২০০৭ সালের ৩০ অক্টোবর, ইরাক ও আফগানিস্তান-এ আগামী এক দশকে যুদ্ধব্যয় হতে পারে প্রায় আড়াই ট্রিলিয়ন ডলার। ২.৪ ট্রিলিয়ন ডলার। দুই লক্ষ চল্লিশ হাজার কোটি ডলার।
২০০৭ সালের ১০ নভেম্বর, প্রথম আলোর রিপোর্ট: জাপানে বছরে আত্মহত্যার সংখ্যা ৩০ হাজার।
২০০৭ সালের ২৩ নভেম্বর, নেপালে ৫(পাঁচ) থেকে ১৪(চৌদ্ধ) বছর বয়সী প্রায় ২৬ লাখ শিশু কোনো না কোনো ধরনের শ্রমে নিয়োজিত। এরমধ্যে ২৭ হাজার শিশু সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ করে থাকে। গত মঙ্গলবার(২০-১১-২০০৭ তারিখ) দেশটির জাতীয় সংবাদ সংস্থা আরএসএস এ কথা জানায়। খবর সিনহুয়ার। ১৮তম আন্তর্জািতক শিশু অধিকার দিবস উপলক্ষে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত এক কর্মশালায় এ পরিসংখ্যান উপস্থাপন করা হয়।
২০০৮ সালের ৩ জানুয়ারি, প্রথম আলো-আইবিসির তথ্য: গত বছর (২০০৭ সালে) সহিংসতায় ২৪ হাজার বেসামরিক ইরাকি মারা গেছে।
২০০৮ সালের ২৭ জানুয়ারি, বেইজিং সরকার ২০২০ সাল নাগাদ চীনে আরও ৯৭টি নতুন বিমানবন্দর তৈরীর পরিকল্পনার কথা ঘোষণা করেছে। এর জন্য ছয় হাজার ১৬০ কোটি ডলার ব্যয় হবে। বেসামরিক বিমান পরিবহনের সাধারণ প্রশাসন গতকাল শনিবার জানায়, এ পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতি ১০ জন বাসিন্দার মধ্যে আটজন বিমানবন্ধরের ১০০ কিলোমিটারের মধ্যে বাস করবে।
২০০৮ সালের ৯ ফেব্রুয়ারি, ইন্দোনেশিয়ায় ১৩,৬৬৭টি দ্বীপে নৌ-যোগাযোগ রয়েছে। সুয়েজ খালের দৈর্ঘয ১৬৬ কিলোমিটার, প্রস্থ ৪৬ মিটার ও নিম্নতম গবীরতা ১১ মিটার। উন্নত দেশের শিল্পের হার ৯৮% থেকে ১০০%। বাংলাদেশে মোট গ্যাসক্ষেত্র ২২টি, প্রাক্কলিত গ্যাসের মজুদের পরিমাণ ২৪.৭৪৫ ট্রিলিয়ন ঘনফুট এবং ৫৩টি কুপ থেকে গ্যাস উত্তোলন।
২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি, প্রথম আলো ডেস্ক: পিপিপির সমাবেশে আত্মঘাতী বোমা ৪৬ জন নিহত এবং আহত ১০০ জন (১৬-০২-২০০৮ তারিখ)।
২০০৮ সালের ১২ মার্চ, ইরাকে ২০০৩ সালের মার্চ মাসে ইরাকে মার্কিন অভিযানে শুরু হওয়ার পর এ নিয়ে সেখানে তিন হাজার ৯৮৩ জন মার্কিন সেনা নিহত হলো।
২০০৮ সালের ১৮ মার্চ, জরিপের ফল-৭০ শতাংশ ইরাকি বহুজাতিক বাহিনীর প্রত্যাহার চায়।
২০০৮ সালের ২১ মার্চ, ২০০৩ সাল থেকে এ পর্যন্ত (২০-০৩-২০০৮) পাঁচ বছরে ১০ লাখ ইরাকি নিহত, চার হাজার মার্কিন সেনার মৃত্যু।
২০০৮ সালের ১৩ মে, চীনে শক্তিশালী ভূমিকম্প, এক প্রদেশেই সাড়ে আট হাজার মানুষ মারা গেছে। ধবংশস্তুপের নিচে এক বিদ্যালয়ের ৯০০ শিক্ষার্থী।
২০০৮ সালের ১৪ মে, চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে পারে।
২০০৮ সালের ১৭ মে, চীনে ৫০ লাখ লোক গৃহহীন। ওয়েনচুয়ানে আবারও ভূমিকম্প তলিয়ে গেল অনেক জায়গা।
