২০০৪ সালের ৭ আগষ্ট, রয়টার্স: যুক্তরাষ্ট্র ছোট আকারের আণবিক বোমা তৈরী করতে চাচ্ছে-হিরোশিমার মেয়র।
২০০৫ সালের ২৮ জুন, ইনকিলাব ডেস্ক: ইসরাইল ছাড়া সকল দেশের সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠার অঙ্গীকার-আমার সরকারে চরমপন্থীদের স্থান নেইঃ ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ।
২০০৫ সালের ১ জুলাই, রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জেন চীনের বিস্ময়কর উত্থান-বিশ্বব্যাপী মোড়লী বজায় রাখতে চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্র। আমেরিকার মত দেশের একটা বড় তেল কোম্পানী কেনার চ্যালেঞ্জ দিয়ে ফেলেছে এবারে চীন। চীনের এ কোম্পানীটির নাম-চায়না ন্যাশনাল অফশোর অয়েল। ওয়শিংটনের বেশ কিছু রাজনীতিবিদের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। এদের ধারণা, এতে চীনের কাছে আমেরিকা চরম মার খেয়েছে। তাদের আশংকা চীনের কাছে অর্থনীতিতে মার খাওয়ার পর কী আমেরিকার মাতব্বরী দুনিয়ার বুকে আর টিকে থাকবে। বৃহত্তম ইউনিকল কিনে নিচ্ছে চীন। চীনা কোম্পানী টেন্ডার মূল্য দিয়েছে-১ হাজার ৮শ' ৫০ কোটি ডলার। এর ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে।
২০০৫ সালের ২ জুলাই, রয়টার্স: ১৮৬ পৃষ্ঠার উপন্যাসে ন্যায় ও আরব জাতীয়তাবাদের প্রেরণায় উদ্দীপ্ত সালেম নামে আরব বীর সালেম আগ্রাসী আমেরিকার ও ইহুদীদের পরাজিত করে দেশে শান্তি প্রতিষ্ঠা করেন। আম্মানে সর্বোচ্চ বিক্রির তালিকায় সাদ্দামের উপন্যাস বাজারে কপির ঘাটতি।
২০০৫ সালের ৮ জুলাই ইনকিলাব পত্রিকার সংবাদ-ওসামা বিন লাদেনের বিরুদ্ধে সন্ত্রাসে জড়িত থাকার কোন অকাট্য প্রমাণ নেই। একি কথা শুনি আজ ভাইস-প্রেসিডেন্ট ডিক চেনীর মুখে।
২০০৫ সালের ৮ জুলাই ইনকিলাব পত্রিকার সংবাদ-ব্যবসা-বাণিজ্য ডেক্স: চীনের বাণিজ্য উদ্বৃত্ত ৭০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।
২০০৫ সালের ১৩ জুলাই, ইনকিলাব পত্রিকার রিপোর্ট-আবু রূশদ: বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্য রুখে দাঁড়াতে ও ক্ষমতার ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে চীন ও রাশিয়া যৌথ উদ্যোগ গ্রহণ করতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে।
২০০৫ সালের ২৯ আগষ্ট, ইনকিলাব পত্রিকার সংবাদ-এপি: মালয়েশিয়া ২০২০ সালে চাঁদে মানুষ পাঠাবে।
২০০৫ সালের ১ সেপ্টেম্বর, ইনকিলাব পত্রিকায় এএফপি/এপি/রয়টার/বিবিসি: ইরাকের রাজধানী বাগদাদে একজন শিয়া নেতার মাজারের কাছে একটি সেতুতে বোমাতঙ্কে ভিড়ের চাপে পদদলিত হয়ে ৮শ' লোক নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বৃদ্ধি পেয়ে হাজার ছাড়াতে পারে।
