২০০৫ সালের ২ জুলাই, ইনকিলাব পত্রিকার রিপোর্ট: বিশ্বে মুসলমানের প্রায় ৬০টির মত দেশ রয়েছে। বিশ্ব সম্পদের অন্ততঃ ৬০ শতাংশের মালিক মুসলিম বিশ্ব। উৎকৃষ্ট ভূমি ছাড়াও অপরিমেয় মিঠা পানির সংস্থান রয়েছে মুসলিম বিশ্বে। তেল-গ্যাসসহ অতি অপরিহার্য প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর মুসলিম বিশ্ব। কি নেই মুসলিম বিশ্বের? দুনিয়ার মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ মুসলমান। এছাড়া পৃথিবীর এমন কোনো স্থান বা এলাকা নেই যেখানে মুসলমানদের বসবাস নেই।
২০০৫ সালের ১১ জুলাই, স্টাফ রিপের্টার: প্রতিদিন বিয়ে হয় ৭০ হাজার এবং জন্ম নিচ্ছে ৪০ হাজার শিশু। বিশ্ব জনসংখ্যা দিবস: নারী-পুরুষ সমতার শ্লোগান। বিশ্বের বর্তমান জনসংখ্যা ৬৫০(ছয়শত পঞ্চাশ) কোটি। অথচ মাত্র ১৮ বছর আগে ১৯৮৭ সালের ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা ৫০০(পাঁচশত) কোটি ছিল। ২০০৯ সালের ১১ জুলাই ৬৮০ কোটি। ২০১০ সালের ১১ জুলাই ৬৮৮ কোটি।
২০০৫ সালের ১ সেপ্টেম্বর, ইনকিলাব পত্রিকায় প্রতিরক্ষা রিপোর্ট: ২০০৪ সালে বিশ্বের সবচেয়ে বেশী সমরাস্ত্র ক্রয় করেছে ভারত প্রায় ৫৭০(পাঁচশত সত্তর) কোটি ডলার বা ৩৭,৬০০ কোটি টাকার। সমরাস্ত্র বিক্রয়ের দিক থেকে সবচেয়ে ওপরে আছে মার্কিন যুক্তরাষ্ট্র।
২০০৫ সালের ১৯ সেপ্টেম্বরের হিসেব মতে কমনওয়েলথ দেশের সংখ্যা প্রায় ৭২টি।
২০০৫ সালের ১ অক্টোবর, অর্থৈনতিক রিপোর্টার: বিশ্ব বাণিজ্য সংস্থা সৃষ্টির ফলে দারির্দয বেড়েছে- কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশনের সেমিনারে বক্তারা বলেন।
২০০৫ সালের ২ অক্টোবর, ইনকিলাব-অর্থৈনতিক রিপোর্টার: ডবিস্নউটিও'র চেয়ে বিশ্বব্যাংক আই. এম. এফ. বেশী ক্ষতিকর। ০৩-১০-০৮ ঢাকায় আন্তর্জািতক সুশীল সমাজের সম্মেলন।
২০০৫ সালের ৮ অক্টোবর, ইনকিলাব ডেস্ক-৪-বছরে আল-কায়দার ১০টি হামলার পরিকল্পনা প্রতিহত করার দাবী। তারা স্পেন থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত ভূখন্ডে ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায়: মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন।
২০০৫ সালের ১৩ অক্টোবর, বিবিসি: আগামী ৫(পাঁচ) বছরের মধ্যে প্রাকৃতিক দুযোের্গর কারণে সারাবিশ্বের ৫ কোটি লোক বাস্তুহারা হবেন বলে আশংকা করছে জাতিসংঘ। আর জাতিসংঘের ভাষ্যমতে, এদের মধ্যে বাংলাদেশে ২(দুই) কোটি ২৬ লাখ লোক উদ্বাস্ত হবে।
২০০৫ সালের ১৭ অক্টোবর, ইনকিলাব-বিবিসি: জাতিসংঘের খাদ্য কর্মসূচীর প্রধান জেমস মরিস বলেছেন, ক্ষুধার প্রকোপ বেড়েই চলেছে। খাদ্যাভাবে এ বছর পৃখিবীর ৬২ লাখ লোকের মৃত্যু হয়।
