২০০২ সালের ২৮ ডিসেম্বর, ইত্তেফাক পত্রিকার রিপোর্ট: চলতি বছর রফতানি আয় দাঁড়াবে ৩১,০০০ হাজার কোটি ডলারেরও বেশি-বেইজিং থেকে রয়টার্স। এ বছর চীনের রপ্তানি আয় বার্ষিক ১৮.৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে ৩১,৫০০(একত্রিশ হাজার পাঁচশত) কোটি ডলারে উন্নীত হবে বলে আশা করা যাচ্ছে।
২৫-০১-২০০৩ তারিখের ইত্তেফাক পত্রিকার রিপোর্ট অনুসারে: তৃতীয় ক্লোন শিশুর জন্ম হয়েছে জাপানে। ক্লোন এইডের দাবি।
২০০৩ সালের ২৫ জুনের ইত্তেফাক পত্রিকার রিপোর্ট: বেইজিং-ত্র যৌথ ঘোষণা: তিব্বত চীনের অংশ, সিকিম ভারতের।
২০০৩ সালের ১৮ জুলাই, ইরাকে আগ্রাসন সম্পর্কে বিবিসিকে তথ্যদাতা ব্রিটিশ কর্মকর্তা ড. ডেভিড কেলি নিহত।
২০০৩ সালের ২৩ জুলাই, বিশ্বের সংবাদ মাধ্যমগুলোয় ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম পুত্র উদে ও কুসের মৃত্যুর খবর প্রচার। অর্থাৎ ২২ জুলাই মসুলে মার্কিন সৈন্যদের সাথে প্রচন্ড লড়াইকালে তারা শাহাদাত বরণ করেন।
২০০৩ সালের ৯ আগষ্ট, আফগানিস্থানের ৮৮-বছর বয়স্ক সাবেক বাদশাহ জহির শাহ ফ্রান্স থেকে নিজ দেশ আফগানিস্থান ফিরেছেন।
২০০৩ সালের ২১ আগষ্ট, ইত্তেফাক পত্রিকার রিপোর্ট: দক্ষিণ এশিয়ার ৫২ কোটি লোক দিনে ১(এক) ডলারের কম আয় করে।
২০০৩ সালের ১০ অক্টোবর, ইরানের মহিলা আইনজীবী শিরিন ইবাদী মানবাদিকার রক্ষায় তার অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন।
২০০৩ সালের ৭ নভেম্বর,জাতীয় সরকার গঠনে শ্রীলংকা প্রেসিডেন্ট চন্দ্রিকা কুমারাতুঙ্গার আহবান।
২০০৪ সালের ৭ জানুয়ারি, ইনকিলাব পত্রিকার রিপোর্ট: ৬০-তলা ইমারত নির্মােণর পরিকল্পনা গৃহীত হয়েছে ভিয়েতনামের থ্যাং লং হানোই শহরে। ১,০০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ ইমারত নির্মােণর কাজ শেষ হবে।
২০০৪ সালের ৯ জানুয়ারি, ইনকিলাব পত্রিকার সংবাদ: আতংকিত মার্কিন সৈন্যদের উক্তি। মাসে ১০ লাখ ডলার বেতন দিলেও ইরাকে আর থাকছি না।
২০০৪ সালের ৯ জানুয়ারি, ইনকিলাব পত্রিকার সংবাদ: ইরাকে গণবিধ্বংসী অস্ত্র ছিল না: মার্কিন গবেষণা সংস্থা।
২০০৪ সালের ৯ জানুয়ারি, ইনকিলাব পত্রিকার সংবাদ: সাদ্দামের দেশে মানবতার বিদীর্ণ আর্তনাদ। দজলা-ফোরাতের প্রবাহে আজ আবার কারবালার মাতম।
২০০৪ সালের ২৯ জানুয়ারি, যমযম: পৃথিবীর বুকে ঐশী করুণার অনন্ত প্রবাহ। মসজিদুল হারামে ১,০০০ হাজার লিটার ক্ষমতাসমপন্ন ৩০০টি ব্যারেল আছে এবং প্রত্যেকটিতে ৪টি করে ট্যাপ আছে। ট্যাপের সাথে মগ রাখা রয়েছে যেন লোকেরা পানি পান করতে পারে। মসজিদুল হারামের দৈনিক একবার ব্যবহার উপযোগী ১ লাখ পস্নাস্টিকের গ্লাস ব্যবহৃত হয়। রমজান ও হজ্জ মৌসুমে প্রতিদিন ৫ লাখ গ্লাস লাগে। প্রতিদিন গাড়ীতে করে মদীনার মসজিদে নববীতে ৪০ টন যমযম পানি পাঠানো হয় এবং তা মসজিদে নববীর মুসল্লীদেরকে পান করানো হয়। মসজিদে নববীতে ২ হাজার থার্মেস যমযমের পানি সরবরাহ করা হয় এবং তা মসজিদের সব জায়গায় ছড়িয়ে রাখা হয়।
