১৮৫৪ সালের ২৮ মার্চ, ব্রিটেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়।
১৮৫৫ সালের ১৯ ফেব্রুয়ারি, লিভারপুলে খাদ্য দাঙ্গা শুরু হয়।
১৮৫৫ সালের ১৫ জুন, বৃটেনে সংবাদপত্রের ওপর থেকে কর প্রত্যাহার।
১৮৫৬ সালের ৩০ মার্চ, প্যারিস শান্তিচুক্তির মাধ্যমে দীর্ঘস্থায়ী ক্রিমিয়ার যুদ্ধের অবসান।
১৮৫৬ সালে লন্ডলে সুমদ্র পাড়ি দিয়ে দূর দেশে যেতে হবে-এ আইনটি পাস করা হয়।
১৮৫৮ সালের ১০ এপ্রিল, লন্ডনের বিখ্যাত ঘড়ি 'বিগবেন' নির্মাণ শুরু হয়।
১৮৫৯ সালের ২৪ নভেম্বর, চার্লস ডারউইনের জৈব বিবর্তনবাদ সম্পর্কিত গ্রন্থ 'ঙৎরমরহ ড়ভ:যব ঝঢ়বপরবং্থ প্রথম প্রকাশিত হয়।
১৮৫৯ সালের ৪ ডিসেম্বর, 'কুইন্সল্যান্ড' উপনিবেশ স্থাপিত হয়।
১৮৬০ সালের ২৯ ডিসেম্বর, ব্রিটেনের প্রথম লৌহনির্মিত জাহাজ 'ওয়ারিয়র' সমুদ্রে ভাসানো হয়।
১৮৬০ সালে ব্রিটিশ আর ফরাসীরা পিকিঙের অপরুপ গ্রীস্ম-প্রাসাদটিকে ধ্বংস করেছিল।
১৮৬১ সালের ১৮ ফেব্রুয়ারি, প্রথম ইতালীয় পার্লােমন্ট অধিবেশন শুরু।
১৮৬১ সালের ৩ মার্চ, রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্ত ঘোষণা।
১৮৬১ সালে বৃটেনে পোষ্ট অফিস সঞ্চয় ব্যাংক খোলা হয়।
১৮৬২ সালের ২৪ মে, লন্ডনের টেমস নদীর উপর ওয়েস্ট মিনিস্টার সেতু সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
১৮৬৩ সালের ১০ জানুয়ারি, লন্ডনে পাতাল রেল চালু হয়।
১৮৬৩ সালের ৭ জুন, ফরাসি সেনাবাহিনী মেক্সিকো সিটি দখল করে নেয়।
১৮৬৩ সালের ২৬ অক্টোবর, ইংলিশ ফুটবল এ্যাসোসিয়েশন গঠিত হয়।
১৮৬৩ সালে ব্যাকটেরিয়া ডাচ বণিক এবং শখের অণুবীক্ষণযন্ত্র প্রস্তুতকারক লিউয়েন হুকের নিজের তৈরী ২০০ কিংবা তারও বেশি অণুবীক্ষণযন্ত্র ছিল। আর এই মাইক্রোস্কোপগুলোর সাহায্যেই তিনি ব্যাকটেরিয়া, প্রটোজোয়া আর স্পারমাটোজোয়া আবিস্কার করেন। হুকের কোনো বৈজ্ঞানিক বা ডাক্তারি প্রশিক্ষণ নেওয়া ছিল না। তাঁর সেরা অণুবীক্ষণযন্ত্রটি যেকোনো ক্ষুদ্র জিনিসকে ২৫০ ডায়ামিটার পর্যন্ত বিবর্ধিত করতে পারে।
১৮৬৪ সালের ৩০ অক্টোবর, অস্ট্রিয়ার সম্রাট এবং প্রুশিয়া ও ডেনমার্কের রাজাদ্বয়ের মধ্যে ঐতিহাসিক ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয়।