২০০৫ সালের ১৭ অক্টোবর, ইনকিলাব ডেস্ক: বিশ্বব্যাপী 'বার্ড ফ্লু' মহামারী আকার নিচ্ছে। ১৫ কোটি লোকের মৃত্যুর আশংকা: দেশে দেশে পোলট্রি আমদানী নিষিদ্ধ।
২০০৫ সালের ১৮ নভেম্বর, ইনকিলাব-মনজুরুল আলম: আগামী ১০-বছরে চীন এক নম্বর পরাশক্তি হয়ে যেতে পারে-যুক্তরাষ্ট্রে পরিচালিত জরিপে মার্কিনীদের অভিমত। শতকরা ৭০ ভাগ উত্তরদাতা বলেছে চীন এবং শতকরা ৩১% উত্তরদাতা বলেছে ইউরোপীয় ইউনিয়ন।
২০০৫ সালের ১৯ নভেম্বর, নিউইয়র্ক থেকে এনা: বিশ্বে মোট স্বর্ণের ৮০ ভাগ ভারত ও চীনে। ১৫০০ সালের গোড়ার দিকে স্পেনের রাজা ফার্দিন্যান্দ তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন, 'যে কোন ত্যাগের বিনিময়ে স্বর্ণখনিগুলো দখল করতে হবে। স্বর্ণ আমার চাই।' এমন মনোভাবের বহিঃপ্রকাশ ৫০০ বছর পরও এ সভ্য বিশ্বকে অনুধাবন করতে হবে তা যেন ভাবাই যায় না। আর এজন্যই স্বর্ণের দাম বাড়ছে প্রতি বছরই।
২০০৫ সালের ৫ ডিসেম্বর, স্টাফ রিপোর্টার: বিশ্ব এইডস দিবসের হিসেব অনুযায়ী এইডসে মারা গেছে আড়াই কোটির বেশী মানুষ এবং আক্রান্ত হয়েছে প্রায় ৬ কোটিরও বেশী মানুষ।
২০০৫ সালের ১০ ডিসেম্বর, এপি: মাইক্রোসফট করপোরেশনের চেয়ারম্যান বিল গেটস বলেছেন যে, বর্তমানে মাইক্রোসফট প্রযুক্তি এখন ১০০শ' কোটি লোকের কাছে পৌঁছে গেছে। ভবিষ্যতে এ প্রযুক্তি ৫শ' কোটি লোকের কাছে পৌঁছে দেয়া হবে: ভারতের প্রযুক্তি কেন্দ্র বাঙ্গালোর সফররত বিশ্বের সেরা ধনী বিল গেটস।
২০০৫ সালের ১১ ডিসেম্বর, নিউইয়র্ক থেকে এনা: সারা বিশ্বে শীর্ষস্থানীয় ১০-সিটির মধ্যে লন্ডন প্রথম। সারাবিশ্বে পরিচালিত এক জরিপে জানা গেছে যে, লন্ডন হচ্ছে শীর্ষ স্থানীয় ১০টি সিটির প্রথম এবং নিউইয়র্ক সপ্তম। প্যারিস দ্বিতীয়, সিডনী তৃতীয়, রোম ৪র্থ, বার্সিেলানা ৫ম, আমস্টারডাম ৬ষ্ঠ, লস এঞ্জেলেস ৮ম, মাদ্রিদ নবম এবং দশম স্থানে রয়েছে বার্লিন। চাকরি, কর্মসংস্থান, শিক্ষা এবং কম্যুনিটি সংক্রান্ত ব্যাপারে জনমত জরিপের ফল।
২০০৫ সালের ২৯ ডিসেম্বর, এএফপিঃ অবিশ্বাস্য-আমরা জানি যে-রাবার, নাইলন ও ইলাস্টিক অথবা এ জাতীয় কোন জিনিস টেনে বিস্তৃত বা প্রসারিত করা যায়। এও জানি যে, মানুষ অথবা কোন প্রাণীর চামড়া সম্প্রসারিত করে ছেড়ে দিলে পূর্বের আয়তন বা আকার প্রাপ্ত হয়। তবে চামড়া টানলে তা খুব বেশী দূরে না সামান্য লম্বা করা যায়। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে, ইংল্যান্ডের লিঙ্কনশায়ারের ২৪ বছর বয়সী গ্যারি টারনার তার বুক ও পেটের চামড়া টেনে সোয়া ৬-ইঞ্চি (১৫.৮ সেন্টিমিটার) পর্যন্ত লম্বা করেছেন। এর জন্য গিনেজ বুক অব ওয়াল্র্ড রেকর্ডে তাঁর নাম অন্তর্ভূক্ত করা হয়।
