তারিখ। ১৮৯৮ সালের ৪ এপ্রিল, বাংলা চলচ্চিত্রের জনক হীরালাল সেন প্রথম বাংলা চলচ্চিত্র প্রদর্শন করেন।
১৮৬৮ সালের ২৮ মার্চ, রাশিয়ায় বিপস্নবী সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির জন্ম, মৃত্যু-১৮-০৬-১৯৩৬ তারিখ। ১৮৬৮ সালের ৭ জুন, পশ্চিম বাংলার উত্তর ২৪(চব্বিশ) পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর গ্রামে মাওলানা মোহাম্মদ আকরম খাঁ'র জন্ম, ১৯৬৮ সালের ১৮ আগষ্ট, তিনি ঢাকাতে ইন্তেকাল করেন। ১৯০৩ সালে মাসিক মোহাম্মদী পত্রিকা সম্পাদনার মাধ্যমে সাংবাদিকতা পেশায় যোগ দেন। ১৯৩৬ সালে তিনি দৈনিক আজাদ পত্রিকা প্রকাশ করেন। ১৮৬৯ সালের ৩০ এপ্রিল, ভারতের সিনেমা জগতের অগ্রদূত দাদা সাহেব ফালকে'র জন্ম, মৃত্যু-জানা নেই। ১৯১২ সালে ভারতের বোম্বে প্রথম সিনেমা তৈরী করেন দাদা সাহেব ফালকে। ১৮৬৯ সালের ২ অক্টোবর, গুজরাটে মহাত্মা গান্ধীর জন্ম, আততায়ীর গুলিতে নিহতঃ ৩০-০১-১৯৪৮ তারিখ। ১৮৭০ সালের ২২ এপ্রিল, রুশ বিপস্নবের নেতা ও মার্কসবাদের রুপকার ভস্নাদিমির ইলিচ মহামতি লেনিনের জন্ম, মৃত্যু-২২-০১-১৯২৪ তারিখ। ১৮৭০ সালের ৭ জুন, নবাব স্যার সলিমুল্লাহর জন্ম, মৃত্যুঃ ১৬-০১-১৯১৫ তারিখ। (রাত আড়াই ঘটিকায় কলকাতায় চৌরঙ্গীস্থ বাসভবনে নবাব স্যার সলিমুল্লাহ ইন্তেকাল করেন। পরদিন ১৭ জানুয়ারি, বিকেলে বিশেষ স্টীমারযোগে নবাবের মরদেহ ঢাকায় আনা হয় এবং রাষ্ট্রীয় মর্যাদায় বেগম বাজারস্থ পারিবারিক গোরস্থানে সমাহিত করা হয়। ১৯০৩ সালে দিল্লীর দরবারে সপ্তম অ্যাডওয়ার্ডের মুকুট পরিধান উৎসবে সলিমুল্লাহকে নবাব বাহাদুর উপাধি প্রদান করে ইংরেজ সরকার। ১৮৭০ সালের ৫ নভেম্বর, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার তেলিরবাগ গ্রামে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের জন্ম; মৃত্যুঃ ১৬-০৬-১৯২৫ তারিখ।
১৮৭০ সালে ড. স্যার আবদুল্লাহ আল-মামুন সোহরাওয়ার্দীর জন্ম, মৃত্যু-১৯৩৫ সালে কলকাতায়। তিনি ১৯০৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম পিএইচডি ডিগ্রি অর্জনকারী বাঙালি মুসলমান। ১৮৭১ সালের ৭ আগষ্ট, কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে চিত্রশিল্পী ও সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, মৃত্যুঃ ০৫-১২-১৯৫১ তারিখ। ১৮৭১ সালের ১০ অক্টোবর, চট্টগ্রামের পটিয়ায় বিশিষ্ট পুঁথি সংগ্রাহক ও লেখক আবদুল করিম সাহিত্য বিশারদের জন্ম, ঢাকায় মৃত্যুঃ ৩০-০৯-১৯৫৩ তারিখ। ১৮৭১ সালের ২০ অক্টোবর, ঢাকায় কবি, গীতিকার ও গায়ক অতুলপ্রসাদ সেনের জন্ম, লক্ষ্নৌয়ে মৃত্যুঃ ২৬-০৮-১৯৩৪ তারিখ। ১৮৭২ সালের ৪ এপ্রিল, গুজরাটের বস্ত্র শিল্প অধ্যুষিত সুরাট নগরে আবদুল্লাহ ইউসুফ আলীর জন্ম, (আবদুল্লাহ ইউসুফ আলী ১৮৯৫ সালে