২০০৫ সালের ১ সেপ্টেম্বর, ইনকিলাব পত্রিকা, রয়টার্স: চীনে ৭-হাজার কয়লা খনি বন্ধের নির্দেশ। চীনে প্রায় ২৪-হাজার কয়লা খনি রয়েছে।
২০০৫ সালের ১৭ সেপ্টেম্বর, ইনকিলাব পত্রিকা-এএফপি ও রয়টার্স: আফগানিস্তান পার্লােমন্টের ২৫০টি আসনের নির্বাচন-এ নির্বাচনে ১ কোটি ২০ লাখ ভোটার ভোট দিবে। গত ৩০ বছরের মধ্যে প্রথম আফগানিস্তানে পার্লােমন্ট নির্বাচন হবে।
২০০৫ সালের ২২ অক্টোবর, সাহাদত হোসেন খান: চীনে ১-হাজার নয়া জাদুঘর নির্মােণর পরিকল্পনা।
২০০৫ সালের ৩১ অক্টোবর, এপি: ২০০৪ সাল থেকে ইরাকে প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে ২৬-হাজার মার্কিন তাঁবেদার প্রাণ হারিয়েছে।
২০০৫ সালের ২১ নভেম্বর, রয়টার্স: সউদী আরব তার দেশের জন্য আগামী দশ বছর মেয়াদী ৫০ হাজার কোটি ডলারের অর্থৈনতিক উন্নয়ন পরিকল্পনা।
২০০৫ সালের ২৩ নভেম্বর, এএফপি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এ প্রথম জাপান আণুষ্ঠানিক সামরিক বাহিনী গড়তে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাবার পর যুক্তরাষ্ট্র তার সশস্ত্র বাহিনী রাখার অধিকার কেড়ে নেয়। আর তখন থেকেই দেশটির দৃশ্যত কোন সশস্ত্র বাহিনী ছিল না। এ সশস্ত্র বাহিনী গড়ে তোলার জন্য তার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সংবিধানও সংশোধন করতে হবে।
২০০৫ সালের ২৫ নভেম্বর, এএফপি/এপি: ইরাকে দুর্বার প্রতিরোধ লড়াইয়ে এ পর্যন্ত মার্কিন সৈন্য নিহত হওয়ার সংখ্যা ২ হাজার ১শ' ৮-তে পৌঁছল। যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কস গিভিংস ডে পালিত হওয়ার দিনে ইরাকে-এ ৩(তিন) সৈন্য নিহত হয়।
২০০৫ সালের ৬ ডিসেম্বর, রয়টার্স, এএফপি,এপি: আদালত কক্ষে ক্রুদ্ধ গর্জেন ফেটে পড়েন সাদ্দাম। সাদ্দামের গর্জেন আদালত প্রকম্পিত। আইনজীবীদের ওয়াকআউট: বিচারক হতভম্ব। 'মৃত্যুদন্ডের ভয়ে ভীত নই'।
২০০৬ সালের ১০ জানুয়ারি, ইন্টারনেট: ব্যাকিং খাতেও চীনের অবস্থান শীর্ষে-২০০৫ সালে এশিয়ার শীর্ষ ব্যাংকগুলোর মুনাফা ১৪.৭ ভাগ বেড়েছে। এশিয়ার শীর্ষ ২০০টি ব্যাংকের মোট মূলধনের আকার ১৪.৭ ভাগ বৃদ্ধি পেয়ে ৩৪৯.৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়া সম্পদ ১৩.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭,১০৫ বিলিয়ন ডলার।
২০০৬ সালের ১৯ জানুয়ারি, ইন্টারনেট: চলতি বছরই জেনারেল মোটরসকে ছাড়িয়ে যেতে পারে টয়োটা। জিএম-এর শেয়ার মূল্য কমেছে ২৭ ভাগ, টয়োটার বেড়েছে ১২ ভাগ।
২০০৬ সালের ১৯ জানুয়ারি, ইসরাইল চায় না যে, মধ্যপ্রাচ্যের আর কোন দেশ পারমাণবিক বোমার অধিকারী হোক।
