২০১১ সালের ২০ অক্টোবর, দৈনিক জনকন্ঠ: পাকিস্তান আক্রমণের আগে দশ বার ভাবতে হবে-যুক্তরাষ্ট্রের উদ্দেশে জেনারেল আশফাক কায়ানি।

২০১১ সালের ১২ নভেম্বর, নয়া দিগন্ত: ভারতে বিনা বিচারে দীর্ঘ দিন ধরে আটক ২৫০ জন পাকিস্তানি: মর্মাহত ভারতীয় সুপ্রিম কোর্ট। এদেরমধ্যে কয়েকজন ১৯৬৫ সাল থেকে কাশ্মীর সীমান্ত পারাপারের সময় বন্ধী অবস্থায় আটক রয়েছেন।

২০১১ সালের ১৮ নভেম্বর, প্রথম আলো: সাক্ষাৎকারে ইমরান খান-'আমরা কি মিত্র না অন্য কিছু?' ইমরান খান-এ ঘটনা অনেক ক্রোধ, বিভ্রান্তি ও অবমাননার অনুভুতির জন্ম দিয়েছিল। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে পাকিস্তানে কোনো তালেবান ও আল-কায়েদা ছিল না। আমাদের ৩৫ হাজার মানুষ প্রাণ দিয়েছে, সাত হাজার কোটি ডলার খরচ হয়েছে। অথচ আমরা সহায়তা হিসেবে দুই হাজার কোটি ডলারের কম অর্থ পেয়েছি। এরপর প্রেসিডেন্ট ওবামার কাছ থেকে জানা গেল ওসামা নিহত হয়েছেন।

২০১১ সালের ৫ ডিসেম্বর, প্রথম আলো: ২৬-১১-২০১১ তারিখ চালকবিহীন বিমান আফগান সীমান্তে ন্যাটোর হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহতের ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারির দুঃখ প্রকাশ।

২০১১ সালের ১১ ডিসেম্বর, দৈনিক জনকন্ঠ: যে কোন হামলার 'সমুচিত জবাব' দেবে পাকিস্তান-জিলানির হুঁশিয়ারি-সম্পর্ক পুনদ্ধারের আশা যুক্তরাষ্ট্রের।

২০১১ সালের ১৭ ডিসেম্বর, আমাদের সময়: কম বয়সে ও লেভেল পাসের বিশ্ব রেকর্ড পাকিস্তানি কিশোরী সিতারা বরুজ আকবর। তার বয়স ১১ বছর।

২০১১ সালের ২৫ ডিসেম্বর, প্রথম আলো: সাবেক সেনাপ্রধানের মন্তব্য-বিন লাদেনের অবস্থান জানতেন মোশাররফ ও কায়ানি।

২০১১ সালের ২৭ ডিসেম্বর, প্রথম আলো: করাচির জনসমাবেশে বক্তব্য দিচ্ছেন ইমরান খান-ক্ষমতায় গেলে ৯০ দিনের মধ্যে দুর্নীিত নির্মূল করব। আমার বক্তব্য হলো ইমরান খান পাকিস্তানের দুর্নীিত ৯০ বছরেও শেষ করতে পারবে না।

২০১২ সালের ১৭ জানুয়ারি, প্রথম আলো: পাকিস্তানে ত্রিমুখী দ্বন্দ্ব। আদালত অবমাননার অভিযোগে গিলানিকে তলব। জারদারি-গিলানিকে অযোগ্য ঘোষণার দাবি। সেনাপ্রধান পারভেজ কায়ানির আবেদন সুপ্রিম কোর্টে গৃহীত। পদত্যাগের প্রস্তাব প্রধানমন্ত্রীর। ইসলামাবাদে ১৬-০১-২০১২ তারিখ প্রধানমন্ত্রীর বাসভবনে শরিক দলের সঙ্গে বৈঠকের পর পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। আস্থা ভোটে গিলানির জয়। বৃহস্পতিবার (১৯-০১-২০১২ তারিখ) আদালতে যাচ্ছেন।

২০১২ সালের ৫ ফেব্রুয়ারি, প্রথম আলো: লাহোর-করাচি পথে বিলাসবহুল ট্রেন সার্ভিস চালু। করাচি থেকে লাহোরের দূরত্ব ১২০০ কিলোমিটার। এ ট্রেনটায় সময় লাগবে ১৮ ঘন্টা। এর আগে একটি সাধারণ ট্রেনের এ ক্ষেত্রে সময় লাগত ৩০ ঘন্টারও বেশি। একজন যাত্রীর ভাড়া হবে ৫,০০০/- হাজার রুপি (৫৫ ডলার)।