২০০৪ সালের ৮ মার্চ, ইনকিলাব পত্রিকার রিপোর্ট অনুসারে: শতবর্ষ আয়ুর মূল রহস্য 'গোশত'। রয়টার্স: চীনের একশ'রও বেশী বছর বয়সী এক বৃদ্ধের দীর্ঘ জীবনের মূল রহস্যই হচ্ছে গোশত। ১০০শ' তিন বছর বয়সী এ বৃদ্ধ সরকারী সিনহুয়া বার্তা সংস্থাকে জানান, গোশত ছাড়া একটা দিনও তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। চীনের সিনিয়র সিটিজেন সোসাইটির সভাপতি জানান, বিশ্বের মোট দু'লাখ ১০ হাজার শতবর্ষ পারকারী ব্যক্তির মধ্যে শুধুমাত্র চীনেই বাস করেন ১৭ হাজার জন।
২০০৩ সালের ২০ মার্চ, ইরাকে ইঙ্গ-মার্কিন হামলা শুরু: সাদ্দামকে হত্যা চেষ্টা ব্যর্থ, বিশ্বব্যাপী নিন্দা ও প্রতিবাদের ঝড়।
২০০৩ সালের ৯ এপ্রিল, প্রতিরোধ ছাড়াই মার্কিন বাহিনীর কাছে বাগদাদের পতন: ইরাকে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবীতে মস্কোর যুদ্ধবিরতি বিক্ষোভ।
২০০৪ সালের ১১ এপ্রিল-এর সংবাদ: ৮৭ হাজার মাইলের এশীয় মহাসড়ক নির্মিত হচ্ছে। সাংহাইয়ে ২৬ এপ্রিল চুক্তি স্বাক্ষর। এএফপি: এশিয়ার প্রথম ট্রান্স ন্যাশনাল মহাসড়ক নির্মােণর স্বপ্ন সত্য হতে যাচ্ছে। ৩২টি দেশের মধ্যে ২৪টি দেশ জাপান থেকে পশ্চিম রাশিয়া পর্যন্ত একটি সড়ক নির্মােণর লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে। ৩২টি দেশের উপর দিয়ে এশিয়ার প্রথম ট্রান্স ন্যাশনাল মহাসড়ক যাবে।
২০০৪ সালের ১২ এপ্রিল, চীনে ফুলের চাষ ১৬ কোটি লোকের জীবিকা: তা'সত্ত্বেও সেদেশে ১৫ কোটির বেশী লোক বেকার।
২০০৪ সালের ২১ এপ্রিল, দক্ষিণ এশিয়ায় ২০০৪ সালে প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ।
২০০৩ সালের ২৫ এপ্রিল, বাগদাদে জুমার নামাজ শেষে ইরাকীদের মার্কিনবিরোধী প্রচন্ড বিক্ষোভ। বাগদাদে তারেক আজিজ গ্রেফতার।
২০০৪ সালের ৩ মে, ইরাকী বন্দীদের নির্যাতন সম্পুর্ণ অগ্রহণযোগ্য: জাতিসংঘ বিশেষ দূত-এ ঘটনা যুদ্ধাপরাধ: মুসলিম জাহানসহ গোটা বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়।
২০০৩ সালের ২৩ মে, ইরাকে সশস্র বাহিনী বিলুপ্ত।
২০০৪ সালের ২১ জুন, ইনকিলাব পত্রিকায়, সিনহুয়া: ইরাকী নেতা সাদ্দাম হোসেনের জ্যেষ্ঠ কন্যা রাঘাদ হোসেন ইরাকের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পেলে রাঘাদ এ পদে বিজয় লাভের জন্য আপ্রাণ চেষ্টা করবেন।