২০০৬ সালের ২০ জানুয়ারি, এপি: ৭-হাজার চীনা এবার হজ পালন করেছেন। ১৯৭০-এর দশকে ১ ডজন চীনাকে হজে যেতে দেয়া হতো। মীনায় যে ৩৬৩ জন হাঁজী পদপিষ্ট হয়ে মারা গেছেন তাদের মধ্যে ৫ জন চীনা।
২০০৬ সালের ২৬ জানুয়ারি, এএফপি: ২০০৩ সালে সাদ্দামের পতনের পর ইরাকের এক-পঞ্চমাংশ মানুষ চরম দারিদ্র সীমার নীচে পড়েছে এবং দারিদ্র মারাত্মকভাবে বেড়ে গেছে। ২০ শতাংশ মানুষ অর্থাৎ ২০ লাখ ইরাকী পরিবার দারিদ্র সীমার নীচে।
২০০৬ সালের ২৭ জানুয়ারি, ইনকিলাব: চীন ও ভারতের অগ্রযাত্রা থেকে পাশ্চাত্যকে বাঁচানোর প্রশ্ন উঠেছে। কঠোর নিরাপত্তায় বিশ্ব অর্থৈনতিক ফোরামের ডাভোস সম্মেলন শুরু। ফোরামের এশীয় দফতর বেইজিংয়ে স্থাপনের সিদ্ধান্ত।
২০০৬ সালের ৩০ জানুয়ারি, বিবিসি, এপি,এএফপি: ৩৫ বছর দেশ শাসন করেছি কার কি অধিকার আমি জানি। আদালত থেকে সাদ্দামের ওয়াক আউট।
২০০৬ সালের ৫ ফেব্রুয়ারি, বিবিসি, এএফপি, এপি: লোহিত সাগরে জাহাজ ডুবি। সহস্র যাত্রীর মৃত্যু, জীবিত উদ্ধার ৪৩৫ জন।
২০০৬ সালের ৫ ফেব্রুয়ারি, এএফপি,এপি, বিবিসি: ফিলিপাইনের রাজধানী ম্যানিলার এক স্টেডিয়ামে পদদলিত হয়ে ৮৮ জন ব্যক্তি নিহত ও প্রায় ৪শ' লোক আহত হয়েছে। প্রায় ৩০ হাজার লোক জনপ্রিয় টিভি ভ্যারাইটি শো অনুষ্ঠান ধারণস্থলে প্রবেশের জন্য আলট্রা স্টেডিয়ামের চারপাশে ভিড় জমাতে থাকে।
২০০৬ সালের ১৫ ফেব্রুয়ারি, এএফপি: চীনে বেকারের সংখ্যা-২ কোটি ৫০ লাখ লোক। চীন জানিয়েছে, নতুন বছরে তারা মাত্র ১ কোটি ১০ লাখ লোকের কর্মসংস্থান করতে পারবেন।
২০০৬ সালের ১৯ ফেব্রুয়ারি, ইনকিলাব ডেস্ক: ফিলিপাইনে মধ্যাঞ্চলীয় লিটে দ্বীপে সংঘটিত ভূমিধসে ৩-হাজারের বেশী লোক জীবন্ত চাপা পড়েছে। ফিলিপাইনে আরো ভূমিধসের আশংকা। প্রাণহানি ৩-সহস্রাধিক।
২০০৬ সালের ২৪ ফেব্রুয়ারি, ইনকিলাব ডেস্ক: শিয়াদের অভিযোগ-দাঙ্গা উসকে দিয়েছে যুক্তরাষ্ট্র। সুন্নীদের সংলাপ বর্জন। ইরাক জুড়ে ভয়াবহ গৃহযুদ্ধ। ১৫৪ জন নিহত। ৯০টি সুন্নী মসজিদে হামলা।
২০০৬ সালের ১৩ মার্চ, ইন্টারনেট: ২০০৬-২০০৭ সালে চীনের সামরিক বাজেট হলো ৩,৫০০ কোটি ডলার আসলে প্রকৃত বাজেট বরাদ্দ হবে ১০,৫০০ কোটি ডলার।
২০০৬ সালের ৩ এপ্রিল, সিনহুয়া: চীনে প্রতিবন্ধীর সংখ্যা হলো-৫,১৬,৪০,০০০ জনসংখ্যার ৪.৯ শতাংশ।
২০০৬ সালের ২১ এপ্রিল, এএফপি: ইরানকে পরমাণু অস্ত্র নির্মাণ করতে দেব না নিরাপত্তা পরিষদের প্রস্তাবের প্রয়োজন নেই। শিকাগোতে পররাষ্ট্রনীতি বিষয়ক ভাষণে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস।
২০০৬ সালের ২৩ এপ্রিল, ইনকিলাব ডেস্ক: নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে শতাধিক আহত: রাজার প্রস্তাব মেনে নেয়নি বিরোধী দল। নেপালে কার্ফূ্য ভেঙ্গে ২ লক্ষাধিক লোকের রাজপ্রসাদ ঘেরাও।
