২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি, বাংলাদেশ প্রতিদিন: বিশ্বের দীর্ঘতম যানবাহন পরিবার একটি হচ্ছে ভারতীয় রেলওয়ে (প্রায় ৬৪ হাজার ৪০০ কিলোমিটার)। প্রতিদিন প্রায় ৩ কোটি মানুষ এবং ২ দশমিক ৮ কোটি টন জিনিষপত্র পরিবাহিত হয়। মানব বর্জেয ক্ষতিগ্রস্ত ভারতীয় রেল।

২০১২ সালের ৫ মার্চ, সমকাল পত্রিকার রির্পোট: (১) মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট ৭৩,৬০০ হাজার কোটি ডলার (২) চীনের সামরিক বাজেট ১০,৬৪১ হাজার কোটি ডলার (৩) ইংল্যান্ডের সামরিক বাজেট ৬,০০০ হাজার কোটি ডলার (৪) রাশিয়ার সামরিক বাজেট ৫,২০০ হাজার কোটি ডলার ও (৫) ভারতের সামরিক বাজেট ৩,৮০০ হাজার কোটি ডলার।

২০১২ সালের ২০ মার্চ, জনকন্ঠ পত্রিকার রিপোর্ট: বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারী দেশ ভারত-স্টকহোম ভিত্তিক আন্তর্জািতক গবেষণা সংস্থার পরিসংখ্যাণ।

২০১২ সালের ৫ এপ্রিল, বাংলাদেশ প্রতিদিন: চীনে ১০০ কোটি মোবাইল গ্রাহক-দেশটির ফিক্সড ফোন লাইনের সংখ্যা ২৮ কোটি ৪০ লাখ। এ মুহুর্তে চীন ইন্টারনেট জনসংখ্যা এবং মোবাইল ফোন ব্যবহারকারী হিসেবে বিশ্বের শীর্ষ স্থানে যায়গা করে নিয়েছে।

২০১২ সালের ৫ এপ্রিল, প্রথম আলো: ভারতের প্রতিরক্ষায় পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ। ভারত ছাড়াও চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ রয়েছে।

২০১২ সালের ২৫ এপ্রিল, প্রথম আলো: কানাডার একটি খামারের একটি গ্যাভি গিনেস বুক অব ওয়াল্র্ড রেকর্ডেস স্থান পেয়েছে। গ্যাভিটি ১৫ বছরে দুই লাখ ১৬ হাজার ৮৯১ কেজি দুধ দিয়েছে। দুগ্ধদানে কোনো গ্যাভির এটি সর্বোচ্চ রেকর্ড। আগামী সেপ্টেম্বরে ১৬ বছরে পা দেবে স্মার্ফ। ইতিমধ্যে সে ১০টি বাছুরের জন্ম দিয়েছে এবং ১১তম বাছুরটি হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে। যা দিনে প্রায় গড়পরতা ৫০ লিটার দুধ দেয়।

২০১২ সালের ১ মে, প্রথম আলো: রাজস্ব কৃচ্ছ্রসাধনে দুনিয়াজুড়ে বেকারত্ব বাড়ছে: আইএলও। আইএলওর প্রতিবেদনে এ বছর বিশ্বজুড়ে বেকারত্বের হার ৬ দশমিক ১০ শতাংশ (২০ কোটি ২০ লাখ) হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আর গত বছরের প্রাক্কলিত বিশ্ব বেকারত্বের পরিমাণ ১৯ কোটি ৬০ লাখ।

২০১২ সালের ১ মে, প্রথম আলো: আবার টাইটানিক। অস্ট্রেলিয়ার একজন ধনকুবের ঐতিহাসিক প্রমোদতরী টাইটানিকের মতো একটি নতুন জাহাজ নির্মাণ করার কথা ঘোষণা দিয়েছেন। ১৯১২ সালের ১৫ এপ্রিল বিশাল হিমশৈলের আঘাতে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল। সেই ঘটনার শতবর্ষ পুর্তির কিছু দিন পর গতকাল সোমবার পর্যটন ব্যবসায়ী ক্লিভ পামার তাঁর নতুন পরিকল্পনার কথা জানান। জাহাজটি যেন ডুবে না যায়, তাই এর নকশায় সে বিষয়টির দিকে বিশেষ নজর দেওয়া হবে। ২০১৬ সালের শেষ দিকে টাইটানিক-২ জাহাজটির প্রথম যাত্রা শুরু হবে বলে আশা করা হচ্ছে।