২০১২ সালের ২৩ জুন, প্রথম আলো: পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হলেন রাজা পারভেজ আশরাফ ২৫তম, ইউসুফ রাজা গিলানির উত্তরসূরি নির্বািচত হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি)।

২০১২ সালের ২ আগস্ট, প্রথম আলো: নতুন প্রধান কি ফেরাতে পারবেন আইএসআইয়ের ভাবমূর্তি? লে. জেনারেল জহির উল-ইসলাম।

২০১২ সালের ৩ আগস্ট, প্রথম আলো: ৩২ বছর পর যন্ত্রণার অবসান। ঘটনাটি ১৯৮০ সালের। তাঁর স্বামী তাঁর নাক কেটে নিয়েছিল ১৯৮০ সালে। নাক প্রতিস্থাপনের পর আল্লা রাখি। ঘটনারস্থল মধ্য পাঞ্জাবের একটি গ্রাম।

২০১২ সালের ২০ অক্টোবর, দৈনিক জনকন্ঠ: গোয়েন্দা টমাটো-ভারত থেকে চালান হয়েছিল পাকিস্তানে। পাকিস্তানের বন্দরে ধরা পড়ে। টমেটোর মতো দেখতে অডিও রেকর্ডার গুলো দূরবর্তী স্থান থেকে নিয়ন্ত্রণ করা যায় বলে সংশিষ্টরা ধারনা করছেন।

২০১৩ সালের ১২ জানুয়ারি, দৈনিক জনকন্ঠ: সিরিজ বোমা হামলায় নিহত ১২২ জন। অধিকাংশই শিয়া।। দায়িত্ব স্বীকার লস্কর-ই-ঝাংভির।

২০১৫ সালের ৬ মে, প্রথম আলো : পাকিস্তান সুপ্রিম কোর্টে সংবিধান সংশোধনীর শুনানি- ধর্মিনরপেক্ষতা প্রতিষ্ঠার বিষয় তুললেন আদালত। মুসলিমদের নিজস্ব আবাসভূমি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ৬৮ বছর পর পাকিস্তানের সর্বোচ্চ আদালত দেশটিকে ধর্মিনরপেক্ষ ঘোষণা করার সম্ভাব্যতার বিষয়টি তুললেন। সুপ্রিম কোর্টে গত সোমবার(০৪-০৫-২০১৫ তারিখ) দেশের সংবিধানের অষ্টাদশ সংশোধনীর ওপর শুনানি চলার সময় এটিই মূল আলোচ্য বিষয় হয়ে ওঠে। অষ্টাদশ সংশোধনীর বিষয়বস্তত্ম উচ্চ আদালতে বিচারক নিয়োগ।

২০১৫ সালের ২৪ জুলাই, প্রথম আলো : ইন্টারনেটের বিপুল তথ্য হাত করতে চাইছে পাকিস্তান।

আফ্রিকা মহাদেশ: দেশের সংখ্যা-৫৩টি।

৪১ হাজার থেকে ৪৮ হাজার বছর পূর্বের সোয়াজিল্যান্ড কয়লার খনি। ১৯৬৭ সাল থেকে এ কয়লা উত্তোলন শুরু হয়েছে।

৪০০০-৩০০০ খৃষ্টপূর্ব মিশরের সভ্যতার উম্মেষ।

৬০৬ খৃষ্টপূর্ব মিডিস ও চালডিয়া র্কতৃক নিনেভে শহর জয়।

বিশ্বের প্রথম এয়ার গান সংকুচিত বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে পাথর ছুড়ে মারার অস্ত্র প্রথম তৈরি করেন গ্রিক বিজ্ঞানি টিসিবিয়াস। তিনি আজ থেকে প্রায় ১৭০০ বছর আগে মিসরের আলেকজান্দ্রিয়ায় গবেষণা কাজে রত থাকাকালে এ আবিস্কার করেন। বায়ু সংকোচনের এ নীতি তিনি এয়ারগানের পাশাপাশি পিস্টন, পাম্প ও আরও কিছু যন্ত্রে ব্যবহার

৮৪০ সালের ৫ জুলাই,মিসরের মুফতী আল আছবাগ র্কতৃক রোমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা।