১৮৬৪ সালে লন্ডনে আন্তর্জািতক শ্রমনীতি সংঘের প্রতিষ্ঠা করেন; যা প্রথম আন্তর্জািতক নামে পরিচিত।
১৮৬৬ সালে সুইজারল্যান্ডের জীন হেনরী ডুনান্ট-এর প্রচেষ্টায় আন্তর্জািতক সংস্থা রেডক্রস সোসাইটি প্রতিষ্ঠা লাভ করে।
১৮৬৬ সালের ১৮ অক্টোবর, রাশিয়া আলাস্কাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়।
১৮৬৭ সালের ১৪ জুলাই, আলফ্রেড নোবেল প্রথমবারের মতো ডিনামাইটের কার্যকারিতা প্রর্দশন করেন।
১৮৬৭ সালের ১২ নভেম্বর, বিষুভিয়াস আগ্নেয়গিরিতে প্রলয়ঙ্করী অগ্নুৎপাত শুরু।
১৮৬৭ সালে জার্মান ভাষায় মার্কেসর বিখ্যাত বই 'ডাস্ ক্যাপিটাল' বা ''ক্যাপিটাল'' প্রকাশিত হল।
১৮৬৮ সালের ২৭ জুলাই, আটলান্টিক টেলিগ্রাফ ক্যাবল স্থাপনের কাজ শেষ হয়।
১৮৬৮ সালের ৮ ডিসেম্বর, লন্ডনের ওয়েষ্ট মিনিস্টারে প্রথম সড়ক বাতি প্রজ্বতিল হয়।
১৮৭০ সালের ১৯ জুলাই, ফ্রান্স ও প্রুশিয়ার মধ্যে যুদ্ধ শুরু।
১৮৭০ সালের, ৯ আগষ্ট, বিবাহিত মহিলাদের উন্নয়নের স্বার্থে বৃটেনে সম্পত্তি বিষয়ক আইন পাস।
১৮৭০ সালের ১৯ সেপ্টেম্বর, জার্মানদের প্যারিস অবরোধ।
১৮৭০ সালের ২ অক্টোবর, রোম মহানগরীতে ইতালীর রাজধানী স্থানান্তর করা হয়।
১৮৭০ সালের ৪ অক্টোবর, ফ্রান্সে তৃতীয় নেপোলিয়ন ক্ষমতাচ্যুত হন।
১৮৭০ সালে ইংল্যান্ড সামান্য ব্যবসায়ী থেকে পুঁজিপতিতে রুপান্তরিত হল।
১৮৭০ সালে ব্রিটিশ মুষ্টিযুদ্ধ চ্যাম্পিয়ন জিম মেইগ এক মার্কিন চ্যালেঞ্জারের সঙ্গে এক অদ্ভুত ম্যাচ খেলেছিলেন, যাতে ৪ ঘন্টা কোন পাঞ্চ হয়নি।
১৮৭১ সালের ১৮ জানুয়ারি, প্রুশিয়ার ভিলহেলম নিজেকে প্রথম জার্মান সম্রাট হিসেবে ঘোষণা করে।
১৮৭১ সালের ২৮ জানুয়ারি, জার্মান বাহিনীর কাছে প্যারিসের আত্মসমর্পণ।
১৮৭১ সালের ১৫ না ১৮ মার্চ, ফ্রান্সে শ্রমজীবী মানুষের বিপ্লবের মদ্য দিয়ে প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়।
১৮৭১ সালের ২৮ মে, প্যারি কমিউনের পতন ঘটে।
১৮৭১ সালের আগষ্ট মাসে কার্ল-মার্কস প্রতিষ্ঠিত আন্তর্জািতক শ্রমজীবীসংঘ। (প্রথম আন্তর্জািতক নামে যা বিখ্যাত)।
১৮৭১ সালে প্যারিস-কমিউন সেই মর্মািন্তক ব্যাপার ঘটল; জগতের ইতিহাসে সমাজতন্ত্রবাদ স্থাপনের বোধ হয় সেই প্রথম সজ্ঞান চেষ্টা।