২০১২ সালের ১৫ মে, দৈনিক জনকন্ঠ: উচ্চ রক্তচাপ নীরব ঘাতক, বিশ্বে দেড় শ' কোটি মানুষ আক্রান্ত-

২০১২ সালের ২৩ মে, প্রথম আলো: বিশ্বের দ্বিতীয় সুউচ্চ অট্টালিকা জাপানের 'টোকিও স্কাইট্টি' গতকাল মঙ্গলবার (২২-০৫-২০১২ তারিখ) দর্শনার্থীেদর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। 'টোকিও স্কাইট্টির' উচ্চতা ৬৩৪ মিটার। পৃথিবীর সবচেয়ে উঁচু অট্টালিকার নাম 'বুর্জ খলিফা' দুবাই।

২০১২ সালের ১৭ জুন, প্রথম আলো: মার্কিন নাগরিক নিক ওয়ালেন্ডা ১৬-০৬-২০১২ তারিখ টানা তারের ওপর দিয়ে হেঁটে নায়া গ্রা জলপ্রপাত পাড়ি দিয়েছেন। জলপ্রপাতের নিউইয়র্কের দিক থেকে হেঁটে কানাডায় পৌঁছান ওয়ালেন্ডা। বিশ্বে তিনিই প্রথম ব্যক্তি, যিনি টানা তারের ওপর দিয়ে এই জলপ্রপাত পাড়ি দিতে সক্ষম হলেন। ৩৩ বছর বয়সী ওয়ালেন্ডা তীব্র ঠান্ডা বাতাসের মধ্যে এই জলপ্রপাত পাড়ি দিতে ২৫ মিনিট সময় নেন। টানা এই তারের দৈর্ঘয ছিল এক হাজার ৮০০ ফুট। স্টিলের তৈরি তারটির ব্যাস দুই ইঞ্চি। নায়াগ্রার পানির ঘুর্নাবর্তের ২০০ ফুট ওপরে ওই স্থাপন করা হয়। শরীরর ভারসাম্য রক্ষার জন্য ওয়ালেন্ডা লম্ব একটি দন্ডও ব্যবহার করেন। ১৮৯৬ সালে এক ব্যক্তি টানা তারের একটি অংশ পর্যন্ত যেতে পেরেছিলেন। পরে কর্তৃপক্ষ নায়াগ্রার ওপর দিয়ে এমন দুঃসাহসিক অভিযান নিষিদ্ধ করে। সম্প্রতি ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

২০১২ সালের ২১ জুন, প্রথম আলো: এখনো দুই কোটি ৭০ লাখ মানুষের দাসত্বের জীবন।

২০১২ সালের ২৭ জুন, প্রথম আলো: বিশ্বে বছরে ১৩০ কোটি টন খাবার অপচয় হয়। ২০ থেকে ২২ জুন, ব্রাজিলের রিও ডি জেনিরোতে টেকসই উন্নয়ন নিয়ে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে জাতিসংঘের প্রকাশিত এক প্রৃতিবেদনে এ তথ্য জানা গেছে। সারা বিশ্বে প্রতিদিন ৪০ লাখ আপেল ফেলে দেওয়া হয়।

২০১২ সালের ২৭ জুন, প্রথম আলো: নাসার নভোচারীর সাক্ষাৎকার: পৃথিবীকে বাসযোগ্য করতেই মহাকাশ গবেষণা। নতুন ওষুধের আবিস্কার, সুপেয় পানি সরবরাহ, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের আগাম পূর্বাভাস-এসব নিয়ে যেসব গবেষণা মহাকাশে হচ্ছে, তা অন্তত সেখানে ছাড়া আর কোথাও করার সুযোগ ছিল না।

