১৯৫৪ সালের ২০ জুলাই, জেনেভা চুক্তি, জেনেভা-সুইজারল্যান্ড, ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে লিপ্ত বিক্ষিপ্তযুদ্ধ বন্ধ করা। জেনেভা চুক্তির মাধ্যমে এ যুদ্ধের আপাতত: সমাপ্তি ঘটে।
১৯৫৫ সালের ৪ জুন, ভারত ও সোভিয়েত রাশিয়ার মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত।
১৯৫৫ সালে আন্তর্জািতক কপিরাইট কনভেনশন চালু হয়।
১৯৫৬ সালের ২ মার্চ, ফ্রান্সের কাছ থেকে মরক্কো স্বাধীনতা উদ্ধার করে।
১৯৫৬ সালের ১৭ এপ্রিল,সাম্যবাদী দলসমূহের আন্তর্জািতক সংঘ কমিনফর্ম ভেঙ্গে দেয়া হয়।
১৯৫৬ সালের ৬ সেপ্টেম্বর, বিশ্বব্যাংক ও আইএমএফ-এর প্রতিষ্ঠা। ২০০৬ সালের ৬ সেপ্টেম্বর, দারির্দয বৃদ্ধির জন্য দায়ী বিশ্বব্যাংক-আইএমএফ। বিশ্বব্যাংক ও আইএমএফ-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে আসন্ন সিঙ্গাপুর সম্মেলনকে সামনে রেখে ০৪-০৯-২০০৬ তারিখ এক সেমিনারে বক্তারা দারির্দয বিমোচনে এ দু'টি আন্তর্জািতক অর্থৈনতিক সংস্থার ভূমিকা ও কর্মকান্ডের কঠোর সমালোচনা করেন।
১৯৫৬ সালের ২৬ অক্টোবর, আন্তর্জািতক পারমাণবিক শক্তিসংস্থা গঠিত হয়।
১৯৫৭ সালের ২৯ জুলাই, আন্তর্জািতক আণবিক শক্তি সংস্থা গঠিত হয়।
১৯৫৭ সালের ৪ অক্টোবর, সোভিয়েত ইউনিয়ন সর্বপ্রথম ভূ-উপগ্রহ স্পূতনিক উৎক্ষেপণ।
১৯৫৭ সালের ৪ অক্টোবর, প্রথম প্রাণী বহনকারী সোভিয়েত উপগ্রহ "স্পুটনিক-২'' উৎক্ষেপণ করা হয়।
১৯৫৮ সালের ৪ অক্টোবর, আটলান্টিক পারাপারে নিয়মিত জেট বিমান চলাচল শুরু।
১৯৫৯ সালে জাতিসংঘ আন্তর্জািতক সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার উদ্দেশ্যে এক প্রস্তাব গ্রহণ করে। গত ৩৩-বছরে-এর কাজ খুব বেশী একটা এগোয়নি। ১৯৯২ সালে জাতিসংঘের এসকাপ-এর ৪৮তম অধিবেশনে এ নেটওয়ার্ক কর্মসূচী অনুমোদিত হয়। এশিয়ার ৩৫টি দেশের ৫৫টি রুটে ১,৪১,১০৫ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করা হবে। এতে বাংলাদেশের জন্য বরাদ্দ ছিল ১৮০৫ কিলোমিটার। ড. আবুল বারকাত বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক এবং মানব উন্নয়ন গবেষণা কেন্দ্রের উদ্যোগে প্রণীত এক গবেষণাপত্রে তিনি সম্প্রতি বলেছেন যে, বাংলাদেশ এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত না হওয়ার দরুন প্রতিবছর বাংলাদেশের হাতছাড়া হবে প্রায় ৩৩ হাজার কোটি টাকা।