২০০৮ সালের ২৪ মে, প্রথম আলো ডেস্ক: নেপালে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে ২৩৯ বছরের রাজতন্ত্র বিলোপের প্রক্রিয়ায় রাজা জ্ঞানেন্দ্র রাজপ্রাসাদ ছাড়তে বাধ্য হলেন। ১৭৬৯ সাল থেকে রাজতন্ত্র চালু ছিল।
২০০৮ সালের ২৪ মে, চীনের সিচুয়ান প্রদেশে এ মাসের ভূমিকম্পে প্রায় ৫৫ লাখ ভবন বিধ্বস্ত হয়েছে। গতকাল শুক্রবার সরকারিভাবে এ তথ্য জানিয়ে বলা হয়, ১২-০৫-২০০৮ তারিখ রিখটার স্কেলে ৮-এর বেশি তীব্রতার ভূমিকম্পে সিচুয়ান প্রদেশে ৫৪ লাখ ৬০ হাজার ভবন বিধ্বস্ত হয়
২০০৮ সালের ২৭ মে, ২০০৩ সালে ইরাকে মার্কিন সেনা বাহিনীর অভিযান শুরু হওয়ার পর এ নিয়ে ৪,০৮২ জন মার্কিন সেনা নিহত হলেন। এপি।
২০০৮ সালের ১৫ জুলাই, চীনের রিজার্ভ এখন এক লাখ কোটি ডলারের ওপর। চীনের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন এক লাখ ৮ হাজার ৯০০ কোটি ডলার। বর্তমানে চীনে বিশ্বের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। এরপরের অবস্থান জাপানের অবস্থান। তবে এ দুটি দেশ ছাড়া আর কারও ট্রিলিয়ন ডলারের রিজার্ভ নেই। তৃতীয় স্থানে আছে রাশিয়া, যার রিজার্ভ চীনের প্রায় অর্ধেক-৫৭ হাজার ৪০০ কোটি ডলার। এর খুব কাছাকাছি আছে ইউরো অঞ্চলের রিজার্ভ যার পরিমাণ প্রায় সাড়ে ৫৬ হাজার কোটি ডলার। ৫ম স্থানে আছে ভারত তার বৈদেশিক রিজার্ভ ৩০ হাজার ৮০০ কোটি ডলার।
২০০৮ সালের ১৮ আগষ্ট, অলিম্পিকের মহাযজ্ঞে চীনের বাণিজ্য-চকচকে একাধিক নতুন সড়ক, ৩৭টি নতুন স্টেডিয়াম, বিমানবন্দর, বিমানবন্দর টার্মিনাল নির্মাণসহ অবকাঠামো খাতে ব্যয় হয়েছে ২,৬০০ কোটি ডলার। যদি ২০০৭ সাল থেকে খরচের হিসাবধরা হয়, তবে এ খরচ পৌঁছে যাচ্ছে এক লাখ ৬০ হাজার কোটি (১.৬০ ট্রিলিয়ন) ডলারে। বিদেশি পর্যটক চীনের ওপরে ছিল ফ্রান্স, স্পেন ও যুক্তরাষ্ট্র। এ বছর ১৫ কোটি বিদেশি পর্যটক আসবে। ২০১৫ সালের মধ্যে পর্যটন খাতে আয়ের দিক থেকে চীন শীর্ষে পৌঁছে যাবে।
২০০৮ সালের ২৩ আগষ্ট, দ্রুত গলছে হিমালয়ের হিমবাহগুলো হুমকির মুখে ১৩০ কোটি মানুষ।
২০০৮ সালের ২২ অক্টোবর, চীনে মেলামাইনযুক্ত দুধ খেয়ে ১৫০০ কুকুরের মৃত্যু।
২০০৮ সালের ৩০ অক্টোবর, মোহাম্মদ আগ্নি নাশিদ মালদ্বীপের প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট। গাইউম যুগের অবসান।
২০০৮ সালের ১১ নভেম্বর, নতুন আবাসভূমি কিনবে মালদ্বীপ। ক্রমবর্ধমান বৈশ্বিক উঞ্চতা বৃদ্ধিতে সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় বিদেশে নতুন আবাসভূমি কেনার কথা ভাবছেন মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।