২০১২ সালের ২৯ জুন, প্রথম আলো: প্রতি ১৪ দিনে বিশ্বে একটি ভাষা হারিয়ে যাচ্ছে। আগামী শতাব্দীতে সাত হাজার জীবিত ভাষার মধ্যে অর্ধেকই হারিয়ে যাবে। অনেক সমাজেই আদি ভাষা পরিত্যক্ত হয়ে ইংরেজী, ম্যান্ডারিন অথবা স্প্যানিশ হয়ে যাচ্ছে মূল ভাষা। একটি ভাষা যখন স্তব্ধ হয়ে যায়, এর সঙ্গে হারিয়ে যায় সুদীর্ঘ ইতিহাস। এক পরিসংখ্যানে দেখা গেছে, ৭৮ শতাংশ মানুষ কথা বলে ৮৫টি সচল ভাষায়। ইংরেজি ভাষায় কথা বলে ৩২ কোটি ৮০ লাখ মানুষ, ম্যান্ডারিন ভাষায় কথা বলে ৮৪ কোটি ৫০ লাখ মানুষ। রাশিয়ার তুভান ভাষায় কথা বলে মাত্র দুই লাখ ৩৫ হাজার মানুষ। আগামী শতকের মধ্যে, ভাষাবিদেরা মনে করেন, বিশ্বের এখনো সচল ভাষাগুলোর প্রায় অর্ধেক চিরতরে স্তব্ধ হয়ে যাবে। আর হাজার খানেক ভাষা মুমূর্ষ অবস্থায় ধুঁকতে থাকবে-তারপর নিশ্চিহ্ন হয়ে যাবে চিরতরে। সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন।

২০১২ সালের ৩০ জুন, প্রথম আলো: সবচেয়ে প্রচীন মাটির পাত্র। চীনের দক্ষিণাঞ্চলের জিয়াংজি প্রদেশে মাটি খুঁড়ে প্রায় ২০ হাজার বছরের পুরোনো মাটির পাত্র উদ্ধার করেছেন যুক্তরাষ্ট্রের প্রত্নতাত্ত্বিকেরা। জিয়ানরেনদং গুহা থেকে ওই পাত্রের কয়েকটি খন্ড আবিস্কার করেন তাঁরা। গবেষকদের মতে, এটাই বিশ্বের সবচেয়ে প্রাচীন মাটির পাত্র।

টেস্ট টিউবে জন্ম নেওয়া মানুষের সংখ্যা ৫০ লাখ। ১৯৭৮ সালে প্রথম জন্ম নেয় টেস্ট টিউব শিশু; লুইস ব্রাউন।

২০১২ সালের ৫ জুলাই, প্রথম আলো: স্বপ্নপূরণ: সংবাদ সম্মেলনে ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী পিটার হিগস (বাঁয়ে)। এলএইচসি: জেনেভার কাছে ২৭ মি. মি. দীর্ঘ গবেষণাগার। এখানে 'ঈশ্বর কণার' খোজে গবেষণা চলে। সিএমএস: পৃথিবীর চেয়ে এক লাখ গুণ বেশি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র। সুড়ঙ্গের ভেতর: আলোর বেগের কাছাকাছি প্রোটনের স্রোতের মুখোমুখি সংঘর্ষ ঘটানো হয়। এটিএলএএস: সংঘর্ষের পর শক্তিশালী কণিকা শনাক্তকরণ যন্ত্র। সংঘর্ষ: এলএইচসি সুড়ঙ্গের মধ্যে প্রোটন-স্রোতের সংঘর্ষ। ২.৩ মাইল। ৩২৮ ফুট গভীর।