১৯৬০ সালের ১৬ মে, ভারত ও ব্রিটেনের মধ্যে আন্তর্জািতক টেলেক্স সার্ভিস চালু হয়।
১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর, আন্তর্জািতক উন্নয়ন সংস্থা (ওউঅ) গঠিত হয়।
১৯৬০ সালে বিশ্বের প্রথম মোবাইল ফোন সার্ভিস (প্রথমদিককার মোবাইল ফোনগুলো প্রকৌশলী ও টেকনিশিয়ানদের কাজের একটা বিশেষ সহায়ক যন্ত্র হিসেবেই ব্যবহৃত হতো) বাণিজ্যিক ভিত্তিতে সর্বসাধারণের জন্য সর্বপ্রথম-এর প্রচলন হয়। সেবারই প্রথম ফ্রান্সের সরকারি রেল পরিবহন সংস্থা তাদের এক্সপ্রেস ট্রেনগুলোয় সম্ভান্ত যাত্রীদের ব্যবহারের জন্য মোবাইল ফোন সরবরাহ শুরু করে।
১৯৬১ সালে বেলগ্রেডে অনুষ্ঠিত হয় প্রথম ন্যাম সম্মেলন। ইহার মুল লক্ষ ছিল পরাশক্তির বলয় হইতে মুক্ত থাকা এবং পরাশক্তির স্নায়ু যুদ্ধে শরিক না হওয়া।
১৯৬২ সালের ৩০ নভেম্বর, উথান্ট জাতিসংঘের মহাসচিব নির্বািচত হন।
১৯৬২ সালে কনকর্ড বিমান নির্মােণর উদ্দেশ্যে ইঙ্গ-মার্কিন চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬৩ সালের ১০ জানুয়ারি, লন্ডনে বিশ্বের প্রথম পাতাল রেল চালু হয়।
১৯৬৩ সালের ৫ আগস্ট, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্দকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৬৩ সালের ৫ সেপ্টেম্বর, বৃটেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর।
১৯৬৪ সালের ২৭ মার্চ, জাতিসংঘ বাহিনীর সাইপ্রাস অধিগ্রহণ।
১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর, ভারত-পাকিস্তান যুদ্ধ বেধে যায় এবং ২৩-০৯-১৯৬৫ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর।
১৯৬৫ সালে বিশ্বে প্রথমবারের মত নারীমুক্তি সম্মেলন শুরু হয় জাতিসঙ্গের মতামত অনুসারে
১৯৬৬ সালে গঠিত হবার পর থেকে গত ৪০ বছর ধরে জি-৭৭ জাতিসংঘে উন্নয়নশীল বিশ্বের অভিন্ন স্বার্থ রক্ষার দায়িত্ব পালন করে আসছে।
১৯৬৭ সালের ৫ জুন, ইসরাইলের সঙ্গে মিশর, জর্দান ও সিরিয়ার সপ্তাহব্যাপী-যুদ্ধ শুরু।
১৯৬৭ সালের ২৮ জুন, ইসরাইল র্কতৃক পূর্ব জেরুজালেম দখল।