২০০৫ সালের ৩০ ডিসেম্বর, এএফপি: দীর্ঘতম কর্ণকুন্তল। মাথায় লম্বা চুল, লম্বা দাড়ি, গোঁফ এবং হাতে-পায়ে লম্বা নখ রেখে অনেকে বিশ্বে রেকর্ড সৃষ্টি করেছে। এর জন্য গিনেস বুক অব ওয়াল্র্ড রেকর্ডে তাঁদের অনেকের নাম অন্তর্ভূুক্ত হয়েছে। কিন্তু কানে লম্বা চুল রেখে বিশ্ব রেকর্ড সৃষ্টি করে গিনেস বুকে নাম লিখিয়েছেন এ ধরনের ঘটনা এটাই প্রথম। ভারতের রাধাকান্ত বাজপেয়ী (৫০) তাঁর দু' কানের চুল সোয়া পাঁচ ইঞ্চি (১৩.২ সেন্টিমিটার) পর্যন্ত লম্বা করে গিনেস বুকে তার নাম লিখিয়েছেন। এটাকে বিশ্বের দীর্ঘতম কর্ণকুন্তল বলে গিনেস বুকে উল্লেখ করা হয়েছে।
২০০৬ সালের ২ জানুয়ারি, ইন্টারনেট: ৫৭টি (ওআইসি)'র মুসলিম বিশ্বের অধিকাংশ বৃহৎ কোম্পানীর মালিকানাই সরকার নিয়ন্ত্রিত। শীর্ষ ১০০শ' কোম্পানীর তালিকায় বাংলাদেশী প্রতিষ্ঠানের নাম নেই। এরমধ্যে তুরস্কের-২৫টি কোম্পানী, মালয়েশিয়ার-১৮টি, সউদী আরবের-১৫টি এবং ইন্দোনেশিয়ার-১১টি কোম্পানী শীর্ষ তালিকায় স্থান পায়। ৫৭টি মুসলিম দেশের মধ্যে ৪টি দেশের ৬৯টি কোম্পানী এবং ৫৩টি দেশের মধ্যে ৩১টি কোম্পানী, এরমধ্যে বাংলাদেশের কোম্পানীর নাম নেই। মিসরের ওরাসকম গ্রুপের দুটি প্রতিষ্ঠান ওরাসকম টেলিকম ও ওরাসকম কনস্ট্রাকশন ২০০৪ সালে বিশ্বের তালিকায় ওরাসকম টেলিকমের অবস্থান ৬৮তম এবং ২০০৪ সালে প্রতিষ্ঠানটির মোট রাজস্ব আয় ছিল ২ হাজার ১৭৮ মিলিয়ন ডলার।
২০০৬ সালের ৪ জানুয়ারি, ইনকিলাব ডেস্ক: 'সমুদ্র সিল্ক রুটে' নিমজ্জিত হাজার বছরের প্রাচীন চীনা জাহাজ। 'সমুদ্র সিল্ক রুটে'র অস্তিত্ব ছিল চীনকে ভারত, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার সাথে যুক্ত করে। এ জাহাজ সমুদ্র থেকে অক্ষত অবস্থায় তোলার জন্য চীনারা চেষ্টা চালাচ্ছে।
২০০৬ সালের ৫ জানুয়ারি, এএফপিঃ গত বছর সারাবিশ্বে ৪৭ জন সাংবাদিক নিহত হয়।
২০০৬ সালের ১৯ জানুয়ারি, এএফপি: মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন কাউন্টিতে বিশ্ব বিখ্যাত আংকেল টমের মূল কেবিন নিলামে বিক্রি হয়েছে বলে গত মঙ্গলবার(১৭-০১-২০০৬) জানানো হয়েছে। এ কেবিন বিক্রি হয়েছে ১০ লাখ মার্কিন ডলার। আফ্রিকা ও আমেরিকার মধ্যে যে দাস ব্যবসা গড়ে ওঠে তার কাহিনীর মূল কেন্দ্র এ কেবিন।
২০০৬ সালের ২৭ জানুয়ারি, এএফপি: পৃথিবীর ৫ গুণ বড় গ্রহ আবিস্কার। এক মার্কিন গবেষণাগার থেকে ঘোষণা করা হয়েছে যে, এক আন্তর্জািতক বিজ্ঞানী টিম পৃথিবীর চেয়ে ৫ গুণ বড় একটি শীতল গ্রহ আবিস্কার করেছে। তারা বলেন, প্রাচীন এ গ্রহটির পৃষ্ঠের তাপমাত্রা শূন্য ডিগ্রীর ৪২৮ ডিগ্রী ফারেনহাইটের নীচে ২৪৯ ডিগ্রী ফারেনহাইটের উপরিভাগ পাথুরে এবং বরফাচ্ছন্ন।