২০১২ সালের ৫ জুলাই, প্রথম আলো: অবশেষে 'ঈশ্বর কণার' সন্ধান মিলল।

২০১২ সালের ১৩ জুলাই, প্রথম আলো: ঈশ্বর কলার অভিযাত্রা। সত্যেন্দ্রনাথ বসু-ঢাকা থেকে জেনেভা। ৩০ বছরের যুবক সত্যেন্দ্রনাথ বসু। সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছেন। ১৯১৮ সালে পদার্থিবদ্যায় বোবেল পাওয়া মাক্স পস্নাঙ্কের বিকিরণ তত্ত্ব ছাত্রদের পড়াতে গিয়ে সত্যেন্দ্রনাথ বসু দেখলেন কোথায় যেন একটা লুকোচুরি রয়েছে, মিলছে না। শেষে তিনি নিজেই ওই ধাঁদার উত্তর খুঁজে বের করলেন। ছাত্রদের পড়ানোর প্রয়োজনেই সত্যেন্দ্রনাথ বসুর বের করা সেই যুগান্তকারী পরিসংখ্যানের নাম পরে হয় 'বোসন কণা'। ৮৮ বছর আগে ঢাকায় আবিস্কৃত সেই তত্ত্বের ধারাবাহিকতায় অঅজ মিলছে ঈশ্বর কণার সন্ধান। বিজ্ঞানী মাক্স পস্নাঙ্ক, আলবার্ট আইনস্টাইন, আবদুস সালাম ও পিটার হিগস।

২০১২ সালের ১৮ জুলাই, দৈনিক জনকন্ঠ: এক নজরে ঈশ্বর কণা: (১) ১৯২৪: বোসন জাতীয় কণার সন্ধান দেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু ও আলবার্ট আইনস্টাইন। (২) ১৯৬৪: ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস পদার্থের ভর সৃষ্টিকারী বিশেষ বোসন কণার অস্তিত্ব প্রকল্পনা করেন। (৩) ২০০১: মার্কিন ফের্মিল্যাব-এর টেভাট্‌্রন যন্ত্রে ঈশ্বর কণার অনুসন্ধান শুরু। (৪) ২০০৮: সার্ন গবেষণাগারের লার্জ হ্যাড্রন কোলাইডার একই পদার্থর খোঁজে প্রতিযোগিতায় লিপ্ত হয়। (৫) ২০১২: পিটার হিগস কল্পিত বোসন কণা না হলেও প্রায় সমগুণ সম্পন্ন ওই রকম এক কণা পাওয়া গিয়েছে।

২০১২ সালের ১৯ জুলাই, প্রথম আলো: ধুমপানের সমান মৃত্যু শারীরিক নিস্ক্রিয়তায় বিশ্বে প্রতি বছর ৫৩ লাখ লোকের মৃত্যু ঘটছে।

২০১২ সালের ১ আগস্ট, প্রথম আলো: ওবামার সঙ্গে ব্যয়বহুল নৈশভোজ প্রতি পেস্নট খাবারের দাম বাংলাদেশি টাকায় ৩২ লাখ টাকা।

২০১২ সালের ২৭ আগস্ট, দৈনিক জনকন্ঠ: বিশ্বে এক-তৃতীয়াংশ শিশুর মৃত্যুর কারণ পুষ্টিহীনতা।

২০১২ সালের ২৩ সেপ্টেম্বর, দৈনিক জনকন্ঠ: বিশ্বে বছরে হৃদরোগ ও স্ট্রোকে মারা যায় ১ কোটি ৭৫ লক্ষ মানুষ।

২০১২ সালের ২৫ সেপ্টেম্বর, প্রথম আলো: আইটিইউর প্রতিবেদন। বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ ইন্টারনেটের আওতায়। আর উন্নয়নশীল দেশগুলোতে ইন্টারনেটের আওতায় আছে ২০ শতাংশের বেশি পরিবার। তবে বাংলাদেশে এই হার মাত্র ৩ দশমিক ৩ শতাংশ। বিশ্বে মোট ৫৯৭ কোটি মুঠোফোন ব্যবহারকারীর মধ্যে ইন্টারনেটের সংযোগ আছে ১০৯ কোটি ব্যবহারকারীর। আল জাজিরা। জাতিসংঘের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) প্রতিবেদনে এ সব তথ্য উল্লেখ।

