২০০৭ সালের ২৯ মার্চ, স্টাফ রিপোর্টার: নয়া নির্বাচনী আচরণবিধি হচ্ছে-নির্বাচনবিধি লংঘন করলে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা। ৩ মাস আগে থেকেই মনিটরিং করা হবে। শুধু দলীয় প্রধান প্রার্থী ও প্রতীকের ছবি ব্যবহার করা যাবে সাদা-কালো পোষ্টারে।

২০০৭ সালের ৬ এপ্রিল, মঈনুল হক চৌধুরী: খোদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ. টি. এম. শামসুল হুদা বলেছেন-ছবিযুক্ত ভোটার তালিকা তৈরীতে ১৮(আঠার) মাস সময় লাগবে। দেড় বছরের মধ্যে নির্বাচন হচ্ছে না। ইসির নেতৃত্বে সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল ভোটার পরিচয়পত্র তৈরী প্রকল্প বাস্তবায়ন করবে। তালিকার পর নির্বাচন প্রস্তুতি-সিইসি।

২০০৭ সালের ১১ এপ্রিল, স্টাফ রিপোর্টার: পহেলা বৈশাক থেকে চালু হচ্ছে পাঁচতারা হোটেল ঢাকা রিজেন্সি-রাজধানীর এয়ারপোর্ট রোডের নিকুঞ্জে গড়ে তোলা হয়েছে দেশের সর্বাধুনিক পাঁচতারা হোটেল ঢাকা রিজেন্সি। ১৫-তলার ১১০-কক্ষ বিশিষ্ট এ হোটেলে সবধরণের সুব্যবস্থা রয়েছে। এ হোটেল প্রকল্পে সর্বেমাট ৩০০ কোটি টাকা ব্যয় হয়েছে। সর্বিনম্ন ভাড়া ১০০(একশত) ডলার।

২০০৭ সালের ১৩ এপ্রিল, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ গতকাল সন্ধ্যায় (১২-০৪-২০০৭ তারিখ) জাতির উদ্দেশ্যে ভাষণ দেন-২০০৮ সালের মধ্যেই জাতীয় নির্বাচন। স্বাগত জানিয়েছেন রাজনীতিবিদরা এবং আওয়ামী লীগের অভিনন্দন।

২০০৭ সালের ১৩ এপ্রিল, শেখ আবদুল্লাহ-বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার উদ্যোগ নিয়েছে সরকার-গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশ থেকে কোন কোন দেশে টাকা পাচার হয়েছে তার হিসাব রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের হাতে। বিদেশ থেকে টাকা ফেরত আনা যাবে না।

২০০৭ সালের ১৩ এপ্রিল, ইনকিলাব ডেক্স-উত্তরাঞ্চলের আরো ৪ জেলা সফর-সকলের অংশগ্রহণ ছাড়া দুর্নীিতকে সমূলে উৎখাত করা সম্ভব হবে না-দুর্নীিত দমন কমিশনের চেয়ারম্যান লে. জেনারেল (অব.) হাসান মশহুদ চৌধুরী।

২০০৭ সালের ২০ এপ্রিল, অর্থৈনতিক রিপোর্ট: সিপিডির সংলাপে বাণিজ্য বিশেষজ্ঞদের অভিমত-আমলাতন্ত্র গত ১৫ বছর যাবত দেশের পায়ে কুড়াল মেরে চলেছে-ডবিস্নউটিও'র আলোচনায় এলডিসির দলনেতা হওয়া বাংলাদেশের জন্য ভুল হয়েছে।

২০০৭ সালের ২৩ এপ্রিল, স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টার সঙ্গে ইসির সাক্ষাৎ। ভোটার তালিকা ও আইডিতে সাড়ে ৪শ' কোটি টাকা বরাদ্দের সুপারিশ।

২০০৭ সালের ২৪ এপ্রিল, রিয়াজ চৌধুরী: ৩২ বেসরকারী মেডিক্যাল কলেজের ষোলটিই সমস্যায় কবলিত।