১৯৬৯ সালের ২ সেপ্টেম্বর, ইউনিভার্সিিট অব ক্যালিফোর্নিয়া ও স্ট্যানফোর্ড ইউনিভার্সিিটর গবেষকরা ছোট ল্যাবে দুটো কমপিউটারের মধ্যে যোগাযোগ স্থাপন করেছিলেন। ১৯৭০ সালে এর নাম দেয়া হয় ইন্টারনেট। ১৯৭২ সাল নাগাদ তা দাঁড়ায় ৩২টিতে। পরবর্তীেত ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবটরিতে নেটওয়ার্কিট পুর্ণাঙ্গ রূপ লাভ করে। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে।
১৯৭০ সালের ১১ সেপ্টেম্বর, ইসলামী সম্মেলন সংস্থা 'ওআইসি' গঠিত হয়।
১৯৭১ সালের ১৩ জুন, অস্ট্রেলিয়ার জেরাতিন ব্রডরিক একসঙ্গে ৯টি শিশু জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড সৃষ্টি করেন। এর মধ্যে ৫টি পুত্র ও ৪টি মেয়ে।
১৯৭২ সালের ১০ এপ্রিল, জীবানু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৭৫ সালে বিশ্বে মানুষের সংখ্যা ছিল-৪০৭(চারিশত সাত) কোটি। তখন স্থুলকায় মানুষের সংখ্যা ছিল ১০ কোটি ৫০ লাখ। আর ২০১৪ সালে বিশ্বের লোকসংখ্যা বেড়ে হয়েছে-৭২০(সাতশত বিশ) কোটি। এখন স্থুলকায় মানুষের সংখ্যা বেড়ে হয়েছে-৬৪ কোটি ১০ লাখ। বাংলাদেশে কম ওজন এখনো সমস্যা।
১৯৭৫ সালে বিশ্ব কাপ ক্রিকেট খেলা শুরু হয়:বিশ্ব কাপ জেতার দলগুলোর নাম:
| ক্রমিক | দেশ | রানার্সআপ | চ্যাম্পিয়ন | সন |
| ১ | ওয়েষ্ট ইন্ডিজ/অষ্ট্রেলিয়া | অষ্ট্রেলিয়া | ওয়েষ্ট ইন্ডিজ | ১৯৭৫ |
| ২ | ওয়েষ্ট ইন্ডিজ/ | ইংল্যান্ড | ওয়েষ্ট ইন্ডিজ | ১৯৭৯ |
| ভারত/ ওয়েষ্ট ইন্ডিজ | ওয়েষ্ট ইন্ডিজ | ভারত | ১৯৮৩ |
| অষ্ট্রেলিয়া/ ইংল্যান্ড | ইংল্যান্ড | অষ্ট্রেলিয়া | ১৯৮৭ |
| পাকিস্তান/ইংল্যান্ড | ইংল্যান্ড | পাকিস্তান | ১৯৯২ |
| শ্রীলংঙ্কা/অষ্ট্রেলিয়া | অষ্ট্রেলিয়া | শ্রীলংঙ্কা | ১৯৯৬ |
| অষ্ট্রেলিয়া/পাকিস্তান | পাকিস্তান | অষ্ট্রেলিয়া | ১৯৯৯ |
| অষ্ট্রেলিয়া/ভারত | ভারত | অষ্ট্রেলিয়া | ২০০৩ |
| অষ্ট্রেলিয়া/শ্রীলংঙ্কা | শ্রীলংঙ্কা | অষ্ট্রেলিয়া | ২০০৭ |
| ভারত/শ্রীলংঙ্কা | শ্রীলংঙ্কা | ভারত | ২০১১ |
| অষ্ট্রেলিয়া/নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | অষ্ট্রেলিয়া | ২০১৫ |
১৯৭৬ সালের ২০ জুলাই, মার্কিন নভোযান ভাইকিং মঙ্গলগ্রহে অবতরণ করেন।
১৯৭৬ সালের ১৮ জুলাই-মন্ট্রিল অলিম্পিকের আগ পর্যন্ত জিমনেস্টিকসে কোনো পুরুষ কিংবা মহিলা প্রতিযোগীই পূর্ণ দশ বা পারফেক্ট টেন স্কোর করতে পারেননি। তার পরই এল চার ফুট ১১ ইঞ্চি দৈর্ঘয আর ৮৬ পাউন্ড ওজনের এক বালিকা-নাদিয়া কোমানিচি। ১৪ বছরের এ রোমানিয়ান প্রতিযোগী বিচারকদের এতটাই আচ্ছন্ন করে ফেললেন যে তাঁরা বাধ্য হলেন, অলিম্পিক ইতিহাসের প্রথম প্রতিযোগী হিসেবে নাদিয়াকে পারফেক্ট টেন বা দশে দশ দিতে। এ আসরেই আরও ছয়বার পারফেক্ট টেন স্কোর করলেন এ বিস্ময় বালিকা।