২০১২ সালের ২৭ সেপ্টেম্বর, প্রথম আলো: বিশ্ব পর্যটন দিবস। ১৪৪টি দেশের মধ্যে পর্যটন সক্ষমতায় বাংলাদেশের অবস্থান ১১৮। ৯০ কোটি পর্যটক রয়েছে বিশ্বব্যাপী। ২০২০ সাল নাগাদ এ সংখ্যা দাঁড়াবে ১৬০ কোটি। বিশেষজ্ঞদের ধারণা, পর্যটকদের ৭৩ শতাংশ ভ্রমণ করবে এশিয়ার দেশগুলো।

২০১২ সালের ১ অক্টোবর, দৈনিক জনকন্ঠ: বিশ্বের ২'শ কোটি মানুষ হেপাটাইটিসে আক্রান্ত, বছরে মৃত্যু ১০ লাখ।

২০১২ সালের ৪ অক্টোবর, প্রথম আলো: চীন-ভারতের ভোক্তারা ২০২০ সালে তিন গুণ বেশি ব্যয় করবে। চীন ও ভারতের ভোক্তারা ২০২০ সালে এসে বছরে প্রায় ১০ লাখ কোটি ডলার (১০ ট্রিলিয়ন) ব্যয় করবে। এতে আরও বলা হয়েছে, ২০১০ সাল থেকে ২০২০ সাল সময়ের মধ্যে চীন ও ভারতের ভোক্তারা সমন্বিতভাবে ৬৪ লাখ কোটি ডলার ব্যয় করবে পণ্য ও সেবা ক্রয়ের জন্য। এর ফলে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধিতে নতুন ঢেউ আসবে। বইটিতে বলা হয়েছে, ২০২০ সালে দুই দেশের মধ্যবিত্ত মানুষের সংখ্যা দাঁড়াবে ১০০ কোটিতে। এরমধ্যে ভারতের মধ্যবিত্ত ২০১০ সালে দেশটির মোট জনসংখ্যার ২৮ শতাংশ থেকে ২০২০ সালে মোট জনগোষ্ঠীর ৪৫ শতাংশে উন্নীত হবে। আমরা এখন ইতিহাসের একটি বাঁকে রয়েছি। বিশ্বের তুলনামূলক সম্পদ পশ্চিম থেকে ক্রমান্বয়ে চীন ও ভারতে স্থানান্তরিত হচ্ছে।

২০১২ সালের ১৩ অক্টোবর, প্রথম আলো: ভারতের সংগীতশিল্পী আদনান সামির ওজন ছিল ২৩০ কেজি, এখন ৮৫ কেজি। মানে ১৪৫ কেজি ওজন কমিয়েছেন আদনান সামি। গিনেস বুক অব ওয়াল্র্ড রেকর্ডে রয়েছে পাপুয়া নিউগিনির এক ভদ্রলোক ১৩৮ কেজি ওজন কমিয়েছেন, এটা পৃথিবীর সবচেয়ে রেকর্ড ছিল। কিন্তু আদনান সামির ৩৯ বছর বয়স। এখন গিনেস বুক অব ওয়াল্র্ড রেকর্ডেছ নতুন রেকর্ড করেছে ভারতের সংগীতশিল্পী আদনান সামি। তাঁর ওজন ১৪৫ কেজি কমিয়েছেন, তাঁর বর্তমান ওজন ৮৫ কেজি।