২০০৭ সালের ২৮ এপ্রিল, সালাহউদ্দিন বাবলু: জুতা স্যান্ডেলের বাজারও বিদেশীদের দখলে যাচ্ছে। দেশে বর্তমানে বছরে ১৪ থেকে ১৫ কোটি জোড়া জুতা-স্যান্ডেলের চাহিদা রয়েছে। বাটা কোম্পানী বছরে সাড়ে তিন কোটি জোড়া জুতা-স্যান্ডেল তৈরী করে।

২০০৭ সালের ১৫ মে, স্টাফ রিপোর্টার: বিদেশে পাচার হওয়া ২৩৭ কোটি টাকা ফেরত আনা হয়েছে-যোগাযোগ উপদেষ্টা-মেজর জেনারেল (অব.) এম. এ. মতিন বলেছেন, দেশের বাইরে বিভিন্ন ব্যাংক থেকে এ পর্যন্ত ২৩৭ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

২০০৭ সালের ১৮ মে, মিথুন কামাল: বেওয়ারিশ লাশের সংখ্যা বাড়ছে-গত ১ বছরে দাফন হয়েছে ২ হাজার ১৫৭টি।

২০০৭ সালের ২৮ মে, স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশে প্রতি বছর প্রায় ৩৫ লাখ প্রসব হয়ে থাকে। গর্ভধারণ ও প্রসবজনিত জটিলতায় প্রতি ঘন্টায় তিনজন মা মারা যায়। বছরে মারা যায় ১২ হাজার মা।

২০০৭ সালের ৬ জুন, ইনকিলাব পত্রিকার শফিউল আলম দোলন-যোগাযোগ উপদেষ্টা ও গুরুতর অপরাধ সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এম. এ. মতিন বলেছেন-ফেঁসে যাচ্ছেন দুর্নীিতবাজ আমলারা। আর কাউকে টাকার বালিশে ঘুমোতে দেবে না সরকার। ঘরের সিন্দুকে হীরার খনিও বানাতে পারবে না কেউ। আমি মোঃ জাকির হুসেন (আলমগীর) বলি শ্রেণী-বিভক্ত সমাজে দুর্নীিত বন্ধ করতে পারবে না। এ কথার অর্থও ফাঁকা প্রমাণ হবে একদিন। যেমন বলেছিল সরকার ২০০০ সালের ভিতরে সবাইর জন্য শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে সরকার কিন্তু করে নাই।

২০০৭ সালের ৭ জুন, স্টাফ রিপোর্টার: বিদেশে রাজনৈতিক দলের শাখা থাকতে পারবে না। প্রবাসীরা ভোট দিতে পারবে-ছহুল হোসাইন। নিবন্ধনের নতুন শর্ত।

২০০৭ সালের ৭ জুন, দেড় কোটি নগরবাসীর জন্য রাজধানীতে কবরের জায়গা সংকট-মাত্র ১০৯ একর জায়গা-এরমধ্যে ৩০.৪৬ একর রিজার্ভ।

২০০৭ সালের ১০ জুন, বিবিসি: রাশিয়ার বর্তমান উপ-প্রধানমন্ত্রী সের্গেই ইভানভ বলেছেন, আগামী দশকের শেষ নাগাদ রাশিয়া বিশ্বের শীর্ষ ৫ অর্থনীতির একটি হবে।

২০০৭ সালের ১১ জুন, শাঁখারীবাজার, তাঁতীবাজার ও লক্ষীবাজারে ৬৮৮টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করা হয়েছে। জরিপে দেখা গেছে, উল্লেখিত এলাকায় ১৮০১ থেকে ১৮৫০ সাল পর্যন্ত নির্মিত ভবনের সংখ্যা ৩৬টি। ১৮৫১ থেকে ১৯০০ সাল পর্যন্ত নির্মিত হয়েছে-২২২টি এবং ১৯০১ থেকে ১৯৫০ সাল পর্যন্ত নির্মিত হয়েছে বিল্ডিং ২৫৩টি ভবন।

২০০৭ সালের ১৩ জুন, শফিউল আলম: সেনা সহায়তায় উদ্ধার অভিযান জোরদার-চট্টগ্রামে প্রবল বর্ষেণ পাহাড় ও ঘরবাড়ির দেয়াল ধসে সৃষ্ট স্মরণকালের ভয়াবহতম প্রাকৃতিক দুযোের্গ নিহতের সংখ্যা ১২৯ জনে বৃদ্ধি: হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি।