১৮৭২ সালে পৃথিবীর প্রথম আন্তর্জািতক ফুটবলম্যাচ ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত।
১৮৭৩ সালের ১৬ ফেব্রুয়ারি, অবিভক্ত বাংলায় স্পেনকে প্রজাতন্ত্র ঘোষণা।
১৮৭৪ সালের ৯ অক্টোবর, সুইজারল্যান্ডের বার্সে বিশ্ব: আর্ক সংস্থা গঠিত হয়।
১৮৭৫ সালের ২৪ আগষ্ট, ম্যাথিউ ওয়েব নামে এক ইংরেজ প্রথম ইংলিশ চ্যানেল সাঁতরে পার হন।
১৮৭৫ সালের ২৫ নভেম্বর, ব্রিটেন মিসরের খতিবের কাছ থেকে সুয়েজখালের ৪৪-শতাংশ মালিকানা কিনে নেয়।
১৮৭৬ সালের ১১ মার্চ, আলেকজান্ডার গ্রাহাম বেল তাঁর আকিস্কৃত টেলিফোনে প্রথম ফোন করেন।
১৮৭৭ সালের ২৮ ফেব্রুয়ারি, তুরস্ক ও সার্বিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর।
১৮৭৭ সালের ২১ মে, রাশিয়া ও তুরস্কের মধ্যে ১০ম বারের মতো যুদ্ধ শুরু।
১৮৭৭ সালের ১২ আগস্ট, টমাস এডিশন গ্রামোফোন উদ্ভাবন করেন।
১৮৭৮ সালের ১৫ জানুয়ারি, লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে মহিলারা প্রথম ডিগ্রী লাভের সুযোগ পান।
১৮৭৮ সালের ১৯ ফেব্রুয়ারি, টমাস আলভা এডিশন ফনোগ্রাফ পেটেন্ট করেন।
১৮৭৮ সালের ৩ মার্চ, রাশিয়া তুরস্কের মধ্যে যুদ্ধ অবসানের পর দু'দেশের শান্তিচুক্তি।
১৮৭৮ সালের ১৩ মার্চ, বিভিন্ন ভাষার সংবাদপত্রের জন্য ব্রিটিশ সরকার র্কতৃক সংবাদপত্র আইন প্রণীত হয়।
১৮৭৮ সালের ১৩ জুন, ইউরোপের মুখ্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে বার্লিন কংগ্রেস শুরু হয়।
১৮৭৮ সালের ১২ জুলাই, ব্রিটেন সাইপ্রাস দখল করে।
১৮৭৮ সালের ১৩ জুলাই, রুমানিয়া স্বাধীনতা লাভ করে।
১৮৭৮ সালের ট্রেজারস ট্রুভ অ্যাক্ট, ১৯০৪ সালের এনসিয়েন্ট মনুমেন্ট প্রিজারভেশন অ্যাক্ট এবং ১৯৪৭ সালের অ্যান্টিকুইটিজ অ্যাক্ট হালনাগাদ করা অত্যন্ত প্রয়োজন। সাংস্কৃতিক নীতিমালা প্রণয়ন করা হোক। সাইফুদ্দীন চৌধুরী। প্রথম আলো-২১-০৫-২০১০ তারিখ।
১৮৮০ সালে রাশিয়াতে একটি তরুণ যুবক বিপস্নবী দলে যোগ দিয়েছিলেন, তখন সে স্কুলের ছাত্র। ইনি পরে সমস্ত পৃথিবীতে 'লেনিন' নামে বিখ্যাত হয়েছেন।
১৮৮০ সালের ৬ অক্টোবর, ইংল্যান্ডে প্রথম ক্রিকেট টেস্ট ম্যাচ শুরু হয়।
১৮৮১ সালের ২৬ জুলাই,'লন্ডন ইভিনিং নিউজ' দৈনিক সংবাদপত্রের প্রকাশনা শুরু হয়।