১৯৭৮ সালের ২৫ জুলাই, মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রণ শিশুর জন্ম। বিশ্বের প্রথম টেস্ট টিউব শিশুর মা আর নেই। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। মা লেসলি ব্রাউনের কোলে লুইস ব্রাউন।
১৯৭৮ সালে বিশ্বের প্রথম সিডি জাপানের সনি করপোরেশন ও হল্যান্ডের ফিলিপস কোম্পানি যৌথ প্রচেষ্টায় সর্বপ্রথম কমপ্যাক্ট ডিক্স বা সিডি উদ্ভাবিত করে। সিডি তৈরির প্রযুক্তি উন্নয়ন ১৯৭৮ সালে সম্পন্ন হলেও ১৯৮২ সালে জাপানের খোলাবাজারে এটি বাণিজ্যিকভাবে বিপণন শুরু হয়। সিডিতে ধারণকৃত গান শোনার যন্ত্রও বাজারে ছাড়া হয় একই সময়ে। সিডি অল্প সময়ের মধ্যে গ্রামোফোন রেকর্ডের জায়গা দখল করে নেয়।
১৯৭৯ সালে মিশর ও ইসরাইলের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৭৯ সালে এএফপি: মার্কিন দলিলে তথ্য-ইসরাইল ও দক্ষিণ আফ্রিকা ১৯৭৯ সালে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।
১৯৭৯ সালের ১৮ জুন, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তি সম্পাচিত হয়।
১৯৭৯ সালের ১১ জুলাই, আন্তর্জািতক তিমি কমিশন স্পাম্প তিমি শিকার নিষিদ্ধ ঘোষণা।
১৯৮০ সালের ২৬ ফেব্রুয়ারি, ইসরাইল ও মিসরের মধ্যে কুটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন।
১৯৮০ সালের ২২ মে, বিখ্যাত গেমস প্যাক-ম্যানের জন্ম। জাপানের নেমকো লিমিটেড গেমসটি তৈরি করে।
১৯৮০ সালের নভেম্বরে বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম সর্বোচ্চ ১০১ ডলার ওঠেছিল।
১৯৮০ সালে সংখ্যার হিসাবে কৃষিকাজের সঙ্গে যুক্ত অথবা অন্যান্য পেশার সঙ্গে যুক্ত জনগোষ্ঠীর সংখ্যা ছিল প্রায় ২২০ কোটি মানুষ। মূল জনসংখ্যার ৪৯ শতাংশ মানুষ। কৃষিকাজের সঙ্গে যুক্ত বলতে সরাসরি কৃষিকাজ করেন অথবা শিকারি, মৎস্যজীবী ও বনের ওপর জীবীকা নির্বাহ করেন এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে। আন্তর্জািতক সংগঠন ওয়াল্র্ডওয়াচ স্টাডিজ এ তথ্য জানিয়েছে। ২০১১ সালে এমন জনগোষ্ঠীর সংখ্যা ছিল মূল জনসংখ্যার ৩৭ শতাংশ, অর্থাৎ ২৬০ কোটি মানুষ। কিন্তু অন্যান্য পেশার সঙ্গে যুক্ত জনসংখ্যা দাঁড়িয়েছে ৪৪০ কোটি মানুষ। ওয়াল্র্ডওয়াচ স্টাডিজের সমীক্ষামতে, পৃথিবীর কৃষিসংশিস্নষ্ট জনসংখ্যার ৯৫ ভাগই বসবাস করে এশিয়া ও আফ্রিকা অঞ্চলে। তাই তাদের সমীক্ষার ফলাফল এই দুই অঞ্চলে মানুষের কৃষিকাজ থেকে সরে যাওয়ার প্রবণতাকেই নির্দেশ করে।
১৯৮১ সালে পৃথিবীতে প্রথম এইড্স বা এইচ. আই. বি-এর জীবানু ধরা পড়ে।
১৯৮১ সাল থেকে হোসনি মোবারক মিসরের শাসনকার্য পরিচালনা করে আসছেন।
১৯৮২ সালে গিনেস রেকর্ড অনুযায়ী পৃথিবীর দীর্ঘজীবী প্রাণী ছিল ২২০ বছর বয়সী একটি ঝিনুক। অবশ্য বেসরকারিভাবে আইসল্যান্ডের জাদুঘরে আরও একটি ঝিনুকের সন্ধান পাওয়া যায়, যার বয়স ছিল ৩৭৪ বছর। তবে বর্তমানে পৃথিবীর সবচেয়ে বয়সী প্রাণী হচ্ছে মিং, যার বয়স আনুমানিক ৪০৫ থেকে ৪১০ বছর। ছোট্ট টেপ রেকর্ডার আকৃতির এ সামুদ্রিক ঝিনুকটির খোঁজ পাওয়া গেছে আইসল্যান্ডের সমুদ্র উপকুলে। ধারনা করা হয়, চীনে যখন রাজতন্ত্র, তখন এর জন্ম। রানি প্রথম এলিজাবেথের শাসন এবং শেক্সপিয়ারকে নাটক ওথেলো ও হ্যামলেট লিখতে দেখতে দেখতে কেটেছে তার শৈশব। তবে মিং'ই সবচেয়ে বেশি দিন বেঁচে থাকার রেকর্ড অর্জন করেছে-এ পৃথিবীতে।
১৯৮৫ সালের হিসেবে, পৃথিবীতে মোট সৈন্যসংখ্যা-১.৯২(এক কোটি বিরানব্বই লক্ষ) প্রতি ২৫০ জনে ১ জন সৈন্য;ডাক্তারের সংখ্যা-১৪(চৌদ্দ লক্ষ); প্রতি ৩,৭০০ জনে ১ জন ডাক্তার।
১৯৮৫ সালের ২৭ মে'র তথ্যানুযায়ী, বিশ্বে ৪৮০(চারশত আশি) কোটি মানুষের মধ্যে নারী কর্মজীবী মহিলা ৬৭.৫(সাষট্টি কোটি পঞ্চাশ লক্ষ)। মাঠ কর্মজীবী মানুষের ৩০ ভাগ এবং তৃতীয় বিশ্বে ২৫ ভাগ।
১৯৮৫ সালের ১৮ জুনের তথ্য, বিশ্বের পরিচছন্ন নগরী তিব্বতের রাজধানী লাসা।
১৯৮৫ সালের ১৯ জুলাই, ইংল্যান্ডে একটি ঘোড়া ৩০-জন মানুষকে টেনেছিল।
১৯৮৫ সালের ৩০ জুলাই, ইত্তেফাক পত্রিকার রিপোর্ট-জাতিসংঘ তথ্য স্বীকৃতি, বিশ্বের যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয় উহার অর্ধেক নারীর পরিশ্রমের ফসল।
১৯৮৫ সালের ২৯ নভেম্বর, বিচার বিভাগের স্বাধীনতার মৌল নীতিগুলো জাতিসংগে গৃহীত হয়। একই বছরের ১৩ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ যথাক্রমে প্রস্তাব নং-৪০/৩২ এবং ৪০/১৪৬ গ্রহণ করে ওই মৌল নীতিগুলো অনুমোদন করে। তারপর বিভিন্ন আন্তর্জািতক ফোরামে এগুলোর আরও বিশদ ব্যাখ্যা ও নির্দেশনা গৃহীত হয়েছে, সেগুলোর আলোকে বিভিন্ন দেশ তাদের আইনকানুনকানুনের সংস্কার করেছে।