২০০৬ সালের ২৭ জানুয়ারি, এপি, রয়টার্স, দ্য ওয়াল্র্ড টুডে, দ্য স্টার অনলাইন: বিশ্বে কোন দেশ স্বাবলম্বী হতে চাইলে যুক্তরাষ্ট্র তাকে ধ্বংসের ষড়যন্ত্র করে। হাভানায় ১৪ লক্ষাধিক লোকের প্যারেডে ফিদেল ক্যাস্ত্রো।
২০০৬ সালের ২৮ জানুয়ারি, বিবিসি: আন্তর্জািতক উদ্যোগে যক্ষ্ণা নির্মূল। পৃথিবী থেকে যক্ষ্ণা রোগ নির্মূল করার জন্য বৃটেন, নাইজেরিয়া ও মাইক্রোসফট কোম্পানীর প্রধান বিলগেটস মিলে একটি নতুন উদ্যোগের কথা ঘোষণা করেছেন। সুইজারল্যান্ডের পর্যটন শহর ডাভোসে বিশ্ব অর্থৈনতিক ফোরামের এক সম্মেলনে ৫ হাজার ৬শ' কোটি ডলারের এ কর্মসূচীর কথা ঘোষণা করেছেন বৃটিশ অর্থমন্ত্রী গর্ডন গ্রাউন, নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওভাসাঞ্জো এবং বিশ্বের শীর্ষ ধনকুবের বিল গেটস।
২০০৬ সালের ৩ ফেব্রুয়ারি, ইন্টারনেট: 'মারসার হিউম্যান রিসোর্স কনসালটিং ফার্ম' নামের একটি প্রতিষ্ঠানের জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। বিশ্বের বিভিন্ন শহরে ব্যয়ের ওপরে প্রতিষ্ঠানটি জরিপ পরিচালনা করে। ব্যয়বহুলতার দিক থেকে ঢাকার অবস্থান ১২৭-এ। টোকিও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর: ইউরোপে শীর্ষে লন্ডন শহর। দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ব্যয়বহুল শহর হচ্ছে মুম্বাই, ১৪৪ শহরের মধ্যে-এর অবস্থান ১০৫ নম্বরে এবং দ্বিতীয় ব্যয়বহুল শহর হচ্ছে নয়াদিল্লী। দক্ষিণ এশিয়ার মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়। সবচেয়ে ব্যয়বহুল ১০টি শহর: ১. টোকিও, জাপান ২. ওসাকা, জাপান ৩. লন্ডন, যুক্তরাজ্য ৪. মস্কো, রাশিয়া ৫. সিউল, দক্ষিণ কোরিয়া ৬. জেনেভা, সুইর্জাযান্ড ৭. জুরিখ, সুইর্জাযান্ড ৮. কোপেনহেগেন, ডেনমার্ক ৯. হংকং, (চীন) ১০. অসলো, নরওয়ে। সবচেয়ে সস্তা ১০টি শহর: আসুনসিওন (প্যারাগুয়ে), ২. ম্যানিলা (ফিলিপাইন), ৩. বুয়েন্স আয়ারস (আর্জেিন্টনা), ৪. ব্যাঙ্গালোর (ভারত), ৫. মন্টেভিডিও (উরুগুয়ে), ৬. ক্যারাকাস (ভেনিজুয়েলা), ৭. চেন্নাই (ভারত), ৮. কিটো (ইকুয়েডর), ৯. করাচি (পাকিস্তান) ও ১০. সান জোসে (কোস্টারিকা)।
২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি, বিবিসি: একশ' বছর পর বিজ্ঞানীরা 'বার্ড অব প্যারাডাইস' নামে অনিন্দ সুন্দর এক পাখীর সন্ধান পেয়েছেন। ১৯শতকে শেষবারের মতো এ পাখী দেখা গিয়েছিল। ধারনা করা হতো, বার্ড অব প্যারাডাইস পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু মার্কিন ও ইন্দোনেশীয় একদল বিজ্ঞানী ইন্দোনেশিয়ার প্রত্যন্ত জনমানবহীন এক জঙ্গলে হঠাৎ এ পাখীর দেখা পেয়েছেন।