২০০৮ সালের ১২ নভেম্বর, মেকং নদী লম্বায় প্রায় ২,৬০০(দুই হাজার ছয়শত) মাইল। তুমি যদি মেকংকে খোঁজ কর চীনে গিয়ে সেখানেও পাবে, যদি থাইল্যান্ডে যাও সেখানেও পাবে। মিয়ানমারেও দেখবে ওকে। লাওসের মধ্য দিয়ে মেকং এসে ঢুকেছে কম্বোডিয়া আর কম্বোডিয়া থেকে বেরিয়ে ভিয়েতনামের মধ্য দিয়ে মেকং শেষ হয়েছে দক্ষিণ চীন সাগরে গিয়ে। বলতে পার মেকং বিশ্বের অন্যতম বৃহত্তম নদী।
২০০৮ সালের ২০ নভেম্বর, ইরানে ইন্টারনেট ব্যাপক জনপ্রিয়। দেশটির ২ কোটি ১০ লাখ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তথ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইন্টারনেট ব্যবহারের দিক দিয়ে শীর্ষস্থানীয় ২০টি দেশের মধ্যে ইরান রয়েছে।
২০০৮ সালের ২৭ নভেম্বর, চীনের সর্বোচ্চ ভবন সাংহাই টাওয়ার। উচ্চতা হবে-৬৩২ মিটার বা ২০৭৪ ফুট।
২০০৯ সালের ১ জানুয়ারি, প্রথম আলো: দামি ঘড়ি ও সিগারেট ব্যবহার করায় চীনে কর্মকর্তা বরখাস্ত।
২০০৯ সালের ১ জানুয়ারি, প্রথম আলো: চীনা জ্যোতিষীদের ধারণা-২০০৯ সালে অর্থৈনতিক মন্দা কাটিয়ে ওঠা সম্ভব হবে না।
২০০৯ সালের ২৩ জানুয়ারি, বলিউডে মুক্তি পাওয়া নতুন চলচ্চিত্র 'চাঁদনী চক টু চায়না'-তে গৌতম বুদ্ধ ভারতে জন্মগ্রহণ করেন বলে দেখানো হয়। সিদ্ধার্থ গৌতম বুদ্ধের জন্ম ২,৬০০ বছর আগে নেপালের লুম্বিনি শহরে। টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
২০০৯ সালের ১৮ মার্চ, প্রথম আলো: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে এ ঘোষণা দিয়েছেন: শ্রীলঙ্কা কোনো শর্ত মেনে আইএমএফের ঋণ নেবে না।
২০০৯ সালের ২১ এপ্রিল, প্রথম আলো: চীনের পরমাণু পরীক্ষায় দুই লাখ লোকের মৃত্যু হয়েছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, ১৯৬৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত চালানো পরমাণু বোমার পরীক্ষার ফলে মারা যাওয়া লোকের সংখ্যা অন্য যেকোনো দেশের পরমাণু বোমা পরীক্ষার ফলে নিহতের সংখ্যার চেয়ে অনেক বেশি।
২০০৯ সালের ২১ এপ্রিল, আমাদের সময়-শুধু ফ্রিজ কেনার জন্য চীনের কৃষকরা ১৩ শতাংশ ভর্তুিক পাচ্ছে। এএফপি জানিয়েছে, চীনের গ্রামগুলোতে বাস করছে মোট জনসংখ্যার ৫৫ শতাংশ প্রায় ৭৩ কোটি।
২০০৯ সালের ২৫ এপ্রিল, প্রথম আলো: সরকারের তথ্যমতে, গত চার বছরে ইরাকে ৮৭ হাজার ২১৫ জন সাধারণ নাগরিক নিহত। ইরাকে মার্কিন আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত বিভিন্ন সহিংসতায় এক লাখ ১০ হাজার ৬০০ জনের বেশি সাধারণ ইরাকি নিহত হয়েছে। ইরাকের মোট জনসংখ্যা দুই কোটি ৯০ লাখ।
২০০৯ সালের ৫ মে, প্রথম আলো: নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচন্ডর পদত্যাগ, রাজনৈতিক সংকটে নেপাল। ক্ষমতা নেওয়ার মাত্র আট মাসের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন।
২০০৯ সালের ৬ মে, প্রথম আলো: চীনে পুরুষকে ইনজেকশন দিয়ে জন্মনিয়ন্ত্রণ, সাফল্য ৯৯%।