অবিভক্ত ভারতের প্রথম মুসলিম আই. সি. এস. অফিসার ছিলেন) মৃত্যু-১০-১২-১৯৫৩ তারিখ লন্ডনে। ২৩ বছর বয়সে তরুণ ইউসুফ আলী ভারতের নতুন আই. সি. এস. অফিসার হিসেবে, ১৮৯৬ সালে যুক্তপ্রদেশের সাহারানপুরে এ্যাসিসটেন্ট ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদেন। ১৮৭২ সালের ১৮ মে, ইংল্যান্ডের মনমর্ডিথশায়ারের রাভেনস্ক্রফ্ট শহরে নোবেল জয়ী সাহিত্যিক, দার্শিনক ও গণিতজ্ঞ বারট্রান্ড রাসেলের জন্ম, মৃত্যু-০২-০২-১৯৭০ তারিখ। ১০ ডিসেম্বর, ১৯৫০ সালে নোবেল পান। ১৮৭২ সালের ১৫ আগষ্ট, কলকাতায় জাতীয়তাবাদী নেতা, আধ্যাত্মিক সাধক ও দার্শিনক অরবিন্দু ঘোষের জন্ম, মৃত্যুঃ ০৫-১২-১৯৫০ তারিখ। ১৮৭২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়ক গ্রামে ব্যারিস্টার আবদুর রসুল, বি. সি. এল.-এর জন্ম, লন্ডনে মৃত্যুঃ ৩১-০৭-১৯১৭ তারিখ। তিনি ছিলেন এ উপমহাদেশের একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা। ১৮৭২ সালের ১৬ অক্টোবর, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার খাসপুর গ্রামে সাহিত্য চর্চা, প্রজ্ঞাবান রাজনীতিক ও সাংবাদিক আবদুল গফুর সিদ্দিকীর জন্ম, মৃত্যু-১৯৫৯ সালে। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর, শেরে বাংলা এ. কে. ফজলুল হক বাকেরগঞ্জের সাতুরিয়া গ্রামে তাঁর মামার বাড়ীতে জন্মগ্রহণ করেন, ঢাকায় মৃত্যু-২৭-০৪-১৯৬২ তারিখ। চাখারে তিনি একটি একতলা ইটের বাংলো বাড়ীতে তাঁর স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তিনি ১৯৩৭ সালে বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১৮৭৪ সালের ৩০ নভেম্বর, ইংল্যান্ডে নোবেল বিজয়ী সাহিত্যিক ও ব্রিটিশ রাষ্ট্রনায়ক উইনষ্টন চার্চিল জন্মগ্রহণ করেন, মৃত্যু-২৪-০১-১৯৬৫ তারিখ। ১০ ডিসেম্বর, ১৯৫৩ সালে নোবেল পান। ১৮৭৫ সালের ৩০ অক্টোবর, ভারতের স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী নেতা বল্লভভাই প্যাটেলের জন্ম, মৃত্যু-১৫-১২-১৯৫০ তারিখ। ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর, বিখ্যাত কথাশিল্পী ও সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম, মৃত্যু-১৬-০১-১৯৩৮ তারিখ।
১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর, করাচিতে (জিন্নার বাবা-মায়ের নাম ছিল জেনাভাই ঠক্কর এবং মিঠাভাই) জেনাভাই এবং মিঠাভাইয়ের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। প্রথা অনুসারে জেনাভাই নাম স্থির করেন, মিঠাভাই সম্মতি জানান। মুহম্মদ আলি জেনাভাই। মামলায় সম্পত্তি হারানোর পর ১৮৯৩ সালের জানুয়ারিতে তাঁর সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করার প্রক্রিয়া শুরু হয়। মুহম্মদ আলি জেনাভাই ইংল্যান্ডে জিন্নাহ নাম ধারণ করে। করাচি থেকে ১৮৯৩ সালের জুলাই মাসে বম্বের দুর্গা মহল্লাতে থাকতে শুরু করেন মুহম্মদ আলি জিন্নাহর বাবা ও মা। জায়গাটা বম্বের কেল্লার ঠিক বাইরে। জিন্না খোজা মুসলিম ছিলেন। তিনি শিয়া গোষ্ঠীর ইথনা আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। হিন্দু লোহানা, জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিলেন খোজা সম্প্রদায়। যার মধ্যে হিন্দু-মুসলিম দুয়েরই মিশ্রণ। ভারতের গুজরাত প্রদেশে কাথিয়াবাড়ের অবস্থান, কচ্ছের বৃহৎ রানের তলায়। পশ্চিমে আরব সাগর তাকে ঘিরে রয়েছে, প্রসারিত হয়েছে স্থলের দিকে, উর্বর এবং সুজলা 'একশো রাজত্বের' ভূমি, ভাল নাম সৌরাষ্ট্র। কাথিয়াবাড় অর্থাৎ কাথিদের ভূমি, যেখানে পাওয়া যায় উত্তম কাথিয়াবাড়ি ঘোড়া, সুন্দরী-কাথি নারী, বিচক্ষণ বণিক এবং বহু ধনী বণিক পরিবার, হিন্দু এবং মুসলিম। পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ মৃত্যুবরণ করেন-১১-০৯-১৯৪৮ তারিখ করাচিতে। তিনি ১৯৩৫ সাল পর্যন্ত ধর্মিনরপেক্ষ ছিলেন। তবে তদানীন্তন কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর আচরণে তিনি আলাদা রাষ্ট্রের জন্য সংগ্রাম করতে বাধ্য হন। তিনি বলেন, এমনকি পাকিস্তানের জন্মের পরও জিন্নাহ ঘোষণা করেছিলেন, পাকিস্তান কোনো ধর্মীয় রাষ্ট্র হবে না এবং এ রাষ্ট্র হবে সকলের জন্য সমান। জিন্নাহ এবং সরোজিনী নাইডু ইংল্যান্ডে একই সময়ে ছিলেন। জিন্না মঞ্চাভিনয় করার চেষ্টা করেছিলেন, হয়তো তা পেশা হিসেবে নেওয়ার কথাও ভেবেছিলেন। জিন্নাহ ও সরোজিনী নাইডু দুজনেই শিল্পে আগ্রহী ছিলেন, সরোজিনী কবি ও লেখক হিসেবে, জিন্না নাটকে। জিন্না ভারতবর্ষে একমাত্র ব্যক্তি জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের একসাথে প্রেসিডেন্ট ছিলেন।
১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর, সাতক্ষিরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা গ্রামে শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক খান বাহাদুর আহ্ছান উল্লাহ'র জন্ম, মৃত্যু-০৯-০২-১৯৬৫ তারিখ। তিনি পরীক্ষায় রোল নম্বর সিস্টেম করেন, এর আগে পরীক্ষায় নাম লেখা থাকত। ১৮৭৭ সালের ৯ মে (বাংলা ১২৮৪ সালের ২৫ বৈশাখ) চট্টগ্রামের বোয়ালখালী থানার গোমদন্ডী গ্রামে বঙ্গের শ্রেষ্ঠ কবিয়াল রমেশ চন্দ্র শীলের জন্ম, মৃত্যু-০৬-০৪-১৯৬৭ তারিখ। ১৯৪৮ সালে কলকাতায় শ্রদ্ধানন্দ পার্কে কবিগানের আসরে রমেশ চন্দ্র শীলকে 'বঙ্গের শ্রেষ্ঠ কবিয়াল' উপাধি দেন উদ্যোক্তারা। ১৮৭৭ সালের ৯ নভেম্বর, বিখ্যাত উর্দু মহাকবি ও দার্শিনক আল্লামা ইকবাল পাঞ্জাবের শিয়ালকোর্টে জন্ম এবং মৃত্যু-২১-০৪-১৯৩৮ তারিখ। ১৮৭৮ সালের ২৫ জানুয়ারি (বাংলা-১০ মাঘ, ১২৮৪ বঙ্গাব্দ), বি-বাড়ীয়া জেলার নবীনগর