২০০৬ সালের ১৮ ফেব্রুয়ারি, বিবিসি: আগামী দশ বছরে পৃথিবীতে ক্ষুধার্ত মানুষ আরো ১০ কোটি বাড়তে পারে।
২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি, ডিসকভারীতে দেখানো হয়েছে যে, প্রতি বছর বিশ্বে বিষদর সাপের কামড়ে ৪০ হাজার লোক মারা যায়।
২০০৬ সালের ১৬ মার্চ, ইন্টারনেট: মেলবোর্নে ১৮তম কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য উদ্বোধন হয়েছে গতকাল-টুর্নােমন্টের উদ্বোধন করেন রাণী দ্বিতীয় এলিজাবেথ। কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশসহ ৭১টি দেশের প্রায় ৪,৫০০ অ্যাথলেট।
২০০৬ সালের ২৫ মার্চ, এএফপি: পানি নিয়ে ভবিষ্যতে বিশ্বযুদ্ধের আশঙ্কা। অ্যান্টার্কিটকা থেকে হিমশৈল এনে ও মরুভূমির কুয়াশা ধরে পানি তৈরির উদ্যোগ।
২০০৬ সালের ৩১ মার্চ, বিবিসি অনলাইন: বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী: দৈনিক ১৮শ' শিশু এইডস নিয়ে জন্মগ্রহণ করছে।
২০০৬ সালের ১০ এপ্রিল, বর্তমান বিশ্বে সব দেশের পুঁজিবাজার মূলধন মূল্য-১৩৪ ট্রিলিয়ন ডলার, যেখানে বিশ্বের সব দেশের জাতীয় আয় প্রায় ১১৬ ট্রিলিয়ন ডলার।
২০০৬ সালের ৩ মে, বিবিসি: জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের একটি রিপোর্টে বলা হয়েছে, যতেষ্ট খেতে না পাওয়ার কারণে সারা বিশ্বে এক মিনিটে ১০ জন করে শিশুর মৃত্যু হচ্ছে। এক মিনিটে ১০ জন শিশু, এক ঘন্টায় ৬০০ জন শিশু, ২৪ ঘন্টায় (এক দিনে)-১৪,৪০০ জন শিশু, এক বছরে(৩৬৫ দিনে)-৫২,৫৬,০০০ জন শিশু মারা যায় বছরে খাওয়ার অভাবে। এদের মধ্যে অর্ধেেকর বসবাস মাত্র তিনটি দেশে অর্থাৎ পাকিস্তান, ভারত ও বাংলাদেশে।
২০০৬ সালের ৭ মে, বিশ্বের প্রবীণতম মহিলা: ইন্টারনেট বিশ্বের সবচেয়ে বৃদ্ধা মহিলার বয়স এখন ১২৮ বছর। গত ০৩-০৫-২০০৬ সালে এ মহিলার ১২৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মহিলার জন্ম হয়েছিল সান সালভেদরের সান আগাস্টিনে ১৮৭৮ সালের ৩ মে। বিশ্বে সবচেয়ে বেশী বয়সী মহিলা তার স্বীকৃতি মিলেছে গ্রিনেস বুক অব ওয়াল্র্ড রেকর্ডে। এখন তার ৬০ জন পৌত্রাদি, ৮০ জন প্রপৌত্রাদি ও ২০ জন প্র-প্রপৌত্রাদি রয়েছে।
২০০৬ সালের ১০ মে, বিবিসি অনলাইন: ১৯১২ সালের ১৫ এপ্রিল, টাইটানিকের বেঁচে যাওয়া যাত্রী লিলিয়ানের মৃত্যু। ১৯১২ সালে লিলিয়ানের বয়স ছিল ৫ বছর। ০৬-০৫-২০০৬ সালে তার বয়স হয়েছিল ৯৯ বছর বয়সে তার বাসবভনে শ্রিউজবারীতে মারা গেছেন।