২০০৯ সালের ২১ মে, প্রথম আলো: ইন্দোনেশিায় সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৯৮।
২০০৯ সালের ১২ জুলাই, প্রথম আলো: চীনের জিনজিয়ান প্রদেশের রাজধানী উরুমচিতে জাতিগত দাঙ্গায় নিহত লোকজনের নতুন সংখ্যা প্রকাশ করেছে চীনা কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, গত রোববারের(০৫-০৭-২০০৯) দাঙ্গায় নিহত হয়েছে ১৮৪ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৩৭ জন হান চীনা, ৪৬ জন উইঘুর এবং বাদবাকিরা মুসলিম হুই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। এএফপি।
২০০৯ সালের ২৭ জুলাই, প্রথম আলো: চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩৩ কোটি ৮০ লক্ষ।
২০০৯ সালের ১৮ অক্টোবর, প্রথম আলো: মালদ্বীপে সাগরতলে মন্ত্রিসভার বৈঠক।
২০০৯ সালের ২১ অক্টোবর, প্রথম আলো: চীনের বার্ষিক গাড়ি নির্মােণর সংখ্যা এক কোটিতে উন্নীত। এর আগে শুধু জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রই বছরে এক কোটি বা তার চেয়ে বেশি গাড়ি নির্মাণ করতে পেরেছে। বিশ্বমন্দায় বিশ্বের বেশির ভাগ দেশে গাড়ির চাহিদা ও নির্মাণ হ্রাস পেলেও চীনে তা বেড়ে চলেছে। চীন সরকার ছোট গাড়ির ক্ষেত্রে বিশেষ কর ছাড় দিয়েছে, যা গাড়ি বিক্রি বাড়াতে সহায়তা করেছে। বিশ্বের বড় বড় গাড়ি নির্মাতারাও এখন চীনের বাজার ধরার জন্য সক্রিয় হয়ে উঠেছে। সূত্র: বিবিসি।
২০০৯ সালের ২৭ নভেম্বর, প্রথম আলো: সৌদি আরবের জেদ্দায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ৪৮ জনের মৃত্যু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পবিত্র হজ পালনের জন্য এবার প্রায় ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান মক্কায় সমবেত হয়েছেন।
২০০৯ সালের ২৮ ডিসেম্বর, প্রথম আলো: টয়োটা বিশ্বব্যাপী গাড়ি উৎপাদন বাড়াবে। জাপানের টয়োটা মোটর কোম্পানি ২০১০ সালে প্রায় ৭৫ লাখ গাড়ি তৈরি করবে।
২০১০ সালের ১২ জানুয়ারি, আমাদের সময়: চীনে ২০২০ সালে ২ কোটি ৪০ লাখ যুবক জীবনসঙ্গী পাবে না।
২০১০ সালের ১২ জানুয়ারি, প্রথম আলো: চীনের কয়েক হাজার কর্মকর্তা গত ৩০ বছরে সরকারি তহবিলের প্রায় পাঁচ হাজার কোটি ডলার নিয়ে দেশ থেকে পালিয়ে গেছেন।
২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি, প্রথম আলো: সপ্তাহব্যাপী নববর্ষ উদযাপনের সময় বাজি পোড়াতে গিয়ে দুর্ঘটনায় দেশটিতে কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে।
২০১০ সালের ৬ মার্চ, প্রথম আলো: পার্লােমন্ট অধিবেশনে জিয়াবাও-চীন সামরিক শক্তি জোরদারের প্রচেষ্টা অব্যাহত রাখবে। এবারের বাজেটে প্রতিরক্ষা ব্যয় সাত হাজার ৬০০ কোটি ডলার। সত্যিকার ব্যয় এর চেয়ে দুই থেকে তিন গুণ বেশি হতে পারে।