২০০৭ সালের ১৩ জুন, চট্টগ্রাম ব্যুরো: পুঞ্জীভূত অন্যায়ের মূলোৎপাটন করা হবে-চট্টগ্রামে দুর্গত এলাকা পরিদর্শেন সেনা প্রধান-জেনারেল মঈন উ. আহমদ। চলতি-প্রচলিত সমাজব্যবস্থায় পুঞ্জীভূত অন্যায়ের মূলোৎপাটন করতে পারবে না।-মোঃ জাকির হুসেন।

২০০৭ সালের ১৪ জুন, আমাদের সময়-শাহজাহান আকন্দ শুভ: বিদেশ থেকে তারেক-মামুনের ২১ হাজার ৯০০ কোটি টাকা ফিরিয়ে আনতে চুক্তি হচ্ছে। আনতে পারেনি টাকা।

২০০৭ সালের ১৬ জুন, ফরিদপুর জেলা সংবাদদাতা-অতীতে দলীয় রাজনীতির নামে মাফিয়া ব্যবসা চলেছে-ব্যারিস্টার মইনুল হোসেন।

২০০৭ সালের ১৮ জুন, ইনকিলাব রিপোর্ট: ৫শ' কোটি টাকার সেই হীরক খন্ড হাওয়া ভবনের স্পর্শে হয়ে যায় কাঁচ-রিমান্ডে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের তথ্য। সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে শফিউর রহমান বাবু এটি ভারতীয় চোরাচালানীর কাছে বিক্রি করে দিয়েছেন। বিষয়টি বিএনপি'র সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমানও জানতেন।

২০০৭ সালের ১৮ জুন, ইনকিলাব রিপোর্ট: যুবকের কাছ থেকে ৪৭ কোটি টাকা নেয়ার কথা স্বীকার করেছেন ফালু। ক্ষমতা ছাড়ার পরও বসুন্ধরার কাছ থেকে মাসে ১০ লাখ টাকা চাঁদা নিতেন-সাবেক এমপি মোসাদ্দেক আলী ফালু।

২০০৭ সালের ১৯ জুন, ইনকিলাব রিপোর্ট: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের কোটি টাকার জামা কাপড়। বাবরের ৫ শতাধিক শার্ট রয়েছে এবং প্রতিটির মূল্য সর্বিনম্ন ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত। মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্প কোম্পানির সঙ্গে কোকোর গোপন লেনদেন হয়েছিল। রিমান্ডে বাবরের তথ্য।

২০০৭ সালের ২২ জুন, জোট সরকারের দুর্নীিতবাজ মন্ত্রীর বিরুদ্ধে প্রথম রায়-আমানের ১৩ বছর জেল এবং স্ত্রী সাবেরার ৩ বছরের কারাদন্ড-১০ কোটি টাকার সমস্ত অবৈধ সম্পদ বাজেয়াপ্ত।

২০০৭ সালের ২৬ জুন, ইনকিলাব রিপোর্ট: বনের রাজা ড. ওসমান গনি ১৪২ জনের সিন্ডিকেটের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।

২০০৭ সালের ২৭ জুন, ইনকিলাব রিপোর্ট: রিমান্ডে ফালুর স্বীকারোক্তি। কাওরানবাজার থেকে মাসে আসতো চাঁদা ২৫ লাখ টাকা।

২০০৭ সালের ২৭ জুন, অর্থৈনতিক রিপোর্টার: বাংলাদেশ কাগজে-কলমে ১৬৭ পণ্য রফতানী করলেও মূল রফতানী ৫ পণ্যই সীমাবদ্ধ: এফবিসিসিআই'র সেমিনার।

২০০৭ সালের ২৮ জুন, ইনকিলাব রিপোর্ট: ৫ বছর দেশটাকে লুটেপুটে খেয়েছে তারেক, বাবর, মামুন ও হারিছ। গত ৫ বছরে তিনটি কোম্পানীর কাছ থেকে আড়াইশ' কোটি টাকা চাঁদাবাজি করেছেন তারেক রহমান, মোসাদ্দেক আলী ফালু ও গিয়াসউদ্দিন আল মামুন। অধিকাংশ টাকা পাচার হয়েছে বিদেশে: জিজ্ঞাসাবাদে ফালু।