২০০৪ সালের ২৭ জুন, ইনকিলাব পত্রিকা: সিনহুয়া-চীনের প্রায় ৪ কোটি ১০ লাখ লোক হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত। বেইজিং-এ ডিটান হাসপাতালের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জু ডায়োঝেং জানান, এ প্রাণঘাতী ভাইরাসটি যে কোন সময় মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। গত ফেব্রুয়ারীতে এক প্রতিবেদনে চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চীনে হেপাটাইটিস-সি ভাইাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ১৯৯২-৯৫ সালে চালানো এক জরিপে দেখা যায়, মোট জনসংখ্যার ৩.২ শতাংশই এ ভাইরাসে আক্রান্ত।
২০০৪ সালের ২৯ জুন, এএফপিঃ ইরাকে তাঁবেদার সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। গতকাল বাগদাদে ইরাকী সুপ্রীম কোটের প্রধান বিচারপতি মিদহাত আল-মাহমুদের কাছে ক্ষমতা হস্তান্তরের দলিল হস্তান্তর করছেন। পল ব্রেমারের বাগদাদ ত্যাগ: দখলদার প্রশাসনের বিলুপ্তি মার্কিনীসহ ১.৫৫(এক লাখ পঞ্চান্ন হাজার) বিদেশী সৈন্য থাকছে।
২০০৪ সালের ৩০ জুন-রয়টার্স/এপি: সাদ্দামকে ইরাকের পুতুল সরকারের কাছে আজ হস্তান্তর করা হচ্ছে।
২০০৪ সালের ১০ জুলাই, ইনকিলাব-এএফপিঃদক্ষিণ কোরিয়ার বিখ্যাত স্যামসাং কোম্পানীর তৈরী বিশ্বের সর্ববৃহৎ মালবাহী জাহাজের সমুদ্র পাড়ি। জাহাজটি লম্বায় ১১০২ (৩৩৪ মিটার) দীর্ঘ এবং ৪২ দশমিক ৮ মিটার প্রশস্ত। জাহাজটি ঘন্টায় ৪৭ কিলোমিটার বেগে সমুদ্র পাড়ি দিতে পারবে।
২০০৪ সালের ২৩ জুলাই, এএফপি: জাপানে প্রথম সাদা তিমির বাচ্চা প্রসব। সন্তানের সবচেয়ে নিরাপদ জায়গা মায়ের কোল। সন্তানের প্রতি মায়ের আদর ভালবাসা চিরন্তন। এটা কেবল মানুষের মধ্যেই নয়, সকল জীবের ক্ষেত্রেই দেখা যায়। মানবশিশুর মতোই এ সাদা তিমির নবজাতককে মায়ের গা-ঘেঁষে নিরাপদ আশ্রয় খুঁজতে দেখা যাচ্ছে। ছবিটি গত ১৭ জুলাই তোলা হয়। তিমির ছবিটি দেয়া গেল না। সেদিনই মাত্র কয়েকঘন্টা আগে বাচ্চাটির জন্ম হয়েছে। আনুমাণিক ১০ থেকে ১৫ বছরের মা সাদা তিমিটি ১ দশমিক ৬ মিটার দৈর্ঘেযর বাচ্চাটি প্রসব করেছে এবং জাপানে সাদা তিমির সন্তান জন্মদানের ঘটনা এটাই প্রথম।
২০০৪ সালের ৮ আগষ্ট, এএফপি: চীনে মৃত্যুর প্রধান কারণ সড়ক দুর্ঘটনা ও ফুসফুসের ক্যান্সার।
২০০৪ সালের ৯ আগষ্ট, বিদেশী সংবাদ সংক্ষেপ-জাপানে একটি পুরনো সেতুর সংস্কার উৎসবে আতশবাজি। এএফপি: জাপানীরা ঐতিহ্যপ্রিয় জাতি। পুরনো ঐতিহ্য সংরক্ষণে তারা খুবই আন্তরিক। তাদের এ রকম একটি পুরনো ঐতিহ্য হচ্ছে পশ্চিম জাপানের ইয়াকুনি শহরে নিশিকি নদীর উপর ইটের গাঁথুনির উপর কাঠের সেতু। ২শ' মিটার দৈর্ঘেযর এই সেতুটি নির্মাণ করা হয়েছিল ১৬৭৪ সালে। অবশ্য বিভিন্ন সময়ে একে সংস্কার ও নবায়ন করা হয়েছে। তবে মূল সেতুটি অবিকল আগের অবস্থায়ই রাখা হয়েছে।
২০০৪ সালের ২৩ সেপ্টেম্বর,ইনকিলাব ডেস্কঃ এশিয়ার ২শ' কোটি লোক দারিদ্র সীমার নীচে
২০০৪ সালের ২৫ অক্টোবর, এএফপি/এপি: ৫১ তাঁবেদার ইরাকী সৈন্য নিহত।