২০০৬ সালের ৩ মে, এএফপি: মালয়েশিয়ায় ৩৩-বছরের এক তরুণ ১০৪-বছর বয়সের এক বৃদ্ধাকে বিয়ে করেছে। এ বিয়ে সে দেশে বিপুল আলোড়ন সৃষ্টি করেছে। ১০৪-বছর বয়সী কনে জানিয়েছে, আমি আশা করি আমাদের বৈবাহিক সম্পকটা স্থায়িত্ব অর্জন করবে। এ বিয়ে পৃথিবীর প্রথম অসম বিয়ে।
২০০৬ সালের ২ জুন, ইনকিলাব ডেস্ক: ভূমিকম্পে নিহত-৬,২৩৪ জন। জাভা দ্বীপে তিন মাসের জরুরী অবস্থা ঘোষণা।
২০০৬ সালের ২০ জুন, প্রাণী অধিকার কর্মীেদর বিক্ষোভ-চীনের গুয়াংঝু এলাকেতেই প্রতিদিন শীত মৌসুমে ১০-হাজার বিড়াল খাওয়া হয়।
২০০৬ সালের ২৪ আগষ্ট, সিনহুয়া: চীনে হাজার বছরের প্রাচীন সামরিক কেল্লা আবিস্কার। কেল্লাটি প্রতিষ্ঠিত হয়েছিল চীনের কেন্দ্রীয় শাসক তাং বংশের শাসনামলে (৬১৮-৯০৭)। চীনা পুরাতাত্বিক বিভাগের লোকেরা জানিয়েছে, এ কেল্লা আবিস্কারের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, বোস্তান এলাকাটিও তাং রাজবংশের শাসকদের দ্বারা শাসিত হত।
২০০৬ সালের ৭ সেপ্টেম্বর, এপি,এএফপি, বিবিসি অনলাইন: ৪০ বছরে রাজপরিবারে প্রথম পুত্র সন্তান জন্ম। জাপানের ভবিষ্যৎ সম্রাটের জন্ম। ০৬-০৯-২০০৬ সালে নবজাতকের পিতা-মাতা প্রিন্স আকিশিনো ও প্রিন্সেস কিকো।
২০০৬ সালের ২২ সেপ্টেম্বর, ইনকিলাব ডেস্ক: থাইল্যান্ডের প্রথম মুসলিম সেনাপ্রধান এখন নয়া সরকারের নেতৃত্বে সরকার প্রধান।
২০০৬ সালের ৪ অক্টোবর, ইনকিলাব ডেক্স: ১৯-০৯-২০০৬ সালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রা তার নিউইয়র্কস্থ হোটেল স্যুটে বসে প্রস্তুতি নিচ্ছিলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার জন্য। কিন্তু ভাষণ দেয়া হলো না। ব্যাংকক থেকে খবর এলো তিনি আর ক্ষমতায় নেই। ক্ষমতা দখল করে ফেলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল সোনথি বুনিয়ারাতগিস্নন। ১৯৩২ সাল থেকে এ যাবৎ মোট ১৮টি সেনা অভ্যুত্থান সংঘটিত হয়েছে থাইল্যান্ডে।
২০০৬ সালের ১১ অক্টোবর, চীন-ভারতের ব্যাপক উন্নয়ন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ-সিপিডির সংলাপে বক্তারা-অর্থৈনতিক রিপোর্টার: তারা বলেছেন, আগামী ২০৪০ সাল নাগাদ অর্থৈনতিকভাবে চীন হবে বিশ্বের এক নম্বর উন্নত দেশ এবং ২০৩৫ সালের মধ্যেই ভারত হবে তৃতীয় বৃহত্তম উন্নত দেশ। বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যার এ দেশ দুটির অভ্যন্তরীণ বাজারও বিপুলভাবে সম্প্রসারিত হয়ে তাদের আমদানী কয়েকগুন বেড়ে যাবে।
২০০৬ সালের ১২ অক্টোবর, জনকন্ঠ পত্রিকার রিপোর্ট: ইরাক যুদ্ধে এ পর্যন্ত মারা গেছে-৬,৫৫,০০০(ছয় লক্ষ পঁঞ্চান্ন হাজার) মানুষ।