২০১২ সালের ১৭ অক্টোবর, প্রথম আলো: অবিবাহিতই ছিলাম। ১০ বছর আগে শকুন্তলার সঙ্গে দেখা। তারপর ঘরসংসার। এর আগে ২০১০ সালের নভেম্বের মাসে প্রথম ছেলের বাবা তখন বয়স ছিল রামাজিৎ রাঘবের ৯৪ বছর। হরিয়ানা সরকারের সমাজকল্যাণ দপ্তরের নথির তথ্য অনুযায়ী, ২০১২ সালে তাঁর বয়স ৯৬ বছর। ২০১২ সালের ৫ অক্টোবর আর ৯৬ বছর বয়সে দ্বিতীয় সন্তান এর বাবা হলেন রামাজিৎ রাঘব। এত বছর বয়সে পৃথিবীতে আর কেউ বাবা হননি। হরিয়ানা রাজ্যের কৃষক রামাজিৎ রাঘব। তাঁর স্ত্রীর বয়স ৫৩ বছর। প্রচন্ড জীবনী শক্তির গোপন রহস্য সম্পর্কে রামজিৎ বলেন, যৌবনে তিনি কুস্তিগির ছিলেন। তখন প্রতিদিন আধা কেজি বাদাম, সমপরিমাণ ঘি ও তিন লিটার দুধ খেতেন। আর তাজা শাকসবজি ও চা তো ছিলই। তিনি বলেন, জীবনভরই নিরামিষভোষী থাকার ব্যাপারে সচেষ্ট থেকেছেন তিনি।

২০১২ সালের ২০ অক্টোবর, জনকন্ঠ পত্রিকা: বিশ্বে প্রতিবছর ১ কোটি ৭৩ লাখ মানুষ হৃদরোগে মারা যাচ্ছেন।

২০১২ সালের ২০ অক্টোবর, জনকন্ঠ পত্রিকা: আইনস্টাইন ও হকিংয়ের আইকিউ ছিল ১৬০ পয়েন্ট। তাঁদের চেয়েও সেরা আইকিউ যে কিশোরীর-১৫ বছর বয়সী ফ্যাবিগুলা মান তাঁদের ছাড়িয়ে গিয়ে বুদ্ধিমত্তার মাত্রায় ১৬২ পয়েন্ট অর্জন করেছেন, বা রীতিমতো বিস্ময়ের। এ বিস্ময় ব্রিটিশ বালিকার আইকিউ পরীক্ষা করেছে 'মেনসা' নামক প্রতিষ্ঠান। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত মেনসা বিশ্বের সেরা বুদ্ধিমান ও বিচক্ষণ মানুষের সন্ধান করে তাঁদের স্কোর অনুযায়ী সনদপত্র দেয়। সারা বিশ্বের সর্বোচ্চ এক ভাগ বুদ্ধিমান মানুষের ক্লাব হিসেবে পরিচালিত হচ্ছে 'মেনসা'।

২০১২ সালের ৫/৬-১১-২০১২ তারিখের সমকাল পত্রিকার রিপোর্ট: ভারতের পূর্ব পাঞ্জাবের শিখ ধর্মাবলম্বীর স্বামী-স্ত্রীর বিবাহিত জীবন প্রায় ৮৭ বছর চলছে। স্বামীর বয়স ১০৭ বছর এবং স্ত্রীর বয়স ১০০ বছর। গিনেস বুক অব ওয়াল্র্ড রেকর্ডে তাঁদের বিবাহিত জীবন সবচেয়ে বেশী বছর। তাঁদের নামগুলো এখানে দেয়া গেল না।

২০১২ সালের ১২ নভেম্বর, বিশ্বে নিউমোনিয়ায় বছরে মারা যায় ২০ লাখ শিশু।

২০১২ সালের ২৪ নভেম্বর, প্রথম আলো: বিশ্বে ২০১২ সালের ৩১ অক্টোবর, পর্যন্ত ভয়ঙ্কর বছর গত ১০ মাসে ১১৯ জন গণমাধ্যম কর্মী নিহত।

২০১২ সালের ১১ ডিসেম্বর, প্রথম আলো: গত অক্টোবর মাসে পাকিস্তানের লাহোরে ৪৪ হাজার ২০০ মানুষ একসঙ্গে জাতীয় সংগীত গেয়ে গিনেস ওয়াল্র্ড রেকর্ডেস জায়গা করে নেয়।