৯৫১ সালের ৯ জুলাই, সিরিয়ায় রোমানরা নির্যাতন চালায়।

১৪৯৪ সালে দুতরফা দাখিলার প্রবর্তন হয়। বর্তমান হিসাব রক্ষনের ভিত্তি-দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব রক্ষণাবেক্ষণের কী ধরনের পদ্ধতি-বিজ্ঞানসম্মত ও সর্বজন স্বীকৃত পদ্ধতি।

১৮১১ সালের ১ মার্চ, মিশরের মোহাম্মদ আলী মামলুকদের পরাজিত করে ক্ষমতায় আরোহণ।

১৮৪১ সালের ১ জুন, মোহাম্মদ আলী মিসরের বংশানুক্রমিক শাসক হন।

১৮৫৯ সালের ২৫ এপ্রিল, মিসরের সুয়েজ খাল খনন কাজ শুরু এবং ১৮৬৯ সালের ১৬ নভেম্বর, পোর্ট সৈয়দে সুয়েজ খাল আনুষ্ঠানিকভাবে নৌচলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ১৮৬৯ সালে সুয়েজ খাল চালু হবার পর ২০(বিশ) লক্ষ মুসলিম নাগরিক বৃটিশ জীবনযাত্রার সকল ক্ষেত্রে অবদান রেখে চলেছেন-ইসলামাবাদ থেকে এপিপি। প্রথম মুসলিম সম্প্রদায় গড়ে ওঠে ১৮৬৯ সালে এবং পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধারায় শ্রমিক অভিবাসনের সূত্র ধরে চলতে থাকে বৃটেনে মুসলিম সম্প্রদায়ের বিকাশ।

১৮৬০ সালে দক্ষিণ আফ্রিকায় প্রথম ভারতীয় কলোনী স্থাপন হয়। ব্রিটিশ তাদের নিয়ে যায়।

১৮৬৪ সালের ১৪ মার্চ, স্যার স্যামুয়েল বেকার এ্যালবার্ট আফ্রিকার হ্রদ আবিস্কার ও নামকরণ করেন।

১৮৬৯ সালের ৬ নভেম্বর, দক্ষিণ আফ্রিকার কিম্বার্লিেত হীরকখনি আকিস্কৃত হয়।

১৮৭১ সালের ২৬ মে, ইসমাইলিয়া মিসরের সঙ্গে অঙ্গীভূত হয়।

১৮৭৩ সালের ২১ জানুয়ারি, আফ্রিকায় জুলু যুদ্ধ শুরু হয়।

১৮৭৮ সালের ৭ সেপ্টেম্বর, মিশরের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী পাশা আলবেনীয় আততায়ীর হাতে নিহত হন।

১৮৭৯ সালের ৬ জুলাই, নীল নদের তীরবর্তী ভূগর্ভস্থ প্রকোষ্ঠ থেকে ফেরাউন দ্বিতীয় রেমোসিসের মমি আবিস্কৃত হয়।

১৮৮১ সালের ৯ সেপ্টেম্বর, আরব পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদীরা সংগঠিত হয়।

১৮৮৬ সালের ৮ সেপ্টেম্বর, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ নগরীর পত্তন হয়।

১৮৮৭ সালের ৬ এপ্রিল, জাঞ্জিবারের সুলতান দাসপ্রথা বিলুপ্তি ঘোষণা করেন।

১৮৯০ সালের ১০ জানুয়ারি, মিশরের রাণী ক্লিওপেট্রার সমাধি আবিস্কৃত হয়।

১৮৯৯ সালে মিসরের 'সেন্ট লুইস বোটানিক্যাল গার্ডেন' তৈরী করা হয়।

১৯০৭ সালের ২২ মার্চ, দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্য আইনের প্রতিবাদে মোহনদাস করম চাঁদ গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন।

১৯০৮ সালের ১ জানুয়ারি, আফ্রিকা থেকে আমেরিকা ক্রীতদাস আমদানী নিষিদ্ধ করে।

১৯০৯ সালে বৃটেনের রাণী "দক্ষিণ আফ্রিকা চুক্তি" অনুমোদন করে।

১৯১০ সালের ২৮ আগষ্ট, প্রথম নিকোলাসের অধীনে মন্টিনিগ্রো স্বাধীন রাজ্য ঘোষিত হয়।

১৯১২ সালের ৬ জানুয়ারি, দক্ষিণ আফ্রিকান দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) প্রতিষ্ঠিত হয়।

১৯১২ সালের ২৮ নভেম্বর, আলবেনিয়ার স্বাধীনতা ঘোষণা।

১৯৩০ সালের ১৯ মে, দক্ষিণ আফ্রিকার শেতাঙ্গ মহিলাদের ভোটাধিকার প্রয়োগ।

১৯৩০ সালের ৩ সেপ্টেম্বর, প্রচন্ড হ্যারিকেন ডোমিনিকান রিপাবলিকান সান্তো ডোমিঙ্গোয় আঘাত হানলে ৫ হাজার লোকের প্রাণহানি ঘটে।

১৯৩০ সালের ২ নভেম্বর, হাইলি সেলাসি ইথিওপিয়ার সম্রাট হিসেবে অভিষিক্ত হন।

১৯৩৫ সালের ২ অক্টোবর, ইথিওপিয়া দখলের অভিপ্রায়ে মুসোলিনীর নেতৃত্বে ইতালি অভিযান চালায়।

১৯৩৫ সালে আবিসিনিয়া আক্রান্ত হয়েছে।

১৯৩৬ সালের ২৮ এপ্রিল, প্রিন্স ফারুক ১৬ বছর বয়সে মিশরের রাজা হন।

১৯৪০ সালের ১৯ আগষ্ট, সোমাজিল্যান্ড থেকে বৃটিশ বাহিনীকে বিতারিত করা হয়।

১৯৪১ সালের ১৯ ফেব্রুয়ারি, কেনিয়ায় অবস্থানরত বৃটিশ বাহিনীর ইতালী সোমাজিল্যান্ড দখল করে।

১৯৪৬ সালের ২২ মার্চ, জর্দােনর স্বাধীনতা লাভ।

১৯৪৮ সালের ১ ডিসেম্বর, আরব কংগ্রেস হেরিকোয় বৃহত্তর জর্ডােনর আবদুল্লাহকে ফিলিস্তিনের বাদশাহ হিসেবে ঘোষণা করেন।

১৯৫১ সালের ২০ জুলাই, জর্ডােনর বাদশাহ আব্দুল্লাহ আততায়ীর হাতে নিহত হন।

১৯৫১ সালের ২৪ ডিসেম্বর, লিবিয়া স্বাধীন রাষ্ট্রের মর্যাদা লাভ করে।

১৯৫২ সালের ২১ মার্চ, কোয়েমে নকরুমাহ ঘানার প্রথম প্রধানমন্ত্রী নির্বািচত হন।

১৯৫২ সালের ২২ জুলাই, মিসরের স্বাধীনতা লাভ।

১৯৫২ সালের ২৩ জুলাই, কায়রোয় সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়।

১৯৫২ সালের ১১ আগষ্ট, মানসিক অসুস্থতার জন্য জর্দােনর বাদশাহ তালাল সিংহাসনচ্যুৎ।

১৯৫৩ সালের ২১ মার্চ, সুদানের স্বাধীনতা লাভ।

১৯৫৪ সালের ৯ জানুয়ারি, স্বাধীন সুদানে নিজস্ব সরকার প্রবর্তন।

১৯৫৪ সালের ৮ ডিসেম্বর, মিসরের প্রেসিডেন্ট নাসের র্কতৃক শহীদ আবদুল কাদের আওদাহসহ ইখওয়ানুল মুসলিমিনের ৫ জন নেতাকে ফাঁসি প্রদান।

১৯৫৬ সালের ২০ মার্চ, তিউনিসিয়ার স্বাধীনতা লাভ।

১৯৫৬ সালের ২০ মার্চ, হাবিব বুরগিয়া তিউনিশিয়ার প্রথম প্রেসিডেন্ট নির্বািচত।

১৯৫৬ সালের ১৩ জুন, সর্বেশষ ব্রিটিশ সেনাদল সুয়েজ খাল ত্যাগ করে। অন্যের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করুন এবং ভাল দিকগুলো গ্রহণ করুন। তাহলেই সিদ্ধান্তটি উত্তম হবে।

১৯৫৬ সালের ২৩ জুন, জামাল আবদেল নাসের মিশরের প্রেসিডেন্ট নির্বািচত হন।

১৯৫৬ সালের ২৬ জুলাই, মিসরের সাবেক জনপ্রিয় প্রেসিডেন্ট কর্ণেল জামাল আবদেল নাসের সুয়েজ খাল কোম্পানীকে জাতীয়করণের ঘোষণা দেন। ১৮৬৯ সালে সুয়েজ খাল খননকালে প্রায় ১ লাখ ২০ হাজার মিসরীয় প্রাণ হারায়।