১৮৮২ সালের ৫ মে, গ্রীসের বিখ্যাত করিস্থ খালের খনন কাজ শুরু হয়।
১৮৮২ সালে ব্রিটিশ নৌবহর কামান ছূড়ে এবং আগুন লাগিয়ে আলেকজান্দ্রিয়া-শহর ধ্বংস করল। এমনি করে পাশ্চাত্য সভ্যতার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে এবং তারপর স্থলযুদ্ধেও মিশরের সেনাকে পরাস্ত করে ব্রিটিশরা মিশরের সম্পূর্ণ কর্তৃত্ব নিজেরা দখল করে বসল।
১৮৮৪ সালের ১ ফেব্রুয়ারি, অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি প্রথম প্রকাশিত হয়।
১৮৮৪ সালের ১৪ মার্চ, স্যার স্যামুয়েল বেকার আলবার্ট আফ্রিকার শৃঙ্গ আবিস্কার ও নামকরণ করেন।
১৮৮৫ সালের ৬ জুলাই, লুই পাস্ত্তরের জলাতঙ্ক চিকিৎসার সফলতা লাভ।
১৮৮৫ সালের ২০ জুলাই, পেশাদারী ফুটবলকে ইংল্যান্ডে আইনসিদ্ধ করা হয়।
১৮৮৫ সালে জার্মািনর ডেইমলার বিশ্বের প্রথম পেট্রল ইঞ্জিন আবিস্কার করেন। সে বছরই তিনি একটি কাঠের বাইসাইকেলের দুই চাকার মাঝে চামড়ার বেল্ট দিয়ে একটি পেট্রল ইঞ্জিন স্থাপন করেন। ইঞ্জিনটি চাকা দুটিতে শক্তি সরবরাহ করত। ১৮৮৫ সালের ১০ নভেম্বর ডেইমলারের ছেলে পল ইঞ্জিনচালিত সাইকেলটি চালিয়ে বেশ কেছুদূর ঘুরে আসেন। আর এভাবেই তৈরী হয় বিশ্বের প্রথম মোটরসাইকেলটি।
১৮৮৫ সালের ৫ ডিসেম্বর, যুক্তরাজ্য ইউনেস্কোর সদস্যপদ পত্যাহার করে।
১৮৮৬ সালের ১৮ অক্টোবর, রাশিয়া আলাস্কাকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়।
১৮৮৭ সালের ৮ জুলাই, আঙ্গুলের ছাপের সাহায্যে অপরাধী শনাক্তকরণ চালু।
১৮৮৭ সালের ১২ জুলাই, বৃটেনের সাইপ্রাস দখল।
১৮৮৭ সালে 'উইমবেলডন' টেনিস কাপের জন্ম হয়।
১৮৮৮ সালের ২২ মার্চ, ইংলিশ ফুটবল লীগ গঠিত হয়।
১৮৮৯ সালের ৩১ মার্চ, ফ্রান্সের রাজধানী প্যারিসে আইফেল টাওয়ার উদ্ধোধন করা হয়।
১৮৮৯ সালের ২০ এপ্রিল, ফরাসী বিপ্লবের শতবর্ষ পূর্তির স্মারকস্তম্ভ ৯৮৬ ফুট উঁচু আইফেল টাওয়ারের নির্মাণ কাজ শেষ হয়।
১৮৯০ সালের ২৭ জুন, সেন্ট্রাল লন্ডন ইলেকট্রিক রেলওয়ে উদ্ধোধন।
১৮৯০ সালের ২৩ নভেম্বর, নেদারল্যান্ড থেকে লুক্সেমবার্গ আলাদা হয়ে যায়।
১৮৯০ সালের ৩ ডিসেম্বর, বৃটিশরা ফরাসিদের কাছ থেকে মরিশাস দখল করে।
১৮৯০ সালে লন্ডনে এক গভীর সূড়ঙ্গের রেলপথ নির্মিত হয়, যার মধ্য দিয়ে বিদ্যুৎচালিত রেল চলাচলের ব্যবস্থা করা হয়।