১৯৮৬ সালের ৩ মার্চের তথ্যমতে: বেকারত্ব রোধে তৃতীয় বিশ্বের দেশগুলোতে দৈনিক ১.২০(এক লক্ষ বিশ হাজার) লোকের কাজ দিতে হবে।
১৯৮৬ সালের ২ এপ্রিল, দৈনিক খবর পত্রিকায় বর্তমান বিশ্বে সামরিক শক্তির দিক থেকে ভারত ৪র্থ স্থানে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর ভাষ্য: পাকিস্তান বিশ্বে দ্বাদশ সামরিক শক্তি।
১৯৮৭ সালে বিলিয়নিয়ারের সংখ্যা-৯৮ জন ছিল, তা থেকে বেড়ে ২০০০ সালে ২২৩ জন এবং ২০০৭ সালের মার্চ-এ ৯৪৬ জন ব্যক্তি বিলিয়নিয়ার হয়। গত বছরের চেয়ে ১৫০ জন বেশী।
১৯৮৭ সালের ১১ জুলাই, তথ্যসূত্রে: ভারতের তামিল রাজ্যের একজন পুলিশ ৫০-ঘন্টা পানির উপর ভাসমান অবস্থায় থাকার বিশ্ব রেকর্ড সৃষ্টি করেছে।
১৯৮৭ সালের ২৭ জুলাইর, হিসেবমতে বিশ্বে বিড়ালের সংখ্যা ৪০ কোটি। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ৫.৫০(পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ), ইন্দোনেশিয়ায় ৩(তিন) কোটি, বৃটেনে মানুষের অনুপাতে ১০: ১ এবং অস্ট্রেলিয়ার অনুপাত ১: ১ বিড়াল আছে।
১৯৮৭ সালের ৩০ জুলাই: তথ্যমতে বিশ্বে স্কাউট সংখ্যা-১.৬০(এক কোটি ষাট লক্ষ)।
১৯৮৭ সালের ১ আগস্টের রিপোর্ট: গত ৮৭ বছরের মধ্যে ৩১ জুলাই সর্বািধক বৃষ্টি।
১৯৮৭ সালের ১ আগস্ট, তথ্যমতে: ৭৭-জাতিগ্রুপের বর্তমান সদস্যসংখ্যা-১৬৮।
১৯৮৭ সালের ২১ আগস্টের রিপোর্ট: বিশ্বে ইহুদীর সংখ্যা ১.২৮(এক কোটি আটাশ লক্ষ)। ২০০৩ সালে বিশ্বে ইহুদীর সংখ্যা ১.৩০(এক কোটি ত্রিশ লক্ষ)।
১৯৮৭ সালের ২৩ আগস্ট, নিউইয়র্কের উদ্ধৃতি দিয়ে ২৪ আগস্ট, দৈনিক বাংলার রিপোর্ট-বিশ্বের অর্ধেক দম্পতি গর্ভিনরোধ পদ্ধতি গ্রহণ করে।
১৯৮৭ সালের ২৬ আগস্ট, দৈনিক বাংলার রিপোর্ট-বিশ্বে প্রতিবছর অস্ত্র প্রতিযোগিতার ব্যয় ৯০(নব্বই) হাজার কোটি ডলার। জাতিসংঘের মাহাসচিব কুয়েলারের ভাষ্যমতে ১৯৬০ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত অস্ত্রখাতে ব্যয় হয়েছে ১৪(চৌদ্দ) লক্ষ কোটি ডলার।