২০০৪ সালের ২৯ অক্টোবর, রয়টারস/এএফপি: রামাদি দখলদার বাহিনীর নিয়ন্ত্রণের বাইরে সাদ্দাম হোসেনের প্রতি আনুগত্য বৃদ্ধি: মার্কিনীদের হামলায় এ পর্যন্ত ১-লাখ ইরাকী নিহত।
২০০৪ সালের ২২ নভেম্বর, মোবায়েদুর রহমান: অর্থৈনতিক অগ্রগতির তুলনামূলক বিশেস্নষণ। এশিয়ায় চীন দঃ এশিয়ায় ভারত শীর্ষে: সবার পেছনে বাংলাদেশ।
২০০৪ সালের ২২ নভেম্বর, এপি: এশিয়ায় বিরল প্রজাতির ৩-শতাধিক পাখি বিলুপ্তির পথে।
২০০৪ সালের ৩০ নভেম্বর, এপি/রয়টার্স: এশিয়ার বিভিন্ন দেশে ঘাতকব্যাধি বার্ডফ্লুতে আক্রান্তেও মোরগ-মুরগির সংখ্যা কয়েক কোটি ছাড়িয়ে যেতে পারে-বিশ্বস্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি। ৭০-লাখ লোকের মৃত্যুর আশংকা: ভ্যাকসিনের তীব্র সংকট।
২০০৪ সালের ২ ডিসেম্বর, ইনকিলাব ডেস্ক: চীনের নেতৃত্বে পূর্ব এশিয়ায় অর্থৈনতিক আঞ্চলিকতাবাদের উত্থান। হুমকির মুখে মার্কিন আধিপত্য: বছরে আড়াই সহস্রাধিক কোটি ডলারের বাণিজ্য হারাবে যুক্তরাষ্ট্র।
২০০৪ সালের ৭ ডিসেম্বর, এপি: হোটেলের মেন্যুতে বাঘের গোশত। মালয়েশিয়ার রসন রোচক খাবারের তালিকায় বাঘের গোশত যুক্ত হয়েছে। মালয়েশীয় প্রাকৃতিক সমিতির জোহর শাখার উপদেষ্টা ভিনসেন্ট চৌ এ তথ্য জানিয়েছেন। বাঘের গোশত বর্তমানে প্রতি কেজি ২৬৩ মার্কিন ডলার।
২০০৪ সালের ৭ ডিসেম্বর, বিবিসি, ইন্টারনেট,এএফপি,এপিঃ (০৬-১২-২০০৪) জেদ্দায় মার্কিন কনচুলেটে হামলা-৩ ঘন্টা বন্দুকযুদ্ধ: নিহত ১২ জন, রিয়াদে দূতাবাস বন্ধ।
২০০৪ সালের ১১ ডিসেম্বর, এএফপি/এপি: মার্কিনীরা ইরাক না ছাড়া পর্যন্ত জেহাদ চলবে। ফালুজা মুজাহিদীন কাউন্সিলের ঘোষণা।
২০০৪ সালের ২৮ ডিসেম্বর, রয়টার্স, এএফপি, এপি: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উপকুলে এখন লাশ আর লাশ। মৃতের সংখ্যা ২৬-হাজার অতিক্রম। ৫০-হাজার ছাড়িয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
২০০৪ সালের ২৯ ডিসেম্বর, রয়টার্স, এএফপি ও এপি: ভূমিকম্পে মৃতের সংখ্যা অর্ধ লাখ ছাড়িয়ে গেছে। ইতিহাসের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগঃ লক্ষাধিক নিখোঁজ: ১০ কোটি গৃহহীন।
২০০৪ সালের ৩০ ডিসেম্বর, মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাচ্ছে: মহামারী ঠেকানোর চেষ্টা: আন্দামানে আবারো ভূমিকম্প। সুনামি বিভীষিকায় এশিয়ার বিশাল উপকুল এখন মৃত্যুপুরী।
২০০৪ সালের ৩১ ডিসেম্বর, রয়টার্স, এএফপি, এপি: আবার সুনামির হুঁশিয়ারি: দেড় লাখে দাঁড়িয়েছে মৃতের সংখ্যা: অনেক স্থানে মহামারী। উপকুলীয় এলাকা থেকে পালিয়েছে লাখ লাখ লোক। ৫ লাখের বেশী লোক আহত। তাদের মধ্যে অনেকের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। ৫০ লাখেরও বেশী মানুষের এ মুহূর্তে জরুরী সহায়তা দরকার।