২০০৭ সালের ৮ জুলাই, ইনকিলাব স্টাফ রিপোর্টার: স্বাধীনতার পর গত ৩৫ বছরে বাংলাদেশে যারাই মন্ত্রী ছিলেন তারা সবাই চোর।-সেমিনারে আলোচকবৃন্দ।

২০০৭ সালের ১১ জুলাই, ইনকিলাব ডেক্স: দুর্নীিত রাষ্ট্রীয় নিরাপত্তার বড় হুমকি। গণতন্ত্র মানে মানুষকে বঞ্চিত রেখে শুধু নির্বািচত সরকার নয়: সাংবিধানিক কমিশন গঠন করতে হবে-মইন উ. আহমেদ।

২০০৭ সালের ১২ জুলাই, দুর্নীিতর শেকড় উপড়ে ফেলতে হবে। গেস্নাবাল অর্গানাইজেশন অব পার্লােমন্টারিয়ান্স এগেইনস্ট করাপশন আয়োজিত কর্মশালায় মুল প্রবন্ধ পাঠ করেন সেনাপ্রধান জেনারেল মইন উ. আহমেদ। সেনাপ্রধানের ৭-দফা। *সংসদীয় ন্যায়পাল নিয়োগ। *স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগ প্রতিষ্ঠা। *পুলিশ পুনর্গঠন ও সুযোগ-সুবিধা বাড়ানো দুর্নীিতবাজদের সামাজিকভাবে বয়কট করা। *দুর্নীিতবাজ ও দুর্নীিতর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা। *দুর্নীিতবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। *দুর্নীিতর বিরুদ্ধে সকলকে নৈতিক ও মানসিকভাবে প্রস্তুত করা।

২০০৭ সালের ২০ জুলাই, অর্থৈনতিক রিপোর্টার: বিদেশী বিনিয়োগ দেশের উন্নয়নে কাজে আসছে না। জাতিসংঘের রিপোর্ট নিয়ে সিপিডি'র সংবাদ সম্মেলন।

২০০৭ সালের ২১ জুলাই, ফেরদৌস আহমেদ কোরেশীর নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের জন্ম-বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি(বিডিপি) অথবা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি(এনডিপি)।

২০০৭ সালের ২৫ জুলাই, স্টাফ রিপোর্টার: বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত অজ্ঞান পার্টির গুরু আজিজ গ্রেফতার-নগরীতে তার অর্ধশত সক্রিয় সদস্য।

২০০৭ সালের ২৫ জুলাই, উমর ফারুক আলহাদী: এনার্জী সেভিং বাল্ব ব্যবহারে ২,৩৫২ কোটি টাকার বিদ্যুৎ সাশ্রয় হবে। সেনাবাহিনী পাইলট প্রকল্পের জরিপ। দেশে এনার্জী সেভিং বাল্ব ব্যবহার করে ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব।

২০০৭ সালের ২৮ জুলাই, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে ঐতিহাসিক সড়ক যোগাযোগ চুক্তি স্বাক্ষর।

২০০৭ সালের ৩০ জুলাই, মাসুদুজ্জামান রবিন: ৭ হাজার কোটি টাকা আদায়ের উদ্যোগ-অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) ব্যবসায়ীদের জরিমানার রেকর্ড হচ্ছে। বছরের পর বছর ধরে এ কর্মকান্ডে সরকার বছরে রাজস্ব হারায় প্রায় ১২ হাজার কোটি টাকা।

২০০৭ সালের ৩১ জুলাই, স্টাফ রিপোর্টার: যানবাহন সিএনজিতে রুপান্তর করলে ৭২% খরচ বাঁচে। নাভানার সেমিনারে বক্তারা।

২০০৭ সালের ৩ আগষ্ট, স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত ২২তলা র্যাংগস ভবনের ৬ তলা ব্যতীত উপরের ১৬তলা অবৈধ ঘোষণা করেছেন সুপ্রিমকোর্ট। পুলিশ, র্যাব, সেনা, ফায়ার সার্ভিেসর সহস্রাধিক সদস্য নিয়োজিত। রাজউকের ১৪টি টিমে ৩ শতাধিক শ্রমিক কাজ করবে। ম্‌ালামাল সরিয়ে নিতে ১৫ দিনের সময় চেয়ে আইন উপদেষ্টাকে র্যাংগস ভবন কর্তৃপক্ষের চিঠি। সময় লাগবে ১২০ দিন বা ৪ মাস। র্যাংগস গ্রুপের ১২ হাজার চাকরিজীবীর ভাগ্য অনিশ্চিত।