২০০৬ সালের ৫ জুলাই, ইনকিলাব ডেক্স: এখন সারা বিশ্বে তিন বিলিয়ন মানুষের মোবাইল ফোন রয়েছে। এরমধ্যে পাঁচশ' মিলিয়ন মানুষ-এর আগে কখনও ফোন করেনি। তার মতে, মোবাইলের সম্ভাবনার বাজারগুলো মধ্যপ্রাচ্য। এছাড়া ব্রাজিল, রাশিয়া, চীন এবং ভারত সম্ভাবনাময়। নকিয়া, সারা বিশ্বে মোট মোবাইল ফোন সেটের এক-তৃতীয়াংশ বিক্রি করেছে। মোবাইল ফোনের বাজার এখন বিশাল।
২০০৬ সালের ২৮ জুন, ইন্টারনেট: বিশ্বের উঞ্চতা বৃদ্ধির কারণে এভাবে আলাস্কায় বরফ গলছে। বিশ্বে আবহাওয়ার ক্ষেত্রে অব্যাহত পরিবর্তন শুরু হয়েছে এবং এ পরিবর্তেনর ফলে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের দরিদ্র দেশগুলোর জনগোষ্ঠী। সাহায্য সংস্থা ক্রিশ্চিয়ান এইড'র এক প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়া পরিবর্তেনর ফলে বর্তমান শতাব্দী শেষ হওয়ার আগেই কেবলমাত্র আফ্রিকায় মারা যেতে পারে ১৮ কোটি ৪০ লাখ মানুষ।
২০০৬ সালের ২৯ জুন, নিউইয়র্ক থেকে এনা: টক অব দ্য ওয়াল্র্ড-বিশ্বের সেরা ধনীদের অন্যতম ওয়ারেন ই বাফেট গরীব মানুষের সেবায় নিজের সমস্ত সম্পদের ৮৫% অর্থাৎ ৩ হাজার ৭৪০ কোটি ডলার প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
২০০৬ সালের ১৩ জুলাই, ২১ শতকে ধূমপানে মারা যাবে একশ কোটি মানুষ। ২০০৬ সালের ১১ জুলাই, বিশ্বে ৬৫৮ কোটি মানুষের মধ্যে সিগারেট পান করে একশ কোটি পুরুষ এবং ২৫ কোটি মহিলা। যুক্তরাষ্ট্রের 'দি ক্যান্সার এ্যাটলাস' এবং 'দি টোবাকো এ্যাটলাস' প্রকাশিত গবেষণায় বলা হয়, বর্তমানে ধূমপায়ীর মধ্যে যদি অর্ধেক তা ত্যাগ করে তাহলে আগামী ৫০ বছরে ৩০ কোটি লোকের জীবন বাঁচানো সম্ভব হবে। বিশ্বের বোঝা ক্যান্সার উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
২০০৬ সালের ১৩ জুলাই, এএফপি: জরিপের ফলাফল-বিশ্বের সবচেয়ে সূখী দেশ ভানুয়াতু। জরিপে আরো জানানো হয়েছে, বিশ্বের ১৭৮ দেশের মধ্যে সবচেয়ে অসূখী দেশ হলো জিম্বাবুয়ে।
২০০৬ সালের ২৫ জুলাই, বিবিসি অনলাইনস: হৃদরোগের ঝুঁকি এড়াতে শিশুদের পরিমিত ব্যায়াম করা দরকার।
২০০৬ সালের ২৭ জুলাই, বিবিসি অন লাইন: বার্ড ফ্লু'র ওষুধ আবিস্কৃত।
২০০৬ সালের ১ আগষ্ট, ভারতের উত্তর প্রদেশের নীলাসর গ্রামের বিরমা রাম ৮৮ বছর বয়সে পুত্র সন্তান জন্ম দিলেন।
২০০৬ সালের ২২ আগষ্ট, এএফপি: বিশ্বের বিখ্যাত নৌ চলাচল চ্যানেল পানামা খাল পথে প্রতিবছর ১৩ থেকে ১৪-হাজার বিভিন্ন জাতের জাহাজ যাতায়াত করে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ রক্ষাকারী পানামা খালের সম্প্রসারণ করাও প্রয়োজনীয় হয়ে পড়েছে। এ খাল দিয়ে শতকরা ৫ ভাগ জাহাজ চলাচল করে। বিশ্বে প্রতি বছর ১৩,৪৪,০০০ হাজার জাহাজ চলাচল করে।
২০০৬ সালের ২৭ আগষ্ট, বিবিসি অনলাইন: সারা বিশ্বে বর্তমানে প্রতিবন্ধী লোকের সংখ্যা ৬৫ কোটি।