২০১০ সালের ৫ মে, প্রথম আলো: ইরানে ভিক্ষুকের আয় নিম্ন বেতনভোগী কর্মকর্তার পাঁচ গুণ, মাসে ১,৫০০ ডলার আয়।
২০১০ সালের ৬ জুন, প্রথম আলো: মার্কিন জেনারেলের দাবি। ইরাকে আল-কায়দার ৮০ শতাংশ নেতাকে আটক বা হত্যা করা হয়েছে।
২০১০ সালের ২৯ জুন, প্রথম আলো: ৫৬ বছর বয়সী বাও ঝেংবিন সাঁতার কেটে চেঙজিয়াং নদী পার হবেন ৩২ দিনে। পরিকল্পনা অনুযায়ী, বাও প্রতিদিন সাঁতরাবেন ২৫ মাইল। রাতে থাকবেন নদী তীরবর্তী হোটেলে।
২০১০ সালের ৭ জুলাই, প্রথম আলো: মধ্য এশিয়ার দেশ কাজখস্তানের রাজধানী আসতানায় স্থাপিত বিশ্বের সবচেয়ে উঁচু তাঁবু। তাঁবুর উচ্চতা ১৫০ মিটার (৪৯০ ফুট)।
২০১০ সালের ১৯ জুলাই, প্রথম আলো: এশিয়ার সেরা দর্শনীয় স্থাপনা তাজমহল।
২০১০ সালের ২২ জুলাই, প্রথম আলো: চীনে এ বছর বন্যায় ৭০০ জনের প্রাণহানি।
২০১০ সালের ৩০ আগষ্ট, প্রথম আলো: চার শতাব্দী ধরে সুপ্ত থাকার পর গত ২৮-০৮-২০১০ তারিখ শনিবার মধ্যরাতে ওই আগ্নেয়গিরি থেকে হঠাৎ লাভা উদ্গিরণ শুরু হয়। এতে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির দ্বিতীয় দফা উদ্গিরণ। সরে যাচ্ছে হাজার হাজার মানুষ।
২০১০ সালের ১৫ সেপ্টেম্বর, প্রথম আলো: সৌদি আরবের কাছে ছয় হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র।
২০১০ সালের ২৪ সেপ্টেম্বর, প্রথম আলো: চীনে এক-সন্তাননীতির ৩০ বছর পূর্তি। ১৯৮০ সালের ২৫ সেপ্টেম্বর, এক-সন্তান আইনের বাস্তবায়ন করে চীন।
২০১০ সালের ৮ অক্টোবর, প্রথম আলোঃ ১৪৫ প্রজাতির নতুন প্রাণী ও একটি নতুন প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে। কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম ও চীনের ইউনান প্রদেশের সম্বনয়ে গড়া ওই অঞ্চলে। এর মধ্যে বিষদাঁতওয়ালা একধরনের মাছ ও ২৩ ফুট লম্বা একটি মাংসাশী গাছ রয়েছে।
২০১০ সালের ২৭ অক্টোবর, প্রথম আলোঃ ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহত ১১৩ জন। মাইন্ট মেরাপি আগ্নেয়গিরি থেকে ফের অগ্ন্যুৎপাত শুরু।
২০১০ সালের ৫ নভেম্বর, প্রথম আলো: কান্দাহারে মার্কিন বাহিনীর অভিযানে তিন লাখ ঘরবাড়ি ধ্বংস। হতাহত হয়েছে অনেক লোক।
২০১০ সালের ৯ নভেম্বর, প্রথম আলো: ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ৪৮ জন, এতে আহত হয়েছে ১৬ জন।
২০১০ সালের ১৪ নভেম্বর, প্রথম আলো: গতকাল ১৩-১১-২০১০ তারিখ অবশেষে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি পেলেন মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক অং সান সু চি।
২০১০ সালের ১৪ নভেম্বর, প্রথম আলো: মাউন্ট মেরাপির অগ্ন্যুৎপাত। মৃতের সংখ্যা বেড়ে ২৪০ জন।
২০১০ সালের ১৩ নভেম্বর, প্রথম আলো: চীনে ১৬তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরু। ৪৫টি দেশের ১০ হাজারের বেশি ক্রীড়াবিদের ১৬ দিনের এ সফর।
২০১০ সালের ২৮ নভেম্বর, প্রথম আলো: চীনের সঙ্গেই চীনের লড়াই। ১৬তম এশিয়ান গেমসের চূড়ান্ত পদক-তালিকায় চীন। নিচে পদক তালিকা দেয়া হলো
| ক্রমিক | সোনা | রুপা | ব্রোঞ্জ | মোট |
| চীন | ১৯৯ | ১১৯ | ৯৮ | ৪১৬ |
| দক্ষিণ কোরিয়া | ৭৬ | ৬৫ | ৯১ | ২৩২ |
| জাপান | ৪৮ | ৭৪ | ৯৪ | ২১৬ |
| ইরান | ২০ | ১৪ | ২৫ | ৫৯ |
| কাজাখস্তান | ১৮ | ২৩ | ৩৮ | ৭৯ |
| ভারত | ১৪ | ১৭ | ৩৩ | ৬৪ |
| চীনা তাইপে | ১৩ | ১৬ | ৩৮ | ৬৭ |
| উজবেকিস্তান | ১১ | ২২ | ২৩ | ৫৬ |
| থাইল্যান্ড | ১১ | ৯ | ৩২ | ৫২ |
| মালয়েশিয়া | ৯ | ১৮ | ১৪ | ৪১ |
| হংকং | ৮ | ১৫ | ১৭ | ৪০ |
| উত্তর কোরিয়া | ৬ | ১০ | ২০ | ৩৬ |
| সৌদি আরব | ৫ | ৩ | ৫ | ১৩ |
| বাহরাইন | ৫ | ০ | ৪ | ৯ |
| ইন্দোনেশিয়া | ৪ | ৯ | ১৩ | ২৬ |
| সিঙ্গাপুর | ৪ | ৭ | ৬ | ১৭ |
| আইওসি | ৪ | ৬ | ১ | ১১ |
| কাতার | ৪ | ৫ | ৭ | ১৬ |
| ফিলিপাইন | ৩ | ৪ | ৯ | ১৬ |
| পাকিস্তান | ৩ | ২ | ৩ | ৮ |
| মঙ্গোলিয়া | ২ | ৫ | ৯ | ১৬ |
| জর্ডান | ২ | ২ | ২ | ৬ |
| ভিয়েতনাম | ১ | ১৭ | ১৫ | ৩৩ |
| কিরগিজস্তান | ১ | ২ | ২ | ৫ |
| ম্যাকাও | ১ | ১ | ৪ | ৬ |
| বাংলাদেশ | ১ | ১ | ১ | ৩ |
| তাজিকিস্তান | ১ | ০ | ৩ | ৪ |
| সিরিয়া | ১ | ০ | ১ | ২ |
শুধু সোনাজয়ী দেশের তালিকা।
২০১০ সালের ২০ ডিসেম্বর, প্রথম আলো: আফগানিস্তানে চলতি বছর ৭০০ বিদেশি সেনা নিহত।
২০১০ সালের ২৩ ডিসেম্বর, প্রথম আলো: থাই সাহিত্য পুরস্কার পেলেন যৌনকর্মী। থাইল্যান্ড, হংকং ও জাপানে তাঁর জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখা একটি বইয়ের জন্য তাঁকে এ পুরস্কার দেয়া হয়।
২০১০ সালের ৩ জানুয়ারি, প্রথম আলো: মালয়েশিয়ায় ১১০ বছরের বৃদ্ধ বয়সে বিয়ে। তার ডাকে ৮২ বছরের এক বৃদ্ধা সাড়া দেওয়ার পরই তিনি বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেন।
৬৮০ সালের ২০ অক্টোবর, মহরমের মাসেই আনুমানিক দিনটি ২০ অক্টোবর, ৬৮০ খ্রিষ্টাব্দ ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে কারবালার প্রান্তরে পয়গম্বরের নাতি ইমাম হোসেন নিহত হয়েছিলেন। মহরমের মাসে আসুরার দিনটিতে তাঁর মৃত্যুর শোক প্রতি বছর আনুষ্ঠানিক ভাবে পালিত হয়। শহিদের শবাধার বা সমাধির অনুকরণে নির্মিত 'তাজিয়া' নিয়ে শোকার্তরা খালি পায়ে রাস্তা দিয়ে ড্রাম বাজাতে-বাজাতে যায়। শোকে-দুঃখে বিহবল এ জনতা প্রায়শ নিজেদের বুক চাপড়ায়, এমনকী নিজেদের চাবুকের আঘাতে ক্ষতবিক্ষতও করে।
২০১১ সালের ১১ জানুয়ারি, দৈনিক জনকন্ঠ: ইরানে বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৭ জন।
২০১১ সালের ১৪ জানুয়ারি, প্রথম আলো: ইন্টারনেট জগতের সবচেয়ে ভয়ংকর শত্র চীন: অ্যাসাঞ্জ।