২০০৬ সালের ৬ নভেম্বর, ইনকিলাব ডেস্ক: ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন ১৯৮২ সালে ইরাকের শিয়া প্রধান দুজাইল শহরে ১৪৮ জন শিয়াকে হত্যার নির্দেশ দেয়ার দায়ে অভিযুক্ত করে তাকে এ মৃত্যুদন্ড দেয়া হয়। সাদ্দাম হোসেন এ রায় ঘৃণাভরে প্রত্যাখান করেন।
২০০৬ সালের ৮ নভেম্বর, ইনকিলাব ডেস্ক: আনফাল হত্যা মামলা। ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তার বিরুদ্ধে আনীত আনফাল হত্যা মামলায় হাজিরা দেয়ার জন্য গতকাল হাজির হন। ১৯৮০'র দশকে উত্তর ইরাকে কুর্দীেদর বিরুদ্ধে আনফাল অভিযান পরিচালনার নির্দেশ দেয়ার জন্য তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ১ লাখ ৮০ হাজার কুর্দীেক হত্যা করা হয়।
২০০৬ সালের ১৪ নভেম্বর, বিবিসি অনলাইন: আফগানিস্তানে তালিবানের সাথে লড়াইয়ে তীব্রতা ৪ গুণ বৃদ্ধি: এ বছর নিহত ৩,৭০০ জন।
২০০৬ সালের ১১ ডিসেম্বর, প্রেস বিজ্ঞপ্তি: এশিয়ায় টেলিকম মালয়েশিয়ার গ্রাহক সংখ্যা ২ কোটি ৬৫ লাখ।
২০০৬ সালের ১৮ ডিসেম্বর, এএফপি: বায়ু দূষণ প্রতি বছর ৫ লাখ ৩০ হাজার এশীয়'র জীবন অকালে কেড়ে নেয়।
২০০৬ সালের ২৯ ডিসেম্বর, সিনহুয়া: কুকুরের জন্য স্কুল। পোষা কুকুরকে সুন্দর আচরণ শেখানোর জন্য চীনে স্কুল খোলা হয়েছে। মাসিক বেতন ৩৮৫ থেকে ৬৪১ মার্কিন ডলার।
২০০৭ সালের ১ মার্চ, বুরুজ দুবাই টাওয়ার-মধ্যপ্রাচ্যের অহংকার বুরুজ দুবাই টাওয়ার: ইনকিলাব ডেস্ক: তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্য অঞ্চলে সর্বোচ্চ প্রাসাদ হিসাবে সগৌরবে মাথা তুলেছে সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত ব্যয়বহুল বুরুজ দুবাই টাওয়ার ভবন। এ সুউচ্চ হোটেল ভবনটি কেবল মধ্যপ্রাচ্য নয়, ইউরোপেও-এর সমকক্ষ উঁচু ভবন দ্বিতীয়টি নেই। বর্তমানে বুরুজ দুবাই হোটেলের ১১০তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং এর উচ্চতা দাঁড়িয়েছে ৩৮০ মিটার। এ ভবনের নির্মাণ শেষ হবার পর এটি বিশ্বের নবম উঁচু ভবন। বর্তমানে বিশ্বের দ্বিতীয় উঁচু ভবনটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ইম্পায়ার স্টেট বিল্ডিং। এ ভবনটির তুলনায় বুরুজ দুবাই ভবনের উচ্চতা মাত্র এক মিটার কম। বুরুজ দুবাই আন্তর্জািতক হোটেল ভবনের ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি ডলার। পিটিআই। নির্মাণ কাজ শেষ হবার পর বিশ্বের সেরা স্থাপত্য, প্রকৌশল এবং নির্মাণ কাজের নিদর্শন হিসেবে চিহ্নিত হবে এই ভবনটি।
২০০৭ সালের ৬ মার্চ,এপি, বিবিসি অনলাইনঃচীনের ৪,৪৯০ কোটি ডলার প্রতিরক্ষা বাজেট।
২০০৭ সালের ১৬ মার্চ, এএফপি: ইউনেস্কো আরব বিশ্বের প্রায় ৬-কোটি নিরক্ষর লোকের উল্লেখ করে নিরক্ষকতা মোকাবিলায় তহবিল গঠনের প্রস্তাব করেছে।