২০১২ সালের ১১ ডিসেম্বর, প্রথম আলো: কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে গতকাল(১০-১২-২০১২ তারিখ) সমবেত জাতীয় সংগীতে অংশ নেয় লাখো ভারতীয়। বিশ্ব রেকর্ড গড়ার জন্য এক লাখের বেশি ভারতীয় একসঙ্গে জাতীয় সংগীত গেয়েছে। বর্তমানে একসঙ্গে সবচেয়ে বেশিসংখ্যক মানুষের জাতীয় সংগীত গাওয়ার রেকর্ডিট পাকিস্তানের দখলে রয়েছে। বিবিসি অনলাইন।

২০১২ সালের ১৭ ডিসেম্বর, প্রথম আলো: মানবজাতির একেবারে শুরুর দিকে প্রধান খাবার ছিল ঘাস বা ঘাসজাতীয় গাছপালা। গবেষক জুলিয়া লি থর্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র, ফ্রন্স ও আফ্রিকার দেশ চাদের একদল গবেষক ৩০ থেকে ৩৫ লক্ষ বছর আগের মানুষের ফসিল নিয়ে গবেষণার পর এমনই দাবি করেছেন। গবেষক জুলিয়া থরপ আদি যুগের জীবাশ্মের দাঁতের এনামেলের আইসোটোপিক পর্যেবক্ষণ করেন। জীবাশ্মের কার্বন আইসোটোপের গঠন পরীক্ষা করে দেখা গেছে, এরা সি৪ ধরনের গাছপালা খেয়ে বেঁচে থাকত। তিনি বলেন, আদি যুগের মানুষ গাছের পাতা, সবজি, মূল বা ঘাস খেয়ে বেঁচে থাকত। তবে তাদের খাবারে মাংস ছিল না-এটি নিশ্চিত করা হয় মাংষ খাওয়ার ধারালো দাঁত না থাকায়। টিএনএন।

২০১৩ সালের ৬ জানুয়ারি, বাংলাদেশ প্রতিদিন: মাছটির দাম সাড়ে ১৩ কোটি ৬০ লাখ টাকা। একটি মাছের দাম আর কত হতে পারে। কয়েক হাজার থেকে লাখ টাকা পর্যন্ত। কিন্তু যদি কোটি পার হয় তা কি বিশ্বাসযোগ্য। হ্যাঁ, সত্যিই জাপানে একটি মাছ বিক্রি হয়েছে ১৩ কোটি ৬০ লাখ টাকায় (১৭ লাখ ডলার)। মাছটি নীল পাখনার টুনা মাছ। সম্প্রতি এ মাছটি জাপানের সুকিজি মাছ বাজার থেকে কেনেন সুশি চেন নামে এক ব্যবসায়ী। তবে মাছটি কেনার পর তিনি মন্তব্য করেন, 'মাছের দাম একটু বেশিই হয়ে গেছে।' জানা গেছে পৃথিবীতে যত টুনা মাছ পাওয়া যায়, তার অর্ধেকই ভোগ করে জাপানিরা। এটি তাদের অন্যতম প্রিয় খাবার। বড় আকারের টুনা মাছ সচরাচর ৫০ কেজির ওপর হয় না। তবে সর্বোচ্চ দামে যে মাছটি বিক্রি হয়েছে তার ওজন ছিল ২২২ কেজি। ফলে প্রতি কেজির দাম পড়েছে ছয় লাখ আট হাজার টাকা (সাত হাজার ৬০০ ডলার)। তবে বলা হচ্ছে, ওজন ও মান অনুযায়ী মাছটির দাম এত হতে পারে না। মূলত নিজেকে প্রচার করার জন্য এত দামে মাছটি কিনেছেন ওই ব্যবসায়ী। এদিকে পরিবেশবাদীরা অভিযোগ করেছেন, দিন দিন নীল পাখনার টুনা মাছ খাওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় এ মাছ শিকার হচ্ছে বেশি। ফলে সমুদ্রে আশঙ্কাজনকহারে এ মাছ কমে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে একসময় এটি একেবারেই হারিয়ে যাবে। যদিও এ মাছ মানুষের স্বাস্থ্যের জন্য ভালো। বিবিসি অনলাইন।