১৯৮৭ সালের ২০ সেপ্টেম্বরের তথ্যানুযায়ী-তৃতীয় বিশ্বে প্রতিদিন মানুষ বিশুদ্ধ খাবার পানির অভাবে প্রায় ২৫,০০০(পঁচিশ হাজার) লোক মারা যায়। ১৭০(একশত সত্তর) কোটি মানুষ বিশুদ্ধ খাবার পানি পাচ্ছে না এবং ৩০০(তিনশত) কোটি মানুষ উপযুক্ত স্বাস্থ্য সেবার সুযোগ পাচ্ছে না। ২০০২ সালে ২৫০ কোটি মানুষ বিশুদ্ধ খাবার পানি পাচ্ছে না এবং ৪০০ কোটি মানুষ উপযুক্ত স্বাস্থ্য সেবার সুযোগ পাচ্ছে না।
১৯৮৭ সালের ২২ সেপ্টেম্বরের তথ্যমতে: বিশ্বের প্রথম ঘড়ি যা ব্যাটারীর সাহায্যে নয় পানির সাহায্যে চলে। উন্নত প্রযুক্তির এ কোয়াটাজ ঘড়ির নির্মাতা হংকং-এর একটি কোম্পানী।
১৯৮৭ সালের ৩ নভেম্বরের রিপোর্ট-জনসংখ্যা বৃদ্ধি কোথাও আশীর্বাদ কোথাও অভিশাপ। (ইউরোপ মহাদেশে জনসংখ্যা বাড়লে আশীর্বাদ)।
১৯৮৭ সালের ২৪ নভেম্বরের রিপোর্ট-বিশ্বের ৮৮ কোটি ১০ লক্ষ লোক দারিদ্র সীমার নীচে বসবাস করছে। ২০০২ সালের রিপোর্ট-বিশ্বের ১২৮ কোটি ৬০ লক্ষ লোক দারিদ্র সীমার নীচে বসবাস করছে।
১৯৮৭ সালের ৩ ডিসেম্বরের রিপোর্ট-পৃথিবীতে ১৬ লক্ষ ৩৪ হাজার প্রজাতির পাখি এবং ২ কোটি ৫০ হাজার প্রজাতির বৃক্ষের জন্ম হয়েছে। তারমধ্যে ৮,৫৮০ প্রজাতির পাখি এবং ১০,০০০ প্রজাতির বৃক্ষ বেঁচে আছে।
১৯৮৭ সালের ৬ ডিসেম্বর, তথ্যমতে: বিশ্বে বছরে ২ কোটি ৫০ লক্ষ শিশু অপুষ্টিতে মৃত্যুবরণ। ২০০২ সালের তথ্যমতে: বিশ্বে বছরে ৩ কোটি শিশু অপুষ্টিতে মৃত্যুবরণ করে।
১৯৮৭ সালে স্থাপিত জিএসএম এসোসিয়েশন বিশ্বের ২১৭টি দেশ ও এলাকার ৭০০টির বেশী জিএসএম মোবাইল কোম্পানীর প্রতিনিধিত্বকারী একটি ট্রেড এসোসিয়েশন।
১৯৮৮ সালের ৫ জুনের রিপোট-বিশ্বে পুরুষ-স্ত্রীলোকের অনুপাত ৪৮: ৫২।
১৯৮৮ সালের ৫ আগষ্ট-এর সংবাদঃ সারা বিশ্বে ১০,০০০(দশ হাজার) প্রকার পত্রিকা আছে এবং ৫০,০০০(পঞ্চাশ হাজার) রেডিও ও টেলিভিশন সেন্টার আছে।
১৯৮৮ সালের ৫ আগষ্ট-এর সংবাদ: মহিলারা পৃথিবীতে ৬৭% কাজ করে এবং পুরুষরা বাকি ৩৩% কাজ করে। তবু পুরুষ বলে যে, মহিলারা কোন কাজই করে না।
১৯৮৮ সালের ১ সেপ্টেম্বরের তথ্যানুযায়ী-ব্রুনাইয়ের সুলতান বিশ্বের সবচেয়ে ধনী। তাঁর সম্পদের পরিমাণ-২,৫০০(দুই হাজার পাঁচশত) কোটি ডলার। ২০০১ সালের ২৫ জুলাই'র তথ্যমতে: সবচেয়ে ধনী ব্যক্তি যুক্তরাষ্ট্রের বিল গেটস। তাঁর সম্পদের পরিমাণ ৫,৫০০(পাঁচ হাজার পাঁচশত) কোটি ডলার। ২০১৬ সালের জানুয়ারির রিপোর্ট: সবচেয়ে ধনী ব্যক্তি যুক্তরাষ্ট্রের বিল গেটস। তাঁর সম্পদের পরিমাণ-৭,৫৮৫ কোটি ডলার।