২০০৭ সালের ১৭ মার্চ, এপি, সিনহুয়া: চীনের সামরিক উত্থানে বিশ্বের শঙ্কিত হওয়ার কারণ নেই-প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও।
২০০৭ সালের ২৭ এপ্রিল, রয়টার্স: চীনে ২৩ বর্গ কিলোমিটার দীর্ঘ লং সুইহু গ্রামে স্থানীয় ঐতিহ্য ''নারীস্থান'' শহর নির্মাণ করা হচ্ছে। ঐ শহরে ''মহিলারা হুকুম করবে-পুরুষরা মেনে চলবে'' এ রীতি পালন করা হবে।
২০০৭ সালের ৪ মে, ইনকিলাব ডেস্ক: ২০০৩ সালের মার্চে ইরাকে মার্কিন আগ্রাসনের পর এ নিয়ে নিহত মার্কিন সৈন্যের সংখ্যা হলো-৩,৩৫২ জন এবং আহত সংখ্যা ২৫ হাজার।
২০০৭ সালের ৩০ জুন, চীনে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ কোটি ১০ লাখ ৬৪ হাজার এবং ল্যান্ড ফোন রয়েছে-৩৭ কোটি ২০ লাখ।
২০০৭ সালের ১৪ জুলাই, ইনকিলাব ডেক্স: লাদেনের মাথার মূল্য এখন ৫ কোটি ডলার।
২০০৭ সালের ৩ সেপ্টেম্বর, বিশ্বের প্রভাবশালী মহিলাদের সারিতে শীর্ষ ৬-এ সোনিয়া গান্ধী। গত বছর ছিলেন ১৩ নম্বরে। এ বছর ৬ জনকে টপকে উঠে এলেন ৬ নম্বরে। বিশ্বের ১০০ জন প্রভাবশালী মহিলাকে নিয়ে এ তালিকা তৈরী করা হয়েছে। এ তালিকার শীর্ষে রয়েছেন জার্মানীর চ্যান্সেলর এঞ্জেলা মার্কেল।
২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর, এএফপি: ইরাক দখলের পর গত প্রায় সাড়ে ৪ বছরে ৩,৭৭৩ জন মার্কিন সৈন্য নিহত এবং আহত ২৭,৮৪৮ জন। ইরাকে মার্কিন দখল বিষয়ক এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। পরিসংখ্যানে বলা হয়, এসময়ে ৭০ হাজার থেকে দেড় লাখ বেসরকারী ইরাকী নাগরিক নিহত হয়েছে। গত বছর বিতর্কিত এক মার্কিন গবেষণায় উল্লেখ করা হয়, ৬ লাখ ৫৫ হাজারের মতো ইরাকী যুদ্ধ সংশিস্নষ্ট ঘটনায় নিহত হয়েছে। ৩০-০৭-২০০৭ তারিখের হিসাব অনুযায়ী-৩,৮০৬ জন মার্কিন সৈন্য মারা যান।
২০০৭ সালের ২৪ সেপ্টেম্বর, নিউইয়র্ক থেকে এনা: ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় প্রতি মিনিটে ৩ কোটি ৪০ লাখ টাকা। প্রতি ঘন্টায় খরচ হয়-২০৪ কোটি টাকা, প্রতিদিন খরচ হয়-৪,৮৯৬ কোটি টাকা, প্রতি বছর খরচ হয়-১৭,৮৭,০৪০(সতের লক্ষ সাতাশি হাজার চল্লিশ) কোটি টাকা। এ যাবত ইরাক যুদ্ধে ব্যয়ের পরিমাণ ২.২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। ২১ এবং ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সিটিতে ইরাক যুদ্ধবিরোধী সমাবেশের ব্যানারে এসব তথ্য স্থান পায়। মার্কিন আগ্রাসনে ২০ লাখ ইরাকী নিজ দেশে বাস্তুচ্যুত।
২০০৭ সালের ২৫ সেপ্টেম্বর, এএফপি: চীন ২০০৭ সালে ৫ লাখের বেশি গাড়ি রফতানি করার আশা করছে। যা আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। এক বিবৃতিতে বলা হয়, বিশ্বের তৃতীয় বৃহৎ গাড়ি রফতানিকারক চীন।