১৯৫৭ সালের ৬ মার্চ, ঘানা (সাবেক গোল্ড কোষ্ট ও তোগো ল্যান্ড) স্বাধীনতা লাভ করে।

১৯৫৭ সালের ৮ মার্চ, নৌযান চলাচলের জন্য মিসরের সুয়েজ খাল উন্মুক্ত করা হয়।

১৯৫৭ সালের ৯ এপ্রিল, মিশরের সুয়েজ খাল সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হয়।

১৯৫৮ সালের ১৭ জুলাই, জর্ডােনর রাজধানী আম্মানে বৃটিশ বাহিনীর অবতরণ।

১৯৫৮ সালের ২ অক্টোবর, গিনি স্বাধীন প্রজাতন্ত্রের মর্যাদা লাভ করে।

১৯৫৯ সালের ২৮ ফেব্রুয়ারি, রোডেশিয়ার দীর্ঘস্থায়ী জরুরী অবস্থা জারি।

১৯৬০ সালের ২৯ ফেব্রুয়ারি, প্রলয়ংকারী ভূমিকম্পে মরক্কোর ১২ সহস্রাধিক লোকের মৃত্যু।

১৯৬০ সালের ২১ মার্চ, দক্ষিণ আফ্রিকায় প্রিটোরিয়া সরকারের হাতে গণআন্দোলন দমনকালে ৬৯ জন নিহত এবং ২শ' আহত হন।

১৯৬০ সালের ২৫ মার্চ, দক্ষিণ আফ্রিকায় সংখ্যাগরিষ্ঠ কৃঞ্চাঙ্গ নাগরিকদের রাজনৈতিক সংগঠন নিষিদ্ধ হয়।

১৯৬০ সালের ৩০ জুন, জায়ারের স্বাধীনতা লাভ।

১৯৬০ সালের ৩০ জুন, কঙ্গোর স্বাধীনতা লাভ। প্যাট্রিক লুমুম্বা প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং ১৯৬১ সালের ১৩ ফেব্রুয়ারি, বর্ণবাদ বিরোধী নেতা কঙ্গোর জন নায়ক প্যাট্রিক লুমুম্বার মৃত্যু।

১৯৬০ সালের ২৯ ফেব্রুয়ারি, প্রচন্ড ভুমিকম্পে মরক্কোর আগাদির নগর বিধ্বস্ত হয় এবং ১২ হাজারেরও বেশি লোকের প্রাণহানি ঘটে।

১৯৬০ সালের ১ জুলাই, সোমালি প্রজাতন্ত্রের স্বাধীনতা লাভ।

১৯৬০ সালের ১১ জুলাই, কঙ্গোয় দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৬০ সালের ২০ জুলাই, কঙ্গোয় গৃহযুদ্ধ ভয়াবহতার দিকে মোড় নেয়।

১৯৬০ সালের ১ আগষ্ট, ফরাসী উপনিবেশ বেনিনের স্বাধীনতা লাভ।

১৯৬০ সালের ৩ আগষ্ট, নাইজার স্বাধীন হয়।

১৯৬০ সালের ৫ আগষ্ট, ফরাসী উপনিবেশ আপার ভোল্টা'র স্বাধীনতা লাভ।

১৯৬০ সালের ৭ আগষ্ট, আইভরি কোষ্ট স্বাধীন হয়।

১৯৬০ সালের ১১ আগষ্ট, ফরাসী উপনিবেশ থেকে চাঁদ স্বাধীনতা লাভ করে।

১৯৬০ সালের ১৫ আগষ্ট, কঙ্গো স্বাধীন প্রজাতন্ত্রে পরিণত হয়।

১৯৬০ সালের ১৬ আগষ্ট, বৃটিশ উপনিবেশ সাইপ্রাস স্বাধীনতা লাভ করে।

১৯৬০ সালের ২০ আগষ্ট, ফরাসী উপনিবেশ সেনেগাল স্বাধীন হয়।

১৯৬০ সালের ২৯ আগষ্ট, জর্ডােনর প্রধানমন্ত্রী হাজ্জা মাজালি নিহত হন।

১৯৬০ সালের ১ অক্টোবর, নাইজেরিয়ার স্বাধীনতা লাভ।

১৯৬১ সালের ২৭ এপ্রিল, সিয়েরালিওন স্বাধীনতা লাভ করে।

১৯৬১ সালের ৩১ মে, দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র ঘোষিত হয়।

১৯৬২ সালের ৩ জুলাই, আলজেরিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৬২ সালের ২ আগষ্ট,দক্ষিণ আফ্রিকার মুক্তি সংগ্রামের নেতা নেলসন ম্যান্ডেলা কারারুদ্ধ।