১৮৯১ সালের ৯ মার্চ, ভয়াবহ তুষারঝড়ে দক্ষিণ ইংল্যান্ডে জীবন ও সম্পদের ব্যাপক ক্ষতিসাধন।
১৮৯১ সালের ১৮ মার্চ, লন্ডন ও প্যারিসের মধ্যে টেলিফোন যোগাযোগ শুরু হয়।
১৮৯২ সালের ৬ জুলাই, বৃটেনে প্রথমবারের মতো একজন অশ্বেতাঙ্গ লোক পার্লােমন্ট সদস্য নির্বািচত হন।
১৮৯৪ সালে ইংল্যান্ডের রানি মেরি এক পুত্রসন্তানের জন্ম দিলেন। বাবা রাজা পঞ্চম জর্জ। শিশুটির নাম রাখা হলো এডওয়ার্ড। ইংল্যান্ডের ভবিষ্যৎ রাজা। সেভাবেই বড় হচ্ছিলেন তিনি। সব ওলট-পালট হয়ে গেল ১৯৩০ সালে দুইবারের বিবাহিত মার্কিন মহিলা মিসেস সিম্পসনের সঙ্গে দেখা হওয়ার পর। তাঁর মধ্যেই এডওয়ার্ড আবিস্কার করেন নিজের চূড়ান্ত গন্তব্য। তিনি সিদ্ধান্ত নিলেন যে এ মহিলাকেই তিনি বিয়ে করবেন। বাধা হয়ে দাঁড়ান গির্জা। বলা হলো, বিবাহিত মিসেস সিম্পসনকে বিয়ে করতে হলে এডওয়ার্ডেক সিংহাসনের মায়া ছাড়তে হবে। এডওয়ার্ড জানালা দিয়ে বাইরে তাকালেন। দেখলেন, একদিকে সূর্য অস্ত যায় না এমন সাম্রাজ্য, আর অন্যদিকে সাধারণ এক নারী তাঁর জন্য অপেক্ষা করছে। তাঁকে একটি বেছে নিতে হবে। তিনি সাধারণ নারীটিকেই বেছে নিলেন এবং ১৯৩৬ সালে লেডি সিম্পসনের হাত ধরে বাকিংহাম প্রসাদ ছেড়ে সাধারণ মানুষের মতো রাস্তায় নেমে এলেন।
১৮৯৪ সালের ১৬ জুন, ইন্টারন্যশনাল অলিমপিক কমিটি গঠিত হয়।
১৮৯৫ সালের ২৫ মার্চ, ইতালীয় বাহিনী আবিসিনিয়া (ইথিওপিয়া) দখল করে।
১৮৯৫ থেকে ১৯০৫ সাল-এর পর ব্রিটেনে পুনরায় টোরি সরকার প্রতিষ্ঠিত হল।
১৮৯৬ সালের ১ মার্চ, আবিসিনীয় সৈন্যরা ইতালীয় বাহিনীকে পরাজিত করে।
১৮৯৬ সালের ৪ মে, লন্ডনের বিখ্যাত সংবাদপত্র 'দ্যা ডেইলি মেইল'-এর প্রকাশনা শুরু।
১৮৯৭ সালের ২২ মে, টেমস নদীর তলদেশে ব্ল্যাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
১৮৯৮ সালের ২৬ ডিসেম্বর, পিয়েরে কুরি ও মেরি কুরি রেডিয়াম আবিস্কার করেন। বিশ্বের প্রথম তেজস্ক্রিয় পদার্থ বা প্রথম তেজস্ক্রিয় মৌল পোলোনিয়ামের আবিস্কারক মেরি কুরি (১৮৬৭-১৯৩৪)। তাঁর দেশ পোল্যান্ডের নাম অনুসারেই এ মৌলটির নামকরণ করা হয়েছে। তিনি এবং তাঁর ফরাসি স্বামী পিয়েরে কুরি ১৮৯৮ সালে প্যারিসে খনিজ পিচবেস্নন্ড থেকে পোলোনিয়াম নিস্কাশন করেন। পরে, একই বছর, তিনি রেডিয়াম নামের আরেকটি তেজস্ক্রিয় মৌল আবিস্কার করেন।