২০০৭ সালের ৪ আগষ্ট, স্টালিন সরকার: দেশের ভবিষ্যৎ চিন্তা করে অসহায় বোধ করছি। রাজনীতির নামে চলছে ভন্ডামি ও ষড়যন্ত্র। ইনকিলাবকে ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ।

২০০৭ সালের ৫ আগষ্ট, স্টাফ রিপোর্টার: বসুন্ধরার গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের স্ত্রী আফরোজা বেগমের নামে গুলশানের বিলাশবহুল বাড়ি ও মালামাল ক্রোক করেছে গুলশান থানার পুলিশ। আদালত সূত্রে জানা গেছে, ৮ কোটি ২৬ লাখ টাকা কর ফাঁকির অভিযোগে গত ২৫ জুলাই আদালত ক্রোকের আদেশ দেন।

২০০৭ সালের ১৩ আগষ্ট, পটিয়া উপজেলা সংবাদদাতা: হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান আসন্ন মনসা পূজা উপলক্ষে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পটিয়া থানার হাটে গত ১০ আগষ্ট শুক্রবার একটি পাঁঠা ছাগলের মূল্য হাঁকা হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। ক্রেতা ৯০ হাজার টাকা দাম বললেও ছাগলের মালিক ছাগলটি ছাড়ছে না।

২০০৭ সালের ১৫ আগষ্ট, মঈনুল হক চৌধুরী: পনের দিনে সারাদেশে ৫৩ হাজার ডায়রিয়ায় আক্রান্ত। এ পর্যন্ত ৪শ' জনের মৃত্যু: চর্ম রোগের সংক্রমণ বাড়ছে।

২০০৭ সালের ১৬ আগষ্ট, মমিনুল হক আজাদ: গত ৫ বছরে ৯০ ভাগ গাড়ীই গায়েব-প্রকল্পের জন্য কেনা হয়েছে ১৬০৩টি কাজ শেষে জমা পড়েছে মাত্র ১৬২টি। জোট সরকারের আমলে গাড়ী দুর্নীিততে শীর্ষ পাঁচ মন্ত্রণালয়: ১. পরিবেশ ও বন ২. যোগাযোগ ৩. বিদ্যুৎ ৪. মৎস্য ও পশুসম্পদ ৫. এলজিআরডি ও সমবায়।

২০০৭ সালের ১৬ আগষ্ট, মুহাম্মদ আলম, উত্তরবঙ্গ থেকে ফিরে-চীনের দুঃখ ছিল হোয়াংহো নদী। আর বাংলাদেশের দুঃখ ব্রহ্মপুত্র নদী। ফি বছর বন্যায় ভাসায় ভাঙনে কাঁদায়। ভাত দিতে না পারি ভাতার ভাগি যায়।-রংপুরের কথা।

২০০৭ সালের ২০ আগষ্ট, অর্থৈনতিক রিপোর্টার: মানুষের আয় ও ভোগ বেড়েছে এজন্য মূল্যস্ফীতি বাড়ছে। আন্তর্জািতক বাজারের মত দেশে পণ্যমূল্য সেভাবে বাড়েনি-অর্থ উপদেষ্টা এ. বি. মির্জা মোঃ আজিজুল ইসলাম। তাঁর কথায় পণ্যমূল্য আরো বাড়ার কথা-তা বাড়েনি।

২০০৭ সালের ২০ আগষ্ট, স্টাফ রিপোর্টার: বন্যায় ১ কোটির বেশী লোক ক্ষতিগ্রস্ত। বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৫৬৪ জন।

২০০৭ সালের ২০ আগষ্ট, মমিনুল হক আজাদ: ছবিসহ ভোটার তালিকা তৈরীর প্রকল্পে ব্যয় হবে ৫৮০ কোটি টাকার বেশী। একনেকে অনুমোদনের জন্য আজ প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। প্রকল্পটির সমাপ্তিকাল ধরা হয়েছে ২০১০ সাল পর্যন্ত।