১৯৬২ সালের ৬ আগষ্ট, জ্যামাইকার স্বাধীনতা লাভ।

১৯৬২ সালের ৯ অক্টোবর, উগান্ডা স্বাধীনতা লাভ করে।

১৯৬৩ সালের ২৫ মে, আফ্রিকান ঐক্য সংস্থা প্রতিষ্ঠিত হয়।

১৯৬৩ সালের ১০ ডিসেম্বর, জাঞ্জিবার স্বাধীনতা লাভ করে।

১৯৬৩ সালের ১২ ডিসেম্বর, কেনিয়া স্বাধীনতা লাভ করে।

১৯৬৩ সালে দি অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি গঠিত হয়। ২০০২ সালে সংস্থাটিকে আফ্রিকান ইউনিয়ন হিসেবে পুনগর্ঠিত করা হয়।

১৯৬৪ সালের ২২ জানুয়ারি, কেনেথ কাউন্ডা উত্তর রোডেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী হন।

১৯৬৪ সালের ২৬ এপ্রিল, টাঙ্গানিকা ও জাঞ্জিবার একীভূত হয়ে সংযুক্ত প্রজাতন্ত্র জাঞ্জিবার গঠিত।

১৯৬৪ সালের ১২ জুন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ এনে ৭ জন সংগ্রামী নেতাসহ দক্ষিণ আফ্রিকার মুক্তি আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলাকে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত।

১৯৬৪ সালের ৬ জুলাই, ৭৩ বছর ব্রিটিশদের অধীনে থাকার পর মালায়ি (ন্যায়াসাল্যান্ড)-এর স্বাধীনতা।

১৯৬৪ সালের ২১ সেপ্টেম্বর, মাল্টার স্বাধীনতা লাভ।

১৯৬৪ সালের ২৪ অক্টোবর, ব্রিটিশ উপনিবেশ উত্তর রোডেশিয়ার স্বাধীনতা লাভ করে এবং নতুন নামকরণ হয় জাম্বিয়া।

১৯৬৫ সালের ১৮ ফেব্রুয়ারি, গাম্বিয়ার স্বাধীনতা লাভ।

১৯৬৬ সালের ২৪ ফেব্রুয়ারি, ঘানায় সামরিক অভূত্থান সংঘটিত হয়।

১৯৬৬ সালের ৬ জুন, নাইজেরিয়ায় গৃহযুদ্ধ শুরু।

১৯৬৬ সালের ৮ জুলাই, বুরুন্ডির রাজা পুত্র র্কতৃক ক্ষমতাচ্যুত হন।

১৯৬৬ সালের ২৫ আগষ্ট, মিসরের বিপস্নবী মনীষী সৈয়দ কুতুবের ফাঁসি হয়।

১৯৬৬ সালের ৪ অক্টোবর, লেসেথো স্বাধীনতা লাভ করে।

১৯৬৬ সালের ২৯ অক্টোবর, টাঙ্গানিকা ও জাঞ্জিবারকে একীভূত করে তাঞ্জানিয়া নামকরণ।

১৯৬৬ সালের ৩০ নভেম্বর, 'বারবাডোস' স্বাধীনতা লাভ করে।

১৯৬৭ সালের ৩০ মে, নাইজেরিয়ার পূর্বাঞ্চল আলাদা হয়ে 'বায়ফ্রা প্রজাতন্ত্র' গঠিত হয়।

১৯৬৭ সালের ৮ জুন, মিসরের উপকূলে মার্কিন জাহাজ লিবার্টির উপর ইসরাইলের যুদ্ধ।

১৯৬৭ সালের ৬ জুলাই, নাইজেরিয়ায় গৃহযুদ্ধ শুরু।

১৯৬৭ সালের ডিসেম্বরে, বিশ্বের প্রথম হৃদযন্ত্র প্রতিস্থাপন সম্পন্ন হয়। দক্ষিণ আফ্রিকার সার্জন ক্রিশ্চিয়ান বার্নার্ড ডজনখানেক ডাক্তার ও নার্স নিয়ে কেপটাউনের গ্রুটশার হাসপাতালে চালান এ অপারেশন। অপারেশন-পরবর্তী সমস্যার কারণে ১৮ দিন পর রোগীটি মারা যান। তবে নতুন হৃদযন্ত্রটি মৃত্যুর আগ পর্যন্ত ঠিকভাবেই কাজ করেছিল।