২০০৪ সালের ৩১ ডিসেম্বর, এপি অনলাইন: ইন্দোনেশিয়ার সুমাত্রার কাছাকাছি ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এখন বিভীষিকা বিরাজ করছে। সব হারানো আশ্রয়হীন বুভুক্ষ অসহায় মানুষ সেখানে কুমিরের খাবারে পরিণত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সুমাত্রার কাছে সাগরের তলদেশে রবিবারের ৯ মাত্রার কেয়ামতরূপী ভূমিকম্প ও ৩০-ফুট উঁচু বিধ্বংসী জলোচ্ছাস (সুনামি) আন্দামান ও নিকোবরের বিস্তীর্ণ এলাকা নিশ্চিহ্ন করে দিয়েছে। ২৬-১২-২০০৫ সালের ৯ মাত্রার কেয়ামতরূপী ভূমিকম্প ও ৩০-ফুট উঁচু বিধ্বংসী জলোচ্ছাস (সুনামি)তে মৃতের সংখ্যা ২ লাখ ২০ হাজার।
২০০৪ সালের ৩১ ডিসেম্বর, রয়টার্স: জাপানের রাজকুমারী বিয়ে করছেন সাধারণ এক কর্মচারীকে। নোরি হচ্ছেন ১৯৬০ সালের পর প্রথম রাজকুমারী যিনি রাজপ্রাসাদের বাইরের কাউকে বিয়ে করলেন এবং তার সন্তানরা সিংহাসনের উত্তরাধিকারী হবে না।
২০০৫ সালের ২০ জানুয়ারি, বিবিসি: ভারত মহাসাগরে বিধ্বংসী সুনামিতে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ২০ হাজার। ইন্দোনেশিয়া সরকার বলছে, সুমাত্রাতেই ১ লাখ ৬০ হাজারের বেশী মানুষ প্রাণ হারিয়েছে।
২০০৫ সালের ২০ জানুয়ারি, বুশের হুমকির পাল্টা জবাব: ইরানের মাটি কোন সামরিক লীলাখেলার স্থান নয়। যে কোন হামলা মোকাবেলার ক্ষমতা রাখি: তেহরান।
২০০৫ সালের ২০ জানুয়ারি, এএফপি, এপি, বিবিসি: সিনেট পররাষ্ট্রবিষয়ক কমিটিতে কন্ডোলিজা রাইস-অবিলম্বে ইরাক ছেড়ে আসার ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই।
২০০৫ সালের ২০ জানুয়ারি, এএফপি: ইরাকী বন্দীদের উপর অকথ্য নির্যাতনের কথা স্বীকার করেছে বৃটিশ সৈন্যরা।
২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি, রয়টার্স: চীনে কয়লা খনিতে বিস্ফোরণ-নিহত-২০৩ জন।
২০০৪ সালের ১৪ ডিসেম্বর, এএফপি: মিসরীয় রোমান যুগের মমি আবিস্কৃত। মিসরের রাজধানী কায়রো থেকে ৩৭৫-কিলোমিটার পশ্চিমবাহারিয়া মরুদ্যানে সোনালী মমির উপত্যকায় সম্প্রতি ভূগর্ভস্থ একটি সমাধিতে ৯টি মমি পাওয়া গেছে। এর মধ্যে ২টি মমি খৃষ্টপূর্ব দেড়শ'বছর আগের মিসরীয় রোমান যুগের। মিসরের পুরাতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞগণের ধারণা, ওই মরু উপত্যকাটিতে ১০ হাজার মমি আছে। একটি পুরাতত্ত্ব দল ওই স্থান থেকে ২০টি সোনালী আবরণে ঢাকা মমি দেখতে পায়। এ পর্যন্ত ওই এলাকায় ২৩৪টি মমি আবিস্কৃত হয়েছে।
২০০৪ সালের ২৭ ডিসেম্বর, রয়টার্স, এএফপি ও এপি: ২৬-১২-২০০৪ সালে বাংলাদেশ সময় সকাল ৭টা থেকে ৭-৩০ মিনিটের সময় মহাপ্রলয়ংকারী ভূমিকম্প ও জলোচ্ছ্বাস। এশিয়ার ৭টি দেশে মৃতের সংখ্যা ১০-সহস্রাধিক: কোথাও কোথাও ৩৩-ফুট উঁচু পানির তীব্র স্রোত।