উপজেলার সাতমোড়া গ্রামে সাধক ও কবি মহর্ষি মনোমোহন দত্তের জন্ম, মৃত্যু-০৫-১০-১৯১০ তারিখ (বাংলা-২০ আশ্বিন, ১৩১৬ বঙ্গাব্দ)। মহর্ষি মনোমোহন দত্ত বেঁচেছিলেন ৩১ বছর ৮ মাস ১০ দিন। মানবতাবাদী মহর্ষি মনোমোহন দত্ত তাঁর স্বল্প আয়ুতে ২০টিরও বেশি কাব্যগ্রন্থ রচনা করে গেছেন। যার মধ্যে মলয়া (প্রথম ও দ্বিতীয় খন্ড) সবচেয়ে আলোচিত ও উল্লেখযোগ্য গ্রন্থ। মলয়া কাব্যগ্রন্থে গানের সংখ্যা সর্বেমাট ৪২৬টি। এর মধ্যে প্রথম খন্ডে ২৮৭ এবং দ্বিতীয় খন্ডে ১৩৯টি মরমি গান লিপিবদ্ধ অবস্থায় পাওয়া যায়। উপমহাদেশের প্রখ্যাত এ মরমিসংগীত মলয়ার প্রতিটি গানের সুরারোপ করেছেন মনোমোহনের আধ্যাত্মিক জীবনের অন্যতম সাথি ও শিষ্য ফকির আফতাব উদ্দিন খাঁ। এ ছাড়া তাঁর রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে, যোগপ্রণালী, উপাসনা প্রণালী, উপবন, তপোবন, লীলারহস্য, আরাধনা, গিরিজা মালতি, প্রেম পরিজাত, পথিক, পাথেয়, দেববাণী প্রভৃতি। ১৮৭৮ সালের ৬ সেপ্টেম্বর, বিক্রমপুরে বানাড়ি গ্রামে চারণ কবি, গায়ক, নাট্যকার, সমাজসেবক, অভিনেতা ও পরিচালক মুকুন্দ দাসের জন্ম এবং কলকাতায় মৃত্যু-১৮-০৫-১৯৩৫ তারিখ। ১৮৭৮ সালের ১৮ ডিসেম্বর, সোভিয়েত নেতা ও রাষ্ট্রপ্রধান জোসেফ স্তালিনের জন্ম, মৃত্যু-০৫-০৩-১৯৫৩ তারিখ। ১৮৭৯ সালের ১৩ ফেব্রুয়ারি, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও, বিক্রমপুরে ভারতের কবি, রাজনীতিবিদ, বাগ্মী, স্বাধীনতা আন্দোলনের নেত্রী ও 'প্রাচ্যের বুলবুল' সরোজিনী নাইডুর জন্ম, লক্ষ্নৌ গভর্নর হাউসে মৃত্যু-০১-০৩-১৯৪৯ তারিখ। তিনি ১৮৯১ সালে বার বছর বয়সে এন্ট্রান্স পাস। সরোজিনী নাইডু ১৯৪৫ সালে অল-ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স এ সভাপতি নির্বািচত হন। উত্তর প্রদেশের রাজ্যপাল নিযুক্ত ১৫ আগষ্ট, ১৯৪৭ সাল থেকে আমৃত্যু এ পদে দায়িত্ব পালন। তাঁর পৈতৃক বাড়ি ছিল মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও। তাঁর পিতার নাম ড. অঘোরনাথ চট্টোপাধ্যায় ছিলেন হায়দ্রাবাদ রাজ্যের নিজামের শিক্ষা উপদেষ্টা। ১৮৭৯ সালের ১৪ মার্চ, জার্মােন আপেক্ষিকতাবাদের জনক বিখ্যাত জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্ম এবং মৃত্যু-১৮-০৪-১৯৫৫ তারিখ আমেরিকাতে। ১৮৮০ সালের ১৩ জুলাই, সিরাজগঞ্জে মুসলিম জাতীয়তাবাদের রাজনীতিক, কবি ও সাহিত্যিক সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্ম, মৃত্যু-১৭-০৭-১৯৩১ তারিখ। ১৮৮০ সালে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি উপজেলার রাউথভোগ গ্রামে হতদরিদ্র ঘরে সূর্য কুমার বসুর জন্ম, মৃত্যু-জানা নেই। এ কৃতীপুরুষ পূর্ববঙ্গে সর্বপ্রথম ১৯২২ সালে 'ঢাকেশ্বরী কটন মিলস' নামে বস্ত্রকল প্রতিষ্ঠা করেন।