২০০৭ সালের ২৮ আগষ্ট, অর্থৈনতিক রিপোর্টার: দেশে আয় বৈষম্য প্রকট। পূর্ব-পশ্চিম ধনী-গরীব গ্রাম-শহরে বৈষম্য: বিশ্বব্যাংকের কর্মশালায় অভিমত।

২০০৭ সালের ৫ সেপ্টেম্বর, শরীয়তপুর থেকে মোঃ হাবিবুর রহমান হাবীব-পদ্মার ভাঙনে ১৩৬ বছরের প্রাচীন সুরেশ্বর দরবার শরীফ বিলীন হবার উপক্রম।

২০০৭ সালের ৬ সেপ্টেম্বর, দুর্নীিতবাজদের তালিকা তৈরী এমাসেই শেষ হচ্ছে: জেনারেল মইন। অর্থৈনতিক উন্নয়নে সেনাপ্রধানের ১১-দফা প্রস্তাব। সেনাপ্রধান ব্যবসায়ী নেতাদের উদ্দেশে বলেন, দুর্নীিতবাজদের তালিকা তৈরীর কাজ এ মাসেই শেষ হয়ে যাচ্ছে। তালিকায় মোট ব্যক্তির সংখ্যা ২২০ জনের উপরে যাবে না। ইতিমধ্যে ১৪২ জনের তালিকা তৈরী হয়েছে। বাকি ৭৮ জনের একটি তালিকা প্রস্তুতের কাজ চলতি মাসের (৩০-০৯-২০০৭ তারিখের) মধ্যেই শেষ হবে।

২০০৭ সালের ৬ সেপ্টেম্বর, স্টাফ রিপোর্টার: দেড় লাখ আটকেপড়া পাকিস্তানী আইডি ও ভোটার হওয়ার সুযোগ পাচ্ছে-আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত।

২০০৭ সালের ৭ সেপ্টেম্বর, উপকুলে ভয়াবহ সুনামির আশঙ্কা। আড়াইশ' বছর ধরে সাগরতলে বড় ভূমিকম্পের অবস্থা সৃষ্টি: আতঙ্ক নয় সচেতনার পরামর্শ বিশেষজ্ঞদের।

২০০৭ সালের ১০ সেপ্টেম্বর, ইনকিলাব রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপ্রীতিকর ঘটনায় দায়েরকৃত ৫৩ মামলার মধ্যে ১৩টির অভিযোগ (চার্জশীট) দাখিল করা হয়েছে। চার্জশীটভুক্ত মামলায় ৪ শিক্ষক, ৩ ছাত্রী ও ১২ ছাত্রসহ ৩৬ জনকে অভিযুক্ত করা হয়। অভিযোগ না পাওয়ায় ৩৮ মামলার চুড়ান্ত রিপোর্ট দিয়েছে পুলিশ।

২০০৭ সালের ২৭ সেপ্টেম্বর, অর্থৈনতিক রিপোর্টার: বিশ্বব্যাংকের ডুয়িং বিজনেস রিপোর্ট। ব্যবসা বাণিজ্যের সূচকে ১৯ ধাপ নীচে নেমে গেলো বাংলাদেশ। ডুয়িং বিজনেস রিপোর্ট-এ ১৭৮টি দেশ স্থান পায়। এরমধ্যে বাংলাদেশের স্থান হলো-১০৭তম। ২০০৬ সালে ছিল-৮৮তম।

২০০৭ সালের ২৮ সেপ্টেম্বর, স্টাফ রিপোর্টার-পাচার সংক্রান্ত রিপোর্ট পর্যােলাচনা: মধ্যপ্রাচ্য ও ফিলিপাইনে বাংলাদেশী নারী ও শিশুদের খোঁজ নেবে সরকার এবং নারী ও শিশুদের জর্ডান, আরব আমিরাত ও ফিলিপাইনের বিভিন্ন বিনোদন কেন্দ্র ও সেক্স ইন্ডাস্ট্রিজে ব্যবহার করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে সরকার। বিষয়টি অনুসন্ধানের জন্য সংশিস্নষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাসকে চিঠি লিখবে পররাষ্ট্র মন্ত্রণালয়।