১৮৯৯ সালের ৯ অক্টোবর, লন্ডনে প্রথম পেট্রোলচালিত মোটরযান চলাচল শুরু হয়।
১৯০০ সালের ১৮ ফেব্রুয়ারি, যুদ্ধে পারডারভাগে ৪শ লোকসহ পিয়েত ক্রোনিয়ের ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ।
১৯০০ সালের ২৭ ফেব্রুয়ারি, বৃটিশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়।
১৯০০ সালের ২৭ জুন, সেন্ট্রাল লন্ডনে ইলেকট্রিক রেলওয়ে চালু হয়।
১৯০০ সালের ২৪ ডিসেম্বর, লেনিনের ইসক্রা পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
১৯০২ সালের ৬ মার্চ, বৃটিশ সেনাবাহিনী দায়িত্ব পালনকালে চশমা ব্যবহারের অনুমতি লাভ।
১৯০২ সালের ৩০ মার্চ, ইঙ্গ-জাপান শান্তিচুক্তি স্বাক্ষর।
১৯০২ সালের ৮ আগষ্ট, লন্ডনের বৃটিশ একাডেমীতে রাজকীয় সনদ প্রদান করা হয়।
১৯০২ সালের ৯ আগষ্ট, রাজা সপ্তম এডওয়ার্ড বৃটেনের সিংহাসনে বসেন।
১৯০৪ সালে হেরেরো জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যার কথা ভুলে গেছেন। ১৯১৫ সালে তুর্কি সৈন্যরা সে দেশের আনাতোলিয়া প্রদেশের প্রায় ১৫ লাখ খ্রিষ্টান আনাতোলীয় আর্মেনীয়কে হত্যা করে। বিষয়টি তুরস্কে বিতর্কিত ও অস্বীকৃত। এ নিয়ে সোচ্চার হওয়ার কারণে গত বছর হ্রান্ট ডিঙ্ক নামে এক তুর্কি-আর্মেনীয় দৈনিক পত্রিকার সম্পাদককে উগ্র
জাতীয়তাবাদীরা হত্যা করে। তাঁর হত্যাকান্ডের বর্ষপুর্তিেত ২৬-০১-২০০৮ সালে ইস্তাম্বুলের বসফোরাস বিশ্ববিদ্যালয় হ্রান্ট ডিঙ্ক স্মারক বক্তৃতা দেওয়ার জন্য ভারতীয় কথাসাহিত্যিক অরুন্ধতী রায়কে আমন্ত্রণ জানায়।
১৯০৫ সালের ১৬ এপ্রিল, ইংল্যান্ডে রোটারী ইন্টারন্যাশনালের জন্ম হয়। ২০০৫ সালের ১৬ এপ্রিল, রোটারী ইন্টারন্যাশনাল-এর শতবর্ষ পূর্তি পালন করা হয়।
১৯০৫ সালের ১৭ জুন, লন্ডনের টেমস নদীতে বাষ্প ইঞ্জিনচালিত নৌযান চলাচল শুরু।
১৯০৫ সালের ২৮ মে, জাপানের কাছে রুশ সেনাবাহিনীর পরাজয়।
১৯০৫ সালের ২৪ জুলাই, জার্মানীর কাইজার ও রাশিয়ার জারের মধ্যে চুক্তি স্বাক্ষর।
১৯০৫ সালের ১৩ আগষ্ট, সুইডেন থেকে পৃথক হওয়ার পক্ষে ৮০ ভাগ নরওয়েবাসীর রায়।
১৯০৫ সালে জাপান রাশিয়াকে যুদ্ধে পরাজিত করে।