২০০৫ সালের ২৪ এপ্রিল, জাকার্তা (ইন্দোনেশিয়া) থেকে এম আবদুল্লাহ: রাজনৈতিক সংহতি, অর্থৈনতিক সহযোগিতা ও সামাজিক-সাংস্কৃতিক সম্পর্ক এবং অংশীদারিত্বের মাধ্যমে এশিয়া ও আফ্রিকার মধ্যে সেতুবন্ধনের অঙ্গীকারসম্বলিত ৯ দফা 'জার্কাতা ঘোষণা'র মধ্য দিয়ে গতকাল ১০৬ জাতি(শনিবার) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আফ্রো-এশীয় শীর্ষ সম্মেলন শেষ হয়েছে। ১০৬-জাতির নেতৃবৃন্দ 'নিউ এশিয়ান-আফ্রিকান স্ট্রাটেজিক পার্টনারশীপ' (এনএএএসপি) প্রতিষ্ঠায় মতৈক্যে উপনীত হয়েছেন।
২০০৫ সালের ১৫ মে, ইনকিলাব, এএফপি: ইরাকী নেতা সাদ্দাম হোসেন কারাগারের নির্জন প্রকোষ্ঠে তার আত্মজীবনী লিখছেন।
২০০৫ সালের ২০ মে, ইনকিলাব ডেস্ক: চীনে গত ২৫-বছরের অনুশীলনে কমিউনিজমের পাশাপাশি পুঁজিবাদী ব্যবস্থাও টিকে গেছে-চীনে বিদেশী বিনিয়োগ ৬৬ হাজার ২০০ কোটি ডলার। চীনে গত ২৫ বছরে এক পরিসংখ্যানে দেখা গেছে বিদেশী অর্থায়নে কমপক্ষে ৫ লক্ষাধিক শিল্প-কারখানা স্থাপিত হয়েছে। কেবল এ বিদেশী বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমেই চীনের ১৩০ কোটি মানুষের কর্মসংস্থান মোকাবেলা করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন। সম্প্রতি বেইজিংয়ে আয়োজিত বিশ্ব অর্থৈনতিক ও বাণিজ্যিক ফোরামের ব্যানারে সমবেত হয়েছিল বিশ্বের ৭-শতাধিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী।
২০০৫ সালের ৬ জুন, এপি, এএফপি: সাদ্দামের বিরুদ্ধে ৫শ' অভিযোগ। তবে তাতে সময়ের অপচয় হবে বলে মাত্র ১২টি অভিযোগে তার বিচার হবে। তাঁবেদার ইরাকী প্রধানমন্ত্রীর মুখপাত্র একথা বলেছেন।
২০০৫ সালের ৭ জুন, এপি: ইরাকের তাঁবেদার বিশেষ ট্রাইব্যুনাল ইরাকী নেতা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ১৪টি অভিযোগের তালিকা প্রকাশ করেছে। অভিযোগগুলো হচ্ছে-(১) ১৯৮২ সালে বাগদাদের ৫০ মাইল উত্তরে শিয়া শহর দুজাইলে কমপক্ষে ৮২ জনকে মৃত্যুদন্ড প্রদান (২) কিরকুকে বোমাবর্ষণ (৩) ১৯৮৭ সালে ইরাকের কুর্দী অঞ্চলে আনফাল অভিযান (৪) ১৯৮৮ সালে ইরাকী কুর্দীস্তানের হালাবজায় রাসায়নিক অস্ত্র ব্যবহার (৫) ১৯৯০ সালে কুয়েত অভিযান (৬) ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্দের পর দক্ষিণাঞ্চলীয় ইরাকে শিয়া বিদ্রোহ দমন (৭) ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের পর দক্ষিণাঞ্চলে শিয়া বিদ্রোহকালে দজলা ও ফোরাতের মধ্যবর্তী এলাকার পানি প্রত্যাহার (৮) ফাইলি কুর্দী নামে পরিচিত শিয়া কুর্দীেদর বলপূর্বক ইরানে ঠেলে দেয়া (৯) প্রবীণ ধর্মীয় নেতৃবৃন্দকে হত্যা (১০) প্রবীণ রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা (১১) ধর্মীয় দলগুলোর বিরুদ্ধে অপরাধ (১২) রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপরাধ (১৩) ধর্মিনরপেক্ষ দলগুলোর বিরুদ্ধে অপরাধ ও (১৪) শক্তিশালী কুর্দী বারজানি উপজাতির ৮ হাজার লোককে মৃত্যুদন্ড প্রদান।