১৯০৫ সালের ২৯ আগষ্ট, রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষর।
১৯০৫ সালে মেনসেবিকদের দ্বারা রাশিয়ার ব্যর্থ বিপস্নব।
১৯০৫ সালে নরওয়ে সুইডেন থেকে স্বাধীনতা অর্জন করেছে।
১৯০৭ সালের ১৪ জুন, নরওয়েতে মহিলাদের ভোটাধিকার স্বীকৃত পায়।
১৯০৭ সালে বিশ্বের প্রথম ফিনল্যান্ডের সংসদ নির্বাচনে বেশ কিছু নারী-প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তাঁদের মধ্যে কয়েকজন জয়লাভ করেন। ১৯০৭ সাল থেকে ১৯২০ সাল পর্যন্ত বিভিন্ন নির্বাচনে ফিনল্যান্ডের পার্লােমন্ট 'এডুসকুনটা'তে ২০ জন নারী সাংসদ হিসেবে প্রতিনিধিত্ব করেন। ফিনল্যান্ডে সর্বপ্রথম নারীরা সাংসদ হিসেবে নির্বািচত হন।
১৯০৮ সালের ৩০ জুন, সাইবেরিয়ার পশ্চিমে তাইগা বনের একটি জলাভূমি এলাকায় ভোরের আকাশে একটি বিস্ফোরণ হয়েছিল। সেই বিস্ফোরণের রহস্য উদঘাটনে দীর্ঘিদন ধরে নানা গবেষণা হয়েছে। কিন্তু সেই বিস্ফোরণের কারণ বিজ্ঞানীদের কাছে আজও রহস্যাবৃত হয়ে আছে। তুনগুসকায় সেই বিস্ফোরণের রহস্যের কিনারা এখনো হয়নি-বিস্ফোরণের পর বনের দুই হাজার বর্গিকলোমিটার এলাকার আট কোটি গাছ এভাবে একেবারে ওলট-পালট হয়ে যায়।
১৯০৮ সালের ৬ অক্টোবর, বসনিয়া ও হারজেগোভিনা ভূ-খন্ডে অস্ট্রিয়া অধিকার করে।
১৯০৮ সালের ৯ নভেম্বর, ইংল্যান্ডের এলিজাবেথ গ্যারেট এ্যান্ডারসন প্রথম মহিলা মেয়র নির্বািচত।
১৯০৮ সালের ২৮ ডিসেম্বর, ভূমিকম্পে সিসিলির মেসিলা শহর ধ্বংস হয়ে যায় এবং ৩৮(আটত্রিশ) হাজার লোক নিহত হয়।
১৯০৮ সালের 'ক্যাথলিক এনসাইক্লোপেডিয়া' মোতাবেক অন্তত ৩ জন সাধু ভ্যালেন্টাইনের পরিচয় পাওয়া যায়। এদের একজন হলেন রোমান ধর্মযাজক।
১৯০৯ সালের ৪ সেপ্টেম্বর, লন্ডনের ক্রিস্টাল প্যালেসে বিশ্বের প্রথম বয়স্কাউটস র্যালি অনুষ্ঠিত হয়।
১৯১১ সালের ২১ মে, মস্কোর ক্রেমলিনের প্রদর্শনীতে নাটের গুরুর ছবি দেখানো হয়। 'পঞ্চদশ বার্ষিকীর খল নায়ক' নামের এ ডিম আকৃতির ছবিসম্বলিত শিল্পকর্মিট ক্রয় করেন রাশিয়ার অন্যতম সেরা ধনকুবের ভিক্টর ভেকসেলবার্গ।
১৯১১ সালের ১৯ জুন, পর্তুগালকে প্রজাতন্ত্র ঘোষণা।
১৯১১ সালের ১০ আগষ্ট, ব্রিটিশ পার্লােমন